প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের নকলায় স্কাউট, গার্লস গাইড সদস্যদের নিয়ে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ, জেন্ডার ভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি ও সাইবার বোলিং বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা শহরের ‘নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়’ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা ঐতিহ্যবাহী ৫টি উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন স্কাউট ও গার্লস গাইড সদস্য এ ওরিয়েন্টেশনে অংশ গ্রহন করে।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির নকলা উপজেলা শাখার সমন্বয়কারী নার্গিস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি আরএমও ডা. রাফায়েত সৌরভ, উপজেলা স্কাউট ও গার্লস গাইডের সদস্য সচিব কায়দা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হায়দার ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালরে সহকারী শিক্ষক ছামিউল হক মুক্তা প্রমুখ।
বক্তারা কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ, জেন্ডার ভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি ও সাইবার বোলিং প্রতিরোধ ও প্রতিকারে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন। আলোচনা সভার পরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, স্কাউট ও গার্ল গইড সদস্য ও অতিথিবৃন্দ ফটোসেশনে অংশ গ্রহন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন