১০:১০ এম
বরিশাল নগরীর কাশিপুর চৌমাথা এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাহাঙ্গীর মিয়া তার কাজের পারিশ্রমিক বাবদ প্রাপ্য প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন মো. মাসুদুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
ভুক্তভোগী জাহাঙ্গীর মিয়ার দাবি, দীর্ঘদিনের কাজের লেনদেনের সূত্রে মো. মাসুদুর রহমান তার কাছে পাওনা অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেন।
তিনি অভিযোগ করেন, মাসুদুর রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং তার প্রাপ্য প্রায় ২১ লাখ টাকা নিয়ে তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ বা ব্লক করে রাখা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩
জাহাঙ্গীর মিয়া আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি অন্যদের সঙ্গেও আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত মো. মাসুদুর রহমানের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন