ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ফিনল্যান্ডে নিখোঁজ ২৪ দিন পর নাফিস ইস্কান্দারের মরদেহ উদ্ধার


ফিনল্যান্ডে নিখোঁজ ২৪ দিন পর নাফিস ইস্কান্দারের মরদেহ উদ্ধার

ফিনল্যান্ডে নিখোঁজের ২৪ দিন পর বাংলাদেশি নাগরিক নাফিস ইস্কান্দারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দেশটির হ্যামেনলিন্না শহরের মহাসড়কের পাশে দুর্ঘটনাকবলিত একটি গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গাড়িটি কয়েক দিন ধরে সেখানে পড়ে থাকলেও দুর্ঘটনার বিষয়টি কারও নজরে আসেনি।

নাফিস ১২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল ফিনল্যান্ডের পুলিশ।

আরও পড়ুন: ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন

এ সময় দেশটির সংবাদমাধ্যম এমটিভি উতিসেত ও টাম্পেরে টুডের প্রতিবেদনে জানানো হয়, প্রায় ৫০ বছর বয়সী নাফিসকে সর্বশেষ ১২ অক্টোবর বিকেল ৩টার দিকে টাম্পেরে শহরে দেখা গিয়েছিল।

বাংলাদেশি কমিউনিটির সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী, নাফিস টাম্পেরে থেকে হেলসিঙ্কির উদ্দেশে রওনা হয়েছিলেন। হ্যামেনলিন্না এলাকা অতিক্রম করার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা যায়। তবে এই যাত্রাপথের বিস্তারিত তথ্য পুলিশের প্রকাশিত বিবরণ থেকে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের দেয়া বর্ণনা অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় নাফিসের উচ্চতা ছিল প্রায় ১৫৬ সেন্টিমিটার। তার মাথায় চুল ছিল না এবং মুখে ছিল ঘন দাড়ি। ওই সময় তার পরনে ক্রিম বা হালকা বাদামি রঙের হুডি এবং পিঠে একটি কালো ব্যাকপ্যাক থাকতে পারে বলে জানিয়েছিল পুলিশ।

নাফিস কালো রঙের একটি অডি এ৭ (Audi A7) গাড়ি ব্যবহার করতেন বলে ধারণা করা হয়। গাড়িটির নিবন্ধন নম্বর ছিল EOH-738।

আরও পড়ুন: ইয়েমেনে ২৪ ঘণ্টায় সংঘাতে নিহত ৫০ জনের বেশি

পুলিশ জানিয়েছিল, নিখোঁজ ব্যক্তি হেলসিঙ্কি ও হামে অঞ্চলে চলাচল করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তিনি ফিনল্যান্ডের যেকোনো স্থানে থাকতে পারেন বলেও আশঙ্কা করেছিল পুলিশ। সে সময় এ ঘটনায় কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করছিল না আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে নাফিসের সন্ধান পেতে ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি দেশটির সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল পুলিশ। বিশেষ করে ট্যাক্সিচালক ও খাবার সরবরাহের কাজে নিয়োজিত ব্যক্তিদের চলাচলের সময় নাফিস কিংবা তার গাড়ি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছিল।

নাফিস ইস্কান্দার কিংবা তার গাড়ি সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশের 046 922 4651 নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে বলা হয়েছিল। এছাড়া [email protected] ঠিকানায় ই-মেইল পাঠানোর অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনগত পদক্ষেপ নেবে সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব নগর পরিকল্পনা দিবস আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ এম


বিশ্ব নগর পরিকল্পনা দিবস আজ

বিশ্বজুড়ে প্রতিবছর পালন করা হয় বিশ্ব নগর পরিকল্পনা দিবস, যা পরিকল্পিত, বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে। নগর পরিকল্পনার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং নগর উন্নয়নে পরিকল্পনাবিদ, নীতিনির্ধারক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের অংশগ্রহণ উৎসাহিত করাই দিবসটির মূল উদ্দেশ্য। এই লক্ষ্যকে সামনে রেখে আজ রবিবার বাংলাদেশেও পালিত হবে বিশ্ব নগর পরিকল্পনা দিবস।

এ বছরের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিকল্পনার মাধ্যমে গড়ে ওঠে সুন্দর জনপদ’। এবারের দিবসে নগর পরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর মতামত, অভিজ্ঞতা ও অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি পেলে আরো অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, স্বাস্থ্যকর ও জলবায়ু সহনশীল নগর গড়ে তোলা সম্ভব।

১৯৪৯ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর পরিকল্পনাবিদ কার্লোস মারিয়া দেলা পাওলেরার উদ্যোগে দিবসটির সূচনা ঘটে।

নগর বিশেষজ্ঞ অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান কালের কণ্ঠকে বলেন, ‘একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়; বরং পরিবেশ, আবাসন, যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মধ্যে সমন্বয় থাকতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ এম


সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য সোমবার (৯ নভেম্বর) রংপুর নগরীর বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকোর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ১১ কেভি ফিডারের আওতাধীন ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা ছাঁটাই এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এই কারণে নেসকোর রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন নির্দিষ্ট কিছু এলাকায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন সাবস্টেশন থেকে মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নার্সারি, শালবন হাজির খামার, জুট মিলের পূর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল ও ফায়ার সার্ভিস মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে ১১ কেভি জুম্মাপাড়া ফিডারের আওতাধীন জাহাজ কোম্পানি, জি এল রায় রোড, ফায়ার সার্ভিস, ইন্দ্ররা মোড়, পুলিশ ফাঁড়ি, পায়রা চত্বর, আজিজ সুপার মার্কেট, জুম্মাপাড়া, পলিটেকনিক গেট, সদর মসজিদ, পাকার মাথা, কুকরুল ঈদগাহ মাঠ এবং জুম্মাপাড়া আইসক্রিম ফ্যাক্টারিসংলগ্ন এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ শেষ হলে অপেক্ষা না করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হলে মুমিনের করণীয় ও আল্লাহর প্রতি ভরসা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ এম


ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হলে মুমিনের করণীয় ও আল্লাহর প্রতি ভরসা

অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, কেউ কেউ জীবন নিয়ে চিন্তিত, আবার কিছু বিত্তশালী ব্যক্তি নিজেদের সম্পদ নিয়ে ভীত। দুশ্চিন্তা, উদ্বেগ এবং ভয়—এই সব মিলিয়ে আমাদের জীবন যেন ভারাক্রান্ত হয়ে পড়েছে। কোরআন ও সুন্নাহর মধ্যে এই ভয় ও উদ্বেগের চিকিৎসা রয়েছে।

অজানা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও ভয় দূর করার একটি কার্যকর উপায় হলো, মুমিনদের আল্লাহর বিশেষ সান্নিধ্যের কথা মনে রাখা। মুত্তাকি, সত্যবাদী এবং ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহর থাকার বিষয়টি অন্তরে জাগ্রত রাখা প্রয়োজন। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন, যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল।’ (সুরা : আন-নাহল, আয়াত : ১২৮)

মহান আল্লাহ আরো বলেন, ‘আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন।’ (সুরা: আল-আনফাল, আয়াত : ১৯)

এসব ফিতনা, বিপদাপদ ও পরীক্ষার মুখে যেন আমরা অস্থিরতায় আক্রান্ত না হই, সে জন্য আমাদের উচিত আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরো দৃঢ় করা। কারণ আল্লাহ তাঁর বান্দাদের সঙ্গে আছেন। আল্লাহ মুমিন বান্দাদের পক্ষ থেকে প্রতিরোধ করেন এবং তাদের রক্ষা করেন। আল্লাহ কি বলেননি—‘আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করি।’ (সুরা : আল-আম্বিয়া, আয়াত : ৮৮)

বেশি প্রয়োজন আল্লাহমুখী হওয়া

ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, ভয় ও দুশ্চিন্তা দূর করার একটি উপায় হলো, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। যখন দুশ্চিন্তা ও বিষণ্নতা বৃদ্ধি পায়, তখন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ করা আমাদের জন্য কতটা জরুরি! মহান আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, ‘আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা পোষণ করে, আমি তার সঙ্গে তেমনই আচরণ করি।’ (বুখারি, হাদিস : ৭৪০৫)

অতএব, আমাদের অবশ্যই আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ করতে হবে।

ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও ভয় দূর করার আরেকটি উপায় হলো, আল্লাহর সাহায্য প্রার্থনা করা। আল্লাহর প্রতি সুধারণা পোষণের পাশাপাশি আমাদের উচিত তাঁর সাহায্য চাওয়া। আমরা প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পাঠ করার সময় বলি—‘আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই সাহায্য প্রার্থনা করি।’

(সুরা : আল-ফাতিহা, আয়াত : ৫)

সুতরাং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা উচিত। আল্লাহ কি বলেননি—‘তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা : আল-বাকারা, আয়াত : ৪৫)

অর্থাৎ তোমাদের প্রয়োজন পূরণের জন্য সাহায্য চাও, দুশ্চিন্তা দূর করার জন্য সাহায্য চাও এবং বিপদাপদ থেকে মুক্তি পাওয়ার জন্য সাহায্য চাও।

শয়তানের কৌশল দুর্বল—এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করা: ভয় ও উদ্বেগ দূর করার আরেকটি উপায় হলো, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব যে শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। আমাদের যে দুশ্চিন্তা, ভয়, অজানা ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক, বিপদাপদ ও উদ্বেগ পেয়ে বসে—এসবের পেছনে শয়তানের কুমন্ত্রণার ভূমিকা রয়েছে। মহান আল্লাহ বলেন, ‘এ তো শয়তান, যে তার বন্ধুদের ভয় দেখায়। সুতরাং তোমরা তাদের ভয় করো না; বরং আমাকে ভয় করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৭৫)

পরিশেষে, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও ভয় দূর করার আরেকটি উপায় হলো, আমরা এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করব যে সবকিছুর কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাতে। ক্ষতি ও উপকার—সবই আল্লাহর হাতে।

কারো শক্তি যতই বেশি হোক—তার ক্ষমতা যত প্রবল হোক না কেন, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। আবার আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো কোনো উপকারও করতে পারবে না। এই বিশ্বাস যদি আমাদের অন্তরে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা নিরাপত্তা ও প্রশান্তির মধ্যে জীবনযাপন করতে পারব। ভবিষ্যৎ নিয়ে ভয়ের কোনো কারণ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বিভিন্ন এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ এম


ঢাকার বিভিন্ন এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

ঢাকাতে কেনাকাটার প্রয়োজন হলে প্রতিদিন কোথাও না কোথাও যেতে হতে পারে। তবে, কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা থাকে।

রোববার (৮ নভেম্বর) তারিখে জানুন, কোন কোন মার্কেট, শপিংমল এবং এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

যেসব মার্কেট বন্ধ থাকবে

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ এবং সানারপাড়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%