ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার


কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন। তিনি মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর পর এ ঘোষণা প্রদান করেন।

এর আগে, আসনটির বিএনপিদলীয় সংসদ সদস্য ড. ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

অসুস্থতার কারণে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড. ওসমান ফারুক। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট প্রদান করেননি। এ সময় তিনি সংসদ সচিবালয়ে বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ৮০টি কারখানা ছুটি, ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় স্কাউট ও গার্লস গাইড সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


নকলায় স্কাউট ও গার্লস গাইড সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন

শেরপুরের নকলায় স্কাউট, গার্লস গাইড সদস্যদের নিয়ে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ, জেন্ডার ভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি ও সাইবার বোলিং বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা শহরের ‘নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়’ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা ঐতিহ্যবাহী ৫টি উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন স্কাউট ও গার্লস গাইড সদস্য এ ওরিয়েন্টেশনে অংশ গ্রহন করে।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির নকলা উপজেলা শাখার সমন্বয়কারী নার্গিস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি আরএমও ডা. রাফায়েত সৌরভ, উপজেলা স্কাউট ও গার্লস গাইডের সদস্য সচিব কায়দা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হায়দার ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালরে সহকারী শিক্ষক ছামিউল হক মুক্তা প্রমুখ।

বক্তারা কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ, জেন্ডার ভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি ও সাইবার বোলিং প্রতিরোধ ও প্রতিকারে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন। আলোচনা সভার পরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, স্কাউট ও গার্ল গইড সদস্য ও অতিথিবৃন্দ ফটোসেশনে অংশ গ্রহন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনের গহিনে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র, বনদস্যুদের অস্ত্রভাণ্ডার ধরা পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


সুন্দরবনের গহিনে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র, বনদস্যুদের অস্ত্রভাণ্ডার ধরা পড়েছে

বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের গহিনে ডাকাতির উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পেয়েছে। অভিযানের ফলে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের দাবি, সুন্দরবনের একটি ডাকাতদল এই অস্ত্র ও গোলাবারুদ গোপনে লুকিয়ে রেখেছিল ডাকাতির উদ্দেশ্যে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান শুরু করেন।

অভিযান চলাকালে বনের গহিনে তল্লাশি করে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার এবং চারটি একনলা বন্দুকের পাইপ উদ্ধার করা হয়। এছাড়া ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেটও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এসব অভিযানের ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শরবতখালী খাল এলাকায় অস্ত্র উদ্ধারের জন্য অভিযানটি পরিচালিত হয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িত ডাকাতদলকে শনাক্ত করার জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং তাদের আটকের লক্ষ্যে কার্যক্রম চলমান। সুন্দরবনের সংশ্লিষ্ট এলাকায় কোস্ট গার্ডের টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, "সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই-যুক্ত স্মার্ট চশমা দিয়ে জালিয়াতি ঘটনার উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই-যুক্ত স্মার্ট চশমা দিয়ে জালিয়াতি ঘটনার উদ্বেগ

দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় জালিয়াতির ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে অসাধু উপায়ে উত্তর দেওয়ার অভিযোগ উঠেছে। দেশটির একটি জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রায় পূর্ণ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেছেন যে, তিনি ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে জালিয়াতি করেছেন। এই ঘটনার পর সরকার আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নিরাপত্তা জোরদার করতে এবং স্মার্ট চশমাসহ আধুনিক প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান সোক-সুক সোমবার এ বিষয়ে একটি জরুরি বৈঠক করেছেন। বৈঠকে শিক্ষামন্ত্রীকে পরীক্ষায় জালিয়াতি প্রতিরোধে নতুন ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া দেশের অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ সামনে রেখে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঘটনার সূত্রপাত ঘটে কর-হিসাববিদ হওয়ার যোগ্যতা অর্জনের পরীক্ষায় এক শিক্ষার্থীর অস্বাভাবিক ভালো ফল নিয়ে। এপ্রিল ও জুলাই মাসে অনুষ্ঠিত দুটি পরীক্ষায় তিনি প্রায় সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সর্বোচ্চ নম্বরের কাছাকাছি ফল অর্জন করেন। এরপর তার ফল নিয়ে সন্দেহ সৃষ্টি হয় এবং তদন্ত শুরু হয়।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমগুলো ওই শিক্ষার্থীর নাম হান ওন-সক বলে জানিয়েছে। রোববার অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে মুখোশ পরা অবস্থায় তিনি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেন। ভিডিওতে তিনি উল্লেখ করেন, "ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে তিনি অসাধু উপায় অবলম্বন করেছেন।" পরীক্ষায় সর্বোচ্চ ফল করা তার ন্যায্য পরিশ্রমের ফল নয়।

ওই শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, পরীক্ষার প্রশ্নের ছবি তুলতে তিনি একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করেন। পরে ছবিগুলো এআই টুলে পাঠিয়ে উত্তর সংগ্রহ করেন। এ কাজে স্মার্টফোনও ব্যবহার করেছিলেন তিনি। নিজের জালিয়াতির পদ্ধতি বিস্তারিত জানিয়ে সিউল পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তি জমা দিয়েছেন বলেও ভিডিওতে জানান।

তিনি সতর্ক করেন যে, ভবিষ্যতে কেউ যেন এ ধরনের জালিয়াতির চেষ্টা না করেন। তদন্তকারীদের কাছে সব তথ্য তুলে ধরবেন উল্লেখ করে তিনি বলেন, "জালিয়াতি করে পার পাওয়া যাবে—এমন ধারণা করা ঠিক হবে না।"

ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রী ওই শিক্ষার্থীর পরীক্ষার ফল বাতিল এবং তাকে জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেশটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষাগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক। এসব পরীক্ষার ফল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পেশাগত জীবনের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষ করে ‘সুনেউং’ বা কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট (সিএসএটি) দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি। প্রায় ১০ ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ নিতে হয়। পরীক্ষার সময় যেন কোনো ধরনের শব্দ বা বাইরের কার্যক্রম মনোযোগে বিঘ্ন না ঘটায়, সে জন্য দেশটিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এমনকি ইংরেজি শ্রবণ পরীক্ষার সময় বিমান চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ওই সময় প্রায় ৩০ মিনিট গাড়ির চালকদের হর্ন না বাজানোর নির্দেশ দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন সোমবার জানিয়েছেন, পরীক্ষায় নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করা হবে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের পরা চশমাও পরীক্ষা করা হবে। পরীক্ষার প্রতিটি পর্বে চশমা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হবে, যাতে স্মার্ট চশমা বা গোপন ক্যামেরাযুক্ত কোনো ডিভাইস ব্যবহার করে কেউ অসাধু উপায় অবলম্বন করতে না পারেন।

তিনি আরো বলেন, স্মার্ট ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতি করলে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে শাস্তির মুখে পড়তে হতে পারে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্মার্ট ডিভাইস ব্যবহার করে জালিয়াতির দায়ে ধরা পড়া শিক্ষার্থীদের এক বছরের পরীক্ষায় অংশগ্রহণ নিষেধাজ্ঞা বাড়িয়ে তিন বছর করার বিষয়টিও বিবেচনা করছে কর্তৃপক্ষ।

স্মার্ট চশমায় কীভাবে হচ্ছে জালিয়াতি?

এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের ধরনও বদলে যাচ্ছে। বিশেষ করে এআই-চালিত স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব চশমায় থাকা ক্ষুদ্র ক্যামেরার মাধ্যমে প্রশ্নের ছবি ধারণ করা যায়। পরে এআইয়ের সাহায্যে উত্তর তৈরি করে তা ব্যবহারকারীর সামনে প্রদর্শন করা সম্ভব।

দক্ষিণ কোরিয়ার একজন শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষার্থীরা পরীক্ষার আগেই স্মার্ট চশমায় এআই ব্যবহারের নির্দেশনা বা প্রম্পট সেট করে রাখতে পারেন। পরীক্ষার সময় প্রয়োজন অনুযায়ী ডিভাইস সক্রিয় করলেই প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ তৈরি হয়।

