ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আজকের নামাজের সময়সূচি এক নজরে


আজকের নামাজের সময়সূচি এক নজরে

নামাজ পড়ার সময় সঠিকভাবে পালন করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ। তাই নামাজের সূচনা ও সমাপ্তির সময় জানাটা অবশ্যই জরুরি, যাতে সময় শেষ হওয়ার আগে নামাজ আদায় করা যায়।

আজকের দিনটি হলো মঙ্গলবার, ৯ জুন, ২০২৬; বাংলা তারিখ ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩; এবং হিজরি তারিখ ২২ জিলহজ, ১৪৪৭। তাই আসুন আজকের নামাজের সময়সূচিটি লক্ষ্য করি:

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সাথে যেসব বিভাগের জন্য সময় যোগ/বিয়োগ করতে হবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:২৮ এম


ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে।

সোমবার (৮ জুন) দুপুর আনুমানিক দেড়টার সময় উপজেলার কসবা পৌর এলাকার তারাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতে মো. রোকন মিয়া (৬০) কসবা পৌর এলাকার আকবপুর পূর্বপাড়ার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইনের ওপর বসে থাকা অবস্থায় রোকন মিয়া অন্যমনস্ক হয়ে পড়েন। এ অবস্থায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মরদেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:৩২ এম


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ইরানের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ৫ মাত্রার একটি ভূমিকম্প।

মঙ্গলবার (৯ জুন) সকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সকালে হরমোজগান ও কেরমান প্রদেশের সারগাজ এলাকার কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ভূমিকম্পে।

এর আগে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের অদূরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

জানা গেছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৩৪ জন।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এর কম্পন মিন্দানাওজুড়ে প্রবলভাবে অনুভূত হয় এবং প্রায় ৪২০ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও কাঁপুনি টের পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ জুন: দেশে স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজারদর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:৩৫ এম


৯ জুন: দেশে স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজারদর

দেশের বাজারে সবশেষ সমন্বয়ের মাধ্যমে স্বর্ণ ও রুপার দাম আরও কমানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার, ৯ জুন, মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামে।

গত ৬ জুন সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে স্বর্ণ ও রুপার দাম যথাক্রমে ৫ হাজার ৪৮২ টাকা এবং ৪০৮ টাকা কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম বর্তমানে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে, গত ২ জুন সকালে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সে সময় তারা ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করেছিল।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়। সেগুলোও কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এখন পর্যন্ত চলতি বছর দেশের বাজারে ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এতে ৩৭ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩৪ দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার; যেখানে দাম ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

স্বর্ণের দাম কমানোর সঙ্গে সঙ্গে দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ভরিতে ৪০৮ টাকা কমে ৫ হাজার ২৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর ৪২ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ২২ দফা বাড়ানো হয়েছে এবং ২০ দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ১০ বার দাম বেড়ে গেছে এবং ৩ বার কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি আরোপ অবৈধ, রায় মার্কিন আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:৩৮ এম


এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি আরোপ অবৈধ, রায় মার্কিন আদালতের

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত ১ লাখ ডলারের আবেদন ফি সোমবার (৮ জুন) বাতিল করেছেন দেশটির এক ফেডারেল বিচারক।

রায়ে বিচারক বলেছেন, বিশেষায়িত ক্ষেত্রে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগের জন্য কোম্পানিগুলির ব্যবহৃত এই কর্মসূচির ওপর নতুন নীতি আরোপ করার কোনো এখতিয়ার প্রেসিডেন্টের নেই।

তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, এটি একটি বেআইনি কর ছিল, যার অনুমোদন কংগ্রেস কখনো দেয়নি।

বোস্টনের মার্কিন জেলা জজ লিও সোরোকিন এই রায়টি দিয়েছেন। এর মাধ্যমে ২০ জন ডেমোক্র্যাটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার নতুন অধ্যায়ের সূচনা হলো। এই মামলায় ট্রাম্পের সেপ্টেম্বরে ঘোষিত একটি ফি-কে চ্যালেঞ্জ করা হয়েছিল, যা এইচ-১বি ভিসা পাওয়ার খরচ নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছিল। বিশেষ করে প্রযুক্তি সংস্থাগুলো বিদেশি কর্মী আনার জন্য এই ভিসার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

লিও সোরোকিন বলেন, ফেডারেল অভিবাসন নীতিতে এই ধরনের বাধ্যবাধকতা যুক্ত করার ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে, যা ট্রাম্পের দৃষ্টিতে কেবল এক ধরনের কর। আইনপ্রণেতারা এই পরিবর্তন একতরফাভাবে করার জন্য নির্বাহী বিভাগকে কোনো অনুমতি দেননি।

বোস্টনে কর্মরত এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নিয়োগ পাওয়া বিচারক সোরোকিন নতুন নীতি বাতিল করে তার ৪২ পৃষ্ঠা উচ্চারণে লিখেছেন, ‘এইচ-১বি আবেদনের ওপর কর আরোপ করার কোনো ক্ষমতা বা অর্পিত এখতিয়ার প্রেসিডেন্টের ছিল না।’

এই ভিসা কর্মসূচিটির অতিরিক্ত ব্যবহার হচ্ছে উল্লেখ করে এর লাগাম টানার প্রচেষ্টায় ট্রাম্প ১ লাখ ডলারের এই বাধ্যবাধকতা আরোপ করেন। এর কয়েক মাস পর গত ডিসেম্বরে ‘ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলদের’ একটি জোট এই মামলাটি দায়ের করেছিল।

এইচ-১বি ভিসা বিদেশি পেশাজীবীদের এমন সব পেশায় কাজ করার সুযোগ দেয়, যেগুলোকে আরও বেশি বিশেষায়িত হিসেবে বিবেচনা করা হয়। এই ভিসার আবেদনকারীদের অবশ্যই একটি স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হয়।

এই ভিসার মেয়াদ সাধারণত তিন বছর হয়ে থাকে এবং এটি আরও তিন বছরের জন্য নবায়ন করা যায়। অর্থনীতিবিদরা যুক্তি দিয়ে আসছেন, এই কর্মসূচিটি মার্কিন কোম্পানিগুলোকে তাদের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে এবং ব্যবসার প্রসারে সাহায্য করে, যা যুক্তরাষ্ট্রে আরও কর্মসংস্থান সৃষ্টি করে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%