০২:৩২ পি.এম
চলতি বছরে রাজশাহী জেলার ৪৮৯টি দুর্গাপূজা মণ্ডপের জন্য সরকার ২৮৯ টন চাল বরাদ্দ করেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, প্রতিটি মণ্ডপের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ ৬০০ কেজি। এর মধ্যে রাজশাহী শহরে ৮৫টি এবং নয়টি উপজেলায় ৪০৪টি মণ্ডপ রয়েছে।
বরাদ্দকৃত চাল ইতোমধ্যে জেলায় পৌঁছেছে এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে মণ্ডপ কর্তৃপক্ষের কাছে বিতরণ করা হবে।
আরও পড়ুন: গোমস্তাপুরে রাতে গোয়াল থেকে গরু চুরি, আড্ডাবাজারে হাতেনাতে আটক চোর
জেলা ত্রাণ কার্যালয়ের তথ্যমতে, গত বছরের তুলনায় এ বছর মণ্ডপের সংখ্যা ১৭টি বেড়ে গেছে। গত বছর এই সংখ্যা ছিল ৪৭২টি।
বাগমারা উপজেলায় সর্বাধিক ৮৬টি মণ্ডপ রয়েছে। এরপর তানোরে ৫৯টি, পুঠিয়ায় ৫৫টি, বাঘায় ৪৮টি, গোদাগাড়ী ও চারঘাটে ৪২টি করে, মোহনপুরে ২৫টি, দূর্গাপুরে ২৪টি এবং পবায় ২৩টি মণ্ডপ রয়েছে।
এদিকে, পাঁচ দিনব্যাপী এই উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিমা শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে উৎসব শুরু হবে এবং ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।
উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপনের উদ্দেশ্যে জেলা ও মহানগর প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
আরও পড়ুন: নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের মৃত্যু
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জানান, মহানগর এলাকার ১০৯টি মণ্ডপে ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিমা তৈরির স্থানগুলোতেও সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। সূত্র: বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন