ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নজরুল বিশ্ববিদ্যালয়ের পিয়াল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন


নজরুল বিশ্ববিদ্যালয়ের পিয়াল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক চলচ্চিত্র উৎসব IndieX Film Fest-এ সেরা ডকুমেন্টারি হিসেবে নির্বাচিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পিয়াল সরকারের নির্মিত চলচ্চিত্র ‘Echoes of War’ যা স্টুডেন্ট ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।

লস অ্যাঞ্জেলেস শহরের ডাউনটাউন এলাকায় অবস্থিত রিগ্যাল এলএ লাইভ অডিটোরিয়ামে এবারের উৎসবের আয়োজন করা হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠানে নির্বাচিত ও পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবারের প্রতিযোগিতায় ১২টি দেশের চলচ্চিত্র নির্মাতারা অংশগ্রহণ করেছেন।

পিয়াল সরকার একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন। ‘Echoes of War’ চলচ্চিত্রটি পিয়াল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রথম সেমিস্টারে একাডেমিক প্রকল্প হিসেবে নির্মাণ করেন। এটি চলচ্চিত্র ও ভিডিও সম্পাদনা কোর্সের অংশ ছিল, যার শিক্ষক ছিলেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক।

আরও পড়ুন: ‘চাঙ্কি পান্ডের মেয়ে পরিচয়ে আমি গর্বিত’, নেপোটিজম বিতর্কে অনন্যা

চলচ্চিত্রটি সম্পর্কে পিয়াল জানান, ‘Echoes of War’ একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র। এতে যুদ্ধ, ভূরাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব কীভাবে সাধারণ শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকাকে বিপর্যস্ত করে, তা তুলে ধরা হয়েছে। এসব সংঘাতের প্রভাব ভৌগোলিক সীমানা পেরিয়ে দূরবর্তী দেশের সাধারণ মানুষের জীবনেও ছড়িয়ে পড়ে। ক্ষমতাধর রাষ্ট্রগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্বের সবচেয়ে বড় বোঝা অনেক সময় বহন করতে হয় সমাজের প্রান্তিক ও শ্রমজীবী মানুষকে।

এতো প্রতিকূলতার মধ্যেও মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা, পারস্পরিক সম্পর্ক এবং ছোট ছোট আনন্দ খুঁজে নেওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রটি মানবিক প্রতিরোধ ও জীবনের প্রতি মানুষের ভালোবাসার গল্প তুলে ধরেছে।

নিজের অনুভূতি ব্যক্ত করে পিয়াল বলেন, একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে সীমিত সুযোগ-সুবিধা ও সামর্থ্যের মধ্যে কাজ করে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়া আমার জন্য অনেক বড় অর্জন। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ থেকে নির্মিত আমার কাজ যখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়, তখন তা আমাকে আরও অনুপ্রাণিত করে। এই স্বীকৃতি আমার পরবর্তী কাজগুলোর জন্য নতুন সাহস ও আত্মবিশ্বাস যোগাবে। আমি বিশ্বাস করি, এটি আমার চলচ্চিত্র নির্মাণের যাত্রায় একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

আরও পড়ুন: ‘আমার মেম্বারদের বাস্টার্ড বলতে পারেন না’, হেলাল খানকে নিয়ে ক্ষুব্ধ জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষার রূপান্তরে ১৫ বছর মেয়াদি কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


প্রাথমিক শিক্ষার রূপান্তরে ১৫ বছর মেয়াদি কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান

প্রাথমিক শিক্ষার গুণগত ও কাঠামোগত রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ১৫ বছর মেয়াদি একটি সমন্বিত জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি উল্লেখ করেন যে, প্রাথমিক শিক্ষার সংস্কার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা, তথ্য-প্রমাণ ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে হতে হবে। এর জন্য জাতীয় পর্যায়ে ১৫ বছর মেয়াদি একটি ফ্রেমওয়ার্ক প্রণয়নের পাশাপাশি তিন, পাঁচ, সাত ও দশ বছর মেয়াদি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রয়োজন রয়েছে। এই লক্ষ্যমাত্রাগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত শিখন-অগ্রগতি মূল্যায়ন করা যাবে এবং গৃহীত উদ্যোগের কার্যকারিতা পরিমাপ করা সম্ভব হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গাজীপুরের রাজেন্দ্রপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ন্যাশনাল ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ফ্রেমওয়ার্ক’ শীর্ষক এক ওয়ার্কশপে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য শুধুমাত্র শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা নয়, বরং প্রতিটি শিশুর প্রকৃত শিখন, আনন্দময় শিক্ষা এবং নৈতিক ও মানবিক বিকাশ নিশ্চিত করা। প্রধানমন্ত্রী ঘোষিত ‘লার্নিং হ্যাপিনেস’-এর ধারণাকে সামনে রেখে পাঠ্যক্রম, শ্রেণিকক্ষের কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষাকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। শিশুদের আনন্দের মধ্য দিয়ে শেখার পরিবেশ তৈরি করাই হতে হবে প্রাথমিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য।

ববি হাজ্জাজ বলেন, সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার মান ও সুযোগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবধান কমাতে সমন্বিত মানদণ্ড প্রয়োজন। প্রাক-প্রাথমিক শিক্ষা, প্রাথমিক স্তরের শ্রেণিবিন্যাস, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিখন কাঠামো এবং শিক্ষাক্রমের ধারাবাহিকতা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো নিবিড়ভাবে কাজ করতে হবে।

