০৮:৩৪ পি.এম
দেশে চাঁদাবাজদের কোন জায়গা হবে না, এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বক্তব্যে সায় দিয়েছেন।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে ব্রিফিংয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এই দিন বিকালে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা। সভায় সংসদীয় দলের জন্য ৭ জন মন্ত্রী তাদের মন্ত্রণালয় সম্পর্কে ১২০ দিনের কার্যক্রম উপস্থাপন করেছেন।
আরও পড়ুন: শত্রুর হুমকি দেখলে তাৎক্ষণিক হামলার নির্দেশ খামেনির
সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে জাতীয় সংসদের চিফ হুইপ জানিয়েছেন, সরকারদলীয় সংসদ সদস্যদের এই সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
চিফ হুইপ জানিয়েছেন, চীনের সঙ্গে এক হাজার শয্যা বিশিষ্ট ৫টি হাসপাতাল নির্মাণের জন্য চুক্তি হয়েছে। এছাড়া, স্কুলে মানসম্মত খাবার সরবরাহ না করায় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
মো. নূরুল ইসলাম আরও জানিয়েছেন, এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো স্থান হবে না। বিষয়টি খুব শীঘ্রই স্পষ্ট হবে। প্রধানমন্ত্রী এতে সায় দিয়েছেন।
সরকারদলীয় সংসদীয় সভায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়টিও আলোচনায় এসেছে। চিফ হুইপ বলেছেন, পৃথিবীর ইতিহাসে স্বল্পতম সময়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রোববার (৭ জুন) হবে।
আরও পড়ুন: অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল
ব্রিফিংয়ে চিফ হুইপ জানিয়েছেন, ৬৬ শতাংশ গ্রাহকের বিদ্যুতের বিল বাড়েনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন