ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

জাম পাড়তে গিয়ে বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু


জাম পাড়তে গিয়ে বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের আলমের ঘোণা এলাকায় গাছ থেকে জাম পাড়ার সময় নিচে পড়ে মো. আলমগীর (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জাম গাছের জাম কিনে তা পাড়ার উদ্দেশ্যে গাছে উঠেছিলেন আলমগীর। কিন্তু অসাবধানতাবশত গাছ থেকে পা পিছলে তিনি হঠাৎ মাটিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মৃত।

নিহতের প্রতিবেশী মোহাম্মদ বোরহান বলেন, আলমগীর অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। সে সব সময় যে কোনো কাজ করতে প্রস্তুত থাকতেন। একটি জাম গাছের জাম কিনে তা পাড়তে গিয়েই আজ তার এই মর্মান্তিক মৃত্যু হলো।

আরও পড়ুন: ৮ নং পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাওলানা আমিজা রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডের রাজধানীতে ট্রেন লাইনচ্যুত, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


নিউজিল্যান্ডের রাজধানীতে ট্রেন লাইনচ্যুত, আহত ৬

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন আহত হয়েছেন। এটি ঘটে শনিবার সন্ধ্যায় শহরের উপকণ্ঠে খান্দাল্লাহ স্টেশনের কাছে।

পুলিশ জানাচ্ছে, স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স ও পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ওয়েলিংটন ফ্রি অ্যাম্বুলেন্স সেবা ঘোষণা করেছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে। আহত ছয়জনের মধ্যে কারও আঘাত হালকা, আবার কারও আঘাত গুরুতর। তবে, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। ওয়েলিংটন সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ক্যালভার্ট জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি শুনতে পান একটি ‘হঠাৎ জোরালো বিস্ফোরণের মতো শব্দ’।

ঘটনাস্থলে মজুত থাকা এক সংবাদকর্মী জানিয়েছেন, দুর্ঘটনার ফলে ট্রেনটির বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বগি বেঁকে গেছে এবং লাইন থেকে ছিটকে পড়েছে। উদ্ধারকর্মীরা ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ করতে কাজ করছেন।

দুর্ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেখানে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি মোতায়েন করা হয়েছে, যাতে উদ্ধারকাজ নির্বিঘ্নে চালানো যায়।

ট্রেন লাইনচ্যুতের কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় যেসব বিষয়ে আলোচনা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় যেসব বিষয়ে আলোচনা হয়েছে

দেশে চাঁদাবাজদের কোন জায়গা হবে না, এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বক্তব্যে সায় দিয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে ব্রিফিংয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এই দিন বিকালে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা। সভায় সংসদীয় দলের জন্য ৭ জন মন্ত্রী তাদের মন্ত্রণালয় সম্পর্কে ১২০ দিনের কার্যক্রম উপস্থাপন করেছেন।

সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে জাতীয় সংসদের চিফ হুইপ জানিয়েছেন, সরকারদলীয় সংসদ সদস্যদের এই সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

চিফ হুইপ জানিয়েছেন, চীনের সঙ্গে এক হাজার শয্যা বিশিষ্ট ৫টি হাসপাতাল নির্মাণের জন্য চুক্তি হয়েছে। এছাড়া, স্কুলে মানসম্মত খাবার সরবরাহ না করায় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

মো. নূরুল ইসলাম আরও জানিয়েছেন, এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো স্থান হবে না। বিষয়টি খুব শীঘ্রই স্পষ্ট হবে। প্রধানমন্ত্রী এতে সায় দিয়েছেন।

সরকারদলীয় সংসদীয় সভায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়টিও আলোচনায় এসেছে। চিফ হুইপ বলেছেন, পৃথিবীর ইতিহাসে স্বল্পতম সময়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রোববার (৭ জুন) হবে।

ব্রিফিংয়ে চিফ হুইপ জানিয়েছেন, ৬৬ শতাংশ গ্রাহকের বিদ্যুতের বিল বাড়েনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পাড়ার গুণ্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


‘পাড়ার গুণ্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা প্রকাশ্যে মন্তব্য করেছেন, "ভুলে যাবেন না আপনি শিক্ষক, পাড়ার গুণ্ডা মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না। বয়স হয়েছে অনেক, নিজের ওয়েট বুঝুন! হাটুর বয়সী ছেলেদের সাথে লাগতে যান কেন!"