প্রাথমিক শিক্ষার পরিকল্পনা ও নীতিনির্ধারণে বিজ্ঞানভিত্তিক এবং তথ্য-প্রমাণনির্ভর পদ্ধতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরূপণ, পুষ্টি, বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ, আসবাবপত্র, স্যানিটেশন ও অন্যান্য শিখন-সহায়ক উপাদানের গুরুত্ব যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা ও ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে মনিটরিং এবং জবাবদিহিতাও আরো কার্যকর করতে হবে।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)-এর নতুন নাম হতে যাচ্ছে ‘সবার আগে প্রাথমিক শিক্ষা : জাতীয় রূপান্তর কর্মসূচি-১’। ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষাকে জাতীয় উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা এবং এ খাতে গুণগত ও কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করার লক্ষ্যেই এ নতুন নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সবার আগে প্রাথমিক শিক্ষা’ কেবল একটি কর্মসূচির নাম নয়, বরং প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের অগ্রাধিকার ও জাতীয় অঙ্গীকারের প্রতিফলন।

কর্মশালায় বিভিন্ন গ্রুপের উপস্থাপিত সুপারিশের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব সুপারিশ যথাযথভাবে সংকলন ও সুনির্দিষ্ট প্রস্তাব আকারে নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার জন্য একটি কার্যকর, বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি জাতীয় রূপান্তর কাঠামো প্রণয়ন সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে রাতের আঁধারে কৃষকের হারভেস্টার মেশিন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


লক্ষ্মীপুরে রাতের আঁধারে কৃষকের হারভেস্টার মেশিন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

লক্ষ্মীপুরে এক কৃষকের হারভেস্টার মেশিনে (ধান কাটার মেশিন) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী কৃষক নজুরুল ইসলাম চুন্নুর দাবি, এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সদর থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এর আগে, সোমবার দিবাগত রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটায়।

জানা গেছে, সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের কৃষক নজুরুল ইসলাম চুন্নুর ধান কাটার হারভেস্টার মেশিনটি বাড়ির সামনে রাখা ছিল। দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। চলতি আমন মৌসুমে ধান কাটার জন্য মেশিনটি প্রস্তুত রাখা হয়েছিল।

ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম চুন্ন বলেন, "হারভেষ্টার মেশিনটি মেরামত করে রেখেছি আজ মঙ্গলবার থেকে মাঠে ধান কাটার কাজ শুরু করার জন্য। কিন্তু রাতে কে বা কাহারা মেশিনটিকে আগুনে ধরিয়ে দেয়। এতে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি, আশাকরি পুলিশ ঘটনার সাথে জড়িতদের বের করে আনবে।"

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, হারভেস্টার মেশিন পোড়ানোর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক

 শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে ডিজিটাল আসক্তি থেকে রক্ষায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর ভিক্টোরিয়া কনভেনশন হলে মা’আরিফুল কুরআন একাডেমী আয়োজিত ডিজিটাল আসক্তি, ইসলামের আলোকে প্রতিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি এর অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। নতুন প্রজন্মকে আসক্তির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ মোঃ আবুল কাশেম। আলোচক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ কাওসার হুসাইন ও হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হাবিবী। এতে একাডেমীর চেয়ারম্যান হাফেজ রবিউল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।#

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবপাচার ও অভিবাসন অপরাধ দমনে বাংলাদেশ ও কোরিয়ার সহযোগিতা জোরদার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


মানবপাচার ও অভিবাসন অপরাধ দমনে বাংলাদেশ ও কোরিয়ার সহযোগিতা জোরদার আলোচনা

মানবপাচার, ভিসা জালিয়াতি এবং অভিবাসনসংক্রান্ত অপরাধ দমনে সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের ইমিগ্রেশন পলিসি ব্যুরোর মহাপরিচালক পার্ক সাং উকের (Park Sang Wook) নেতৃত্বে প্রতিনিধিদলটি আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত কূটনৈতিক সম্পর্কের পাঁচ দশকের অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোয়িকা) সহযোগিতায় পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে নেওয়া বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর মধ্যে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন সেন্টার, ‘সেফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্প এবং চট্টগ্রামের দামপাড়ায় সম্প্রতি উদ্বোধন করা সাইবার পুলিশ সেন্টারের বিষয়গুলো উল্লেখ করেন।

বৈঠকে ইন্টারপোলের ওয়ান্টেড ব্যক্তি এবং সন্ত্রাসঝুঁকিতে থাকা ব্যক্তিদের তথ্য বিনিময়, ভিসা জালিয়াতি, মানবপাচার, অভিবাসী চোরাচালান এবং জাল নথিসহ বিভিন্ন অভিবাসনসংক্রান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া, ভবিষ্যতে অভিবাসনসংক্রান্ত অপরাধের তথ্য বিনিময়, মানবপাচার প্রতিরোধে যৌথ গোয়েন্দা সেল গঠন এবং প্রযুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

আইজিপি বাংলাদেশে বসবাসরত কোরিয়ান নাগরিকদের নিরাপত্তা, তাঁদের বিনিয়োগ এবং শিল্পপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সংঘবদ্ধ আন্তঃসীমান্ত অপরাধ, মানবপাচার এবং সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের দৃঢ় অবস্থানের কথাও জানান।

এ সময় কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য, ঢাকাস্থ কোরিয়া দূতাবাসের প্রতিনিধি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%