প্রথম দিকের স্মার্ট চশমাগুলোতে ফ্রেমের সঙ্গে ক্যামেরা যুক্ত থাকার বিষয়টি সহজেই চোখে পড়ত। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে ক্যামেরা ও অন্যান্য যন্ত্রাংশ আরো ছোট এবং আড়ালযোগ্য হয়ে উঠছে। ফলে সাধারণ চশমা থেকে স্মার্ট চশমা আলাদা করা কঠিন হয়ে পড়ছে।

গত অক্টোবরেও দক্ষিণ কোরিয়ার সিউলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় স্মার্ট চশমা ব্যবহার করে জালিয়াতির অভিযোগে তিন শিক্ষার্থী ধরা পড়েন। একই ধরনের ঘটনা ঘটেছে তাইওয়ানেও। গত জুনে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি মেডিকেল স্কুলে ভর্তির পরীক্ষায় এআই স্মার্ট চশমা ব্যবহার করে অসাধু উপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীর পরীক্ষার ফল বাতিল করে।

পরীক্ষায় স্মার্ট ডিভাইসের ব্যবহার ঠেকাতে দক্ষিণ কোরিয়া এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। গত জুলাইয়ে দেশটির শিক্ষা কর্তৃপক্ষ পরীক্ষাকেন্দ্রে স্মার্ট চশমা নিষিদ্ধ করে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ১ হাজার ৩১২টি কেন্দ্রের প্রতিটিতে চশমা পরীক্ষা করার জন্য একজন করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রাখার পরিকল্পনা নেওয়া হয়।

এ ছাড়া আরো উন্নত প্রযুক্তি শনাক্তে রেডিও ফ্রিকোয়েন্সি (আরএফ) ডিটেক্টর ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে সিউল। পরীক্ষাকেন্দ্রগুলোতে স্মার্ট ডিভাইসের মাধ্যমে তথ্য আদান-প্রদান ঠেকাতে পাবলিক ওয়াই-ফাই বন্ধ রাখার পরিকল্পনাও রয়েছে।

শুধু দক্ষিণ কোরিয়াই নয়, এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে চীনও। দেশটির অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘গাওকাও’তে স্মার্ট চশমা ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে পরীক্ষাকেন্দ্রে বিশেষ নিরাপত্তা গেট বসানো হচ্ছে।

বিশেষজ্ঞদের কাছে এ ধরনের ঘটনা এখন বড় প্রশ্ন তৈরি করেছে—এআইয়ের সহজলভ্যতা ও স্মার্ট ডিভাইসের অদৃশ্য ব্যবহারের সুযোগে প্রচলিত পরীক্ষাব্যবস্থার নিরাপত্তা কতটা নিশ্চিত করা সম্ভব? দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক ঘটনা দেখিয়েছে, পরীক্ষাকেন্দ্রে শুধু মোবাইল ফোন বা প্রচলিত ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করাই যথেষ্ট নয়; প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থাও নতুন করে সাজাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানী দেবে সরকার : ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


চলতি অর্থবছরে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানী দেবে সরকার : ধর্মমন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিবর্গকে সম্মানী প্রদান করা হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

সংসদে দেওয়া বক্তব্যে ধর্মমন্ত্রী জানান, চলতি অর্থবছরে সারা দেশে বিদ্যমান ৮২ হাজার ৬৬৫টি মসজিদ, ৩ হাজারটি মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০০টি গির্জায় কর্মরত ধর্মীয় ব্যক্তিবর্গ এই সম্মানীর আওতায় আসবেন।

নীতিমালা অনুযায়ী, কারা এই সম্মানী পাবেন সে বিষয়ে স্পষ্ট করে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এই সম্মানী প্রাপ্য হবেন। তবে তিনি উল্লেখ করেন যে, মসজিদের খতিবদের আপাতত এই সম্মানীর আওতায় অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই।

ধর্মীয় নেতাদের কল্যাণে সরকারের এই উদ্যোগের প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বর্তমান সরকারের পূর্ব পর্যন্ত কোনো সরকারই ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় নেতাদের নিয়ে এভাবে চিন্তা করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত চিন্তাভাবনা ও ইচ্ছায় এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে বলে তিনি সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%