শনিবার একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ডাকসুর ক্রীড়া সম্পাদক, ট্রেজারার স্যারের কাছে তিনি বিশ্ববিদ্যালয়ের কাজের জন্য গিয়েছিলেন। বিদায়ের সময় ক্রীড়া সম্পাদককে বলেন, "তোমাদের ডাকসুর ওই ছোট খাটো চাকমা ছেলেটাকে আমার কাছে পাঠাইও, দেখি তার সাহস কেমন।" এই কথার সূচনায় ছিল হুমকি ও ক্ষোভ। তিনি উল্লেখ করেছেন, "ইঙ্গিতটা আমাকে করেছেন।"

ক্ষোভ থাকার কারণ স্বাভাবিক, কারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি, শনিবারে বাস সার্ভিস চালু করেছেন যা আটকানোর জন্য তার শত প্রচেষ্টা ছিল।

তিনি বিনীতভাবে অনুরোধ করেছেন, "ভুলে যাবেন না আপনি শিক্ষক, পাড়ার গুণ্ডা মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না। বয়স হয়েছে অনেক, নিজের ওয়েট বুঝুন! হাটুর বয়সী ছেলেদের সাথে লাগতে যান কেন!"

এছাড়া, তিনি দ্বিতীয়বারের মতো আবেদন করেছেন, "মানুষ হিসেবে র‍্যাসিজম বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করবেন অনুরোধ রইলো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশ্মীর কখনও ভারতের অংশ হয়নি, ভবিষ্যতেও হবে না: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


কাশ্মীর কখনও ভারতের অংশ হয়নি, ভবিষ্যতেও হবে না: পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে একইসাথে ভারত ও পাকিস্তান জাতিসংঘে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। ভারত দাবি করেছে, জম্মু ও কাশ্মীর তাদের অবিচ্ছেদ্য অংশ; অন্যদিকে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ‘জম্মু ও কাশ্মীর কখনও ভারতের অংশ না, এমনকি ভবিষ্যতেও হবে না।’

এই বক্তব্য পাকিস্তানের প্রতিনিধি গুল কায়সার সারওয়ানি জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পারভাথানেনি হরিশের দাবির প্রেক্ষিতে ‘রাইট অব রিপ্লাই’ প্রয়োগ করে ব্যক্ত করেছেন।

শনিবার (৬ জুন) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য প্রদানকালে সারওয়ানি উল্লেখ করেন, জম্মু ও কাশ্মীর এখনো একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধপূর্ণ অঞ্চল এবং এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এজেন্ডায় রয়েছে।

তিনি এসময় জানিয়েছেন, ইতিহাস, আইন এবং আন্তর্জাতিক বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়। তিনি দৃঢ়ভাবে জানান, জম্মু ও কাশ্মীর কখনও ভারতের অংশ ছিল না, এখন নেই এবং ভবিষ্যতেও হবে না।

এর আগে, জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ সাধারণ পরিষদে আলোচনা করতে গিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের বার্ষিক প্রতিবেদনে কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুর গুরুত্ব পুনরায় উঠে এসেছে। তার মতে, উভয় বিরোধ জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী সমাধান জরুরি।

তিনি জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ‘ভারত-পাকিস্তান প্রশ্ন’ নিয়ে নিরাপত্তা পরিষদের কাছে ২০টিরও বেশি আনুষ্ঠানিক যোগাযোগ জমা হয়েছে। এছাড়া ২০২৫ সালের মে মাসে নিরাপত্তা পরিষদ এ বিষয়ে রুদ্ধদ্বার বৈঠকও করেছে।

আসিম আহমেদের মন্তব্য, সাত দশকেরও বেশি সময় পরে কাশ্মীর ইস্যু নিরাপত্তা পরিষদের নজরে রয়েছে, যা এর গুরুত্বের প্রমাণ দেয়।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাশ্মীর বিরোধের ন্যায়সঙ্গত সমাধান আবশ্যক। সেই সমাধান অবশ্যই জাতিসংঘের প্রস্তাবনা এবং কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের ভিত্তিতে হতে হবে।

ফিলিস্তিন প্রসঙ্গে পাকিস্তানি রাষ্ট্রদূত জানান, বিশেষ করে গাজায় চলমান মানবিক সংকট নিরাপত্তা পরিষদের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। তিনি গাজা শান্তি পরিকল্পনাকে সমর্থন করা নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি আরও জানান, পাকিস্তান স্বাধীন, টেকসই ও ভৌগোলিকভাবে সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করছে। ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে গঠিত সেই রাষ্ট্রের রাজধানী হবে আল-কুদস আল-শরিফ (পূর্ব জেরুজালেম)।

আসিম আহমেদ বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম ও বিশেষ রাজনৈতিক মিশনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান এসব কার্যক্রমকে আরও কার্যকর, সম্পদসমৃদ্ধ এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আবারও বলেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও গণতান্ত্রিক, প্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক বহুপাক্ষিক আন্তর্জাতিক ব্যবস্থা প্রয়োজন। এবং নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উদ্বেগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%