ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

স্থল মাইন বিস্ফোরণের পর উত্তর কোরিয়াকে ক্ষমা চাইতে চাপ দেয়ার ভাবনা দক্ষিণ কোরিয়ার


স্থল মাইন বিস্ফোরণের পর উত্তর কোরিয়াকে ক্ষমা চাইতে চাপ দেয়ার ভাবনা দক্ষিণ কোরিয়ার

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : সম্প্রতি নিরস্ত্রীকৃত অঞ্চলে (ডিএমজেড) মাইন বিস্ফোরণের ফলে তিন সেনা আহত হওয়ার ঘটনায় উত্তর কোরিয়াকে ক্ষমা চাওয়ার জন্য চাপ প্রয়োগের বিভিন্ন পদক্ষেপ নিয়ে চিন্তা-ভাবনা করছে দক্ষিণ কোরিয়া। এ তথ্য মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

বার্তা সংস্থা এএফপি সিউল থেকে জানায়, দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে উঠে এসেছে যে, গত মাসে ডিএমজেডে বিস্ফোরিত দুটি মাইন প্রায় এক বছর আগে উত্তর কোরিয়ার সেনারা পুঁতে রেখেছিল। এই প্রেক্ষাপটে সিউল আনুষ্ঠানিকভাবে পিয়ংইয়ংয়ের প্রতি ক্ষমা চাইতে আহ্বান জানায়।

ডিএমজেডের মধ্য দিয়ে যাওয়া সামরিক সীমারেখার (এমডিএল) দক্ষিণ পাশে উত্তরের পুঁতে রাখা অন্যান্য মাইনগুলোও সরানোর জন্য পরমাণু অস্ত্রধারী দেশটির প্রতি আহ্বান জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে। ১৯৫৩ সালের যুদ্ধবিরতির পর থেকে ডিএমজেড কোরীয় উপদ্বীপকে বিভক্ত করে রেখেছে এবং এটি অত্যন্ত সুরক্ষিত সীমান্ত এলাকা হিসেবে পরিচিত।

আরও পড়ুন: সৌদিতে হামলা চালিয়ে ক্রমবর্ধমান শক্তির প্রমাণ দিচ্ছে হুথিরা

তবে পিয়ংইয়ং এ ঘটনার জন্য দায় অস্বীকার করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং ক্ষমা চাওয়ার আহ্বানকে ‘জঘন্য’ বলে নিন্দা করেছেন।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চুং বিন-না বলেন, পিয়ংইয়ংকে ক্ষমা চাইতে চাপ প্রয়োগের জন্য অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে কি না—এ বিষয়ে ‘কোনো বিকল্পই আমরা উড়িয়ে দিচ্ছি না এবং কোনো কিছু আগাম ধরে নিচ্ছি না।’

তবে তিনি কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বিন-না।

ডিএমজেডে মাইন বিস্ফোরণের ঘটনা এর আগে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধি করেছে। দুই দেশ এখনও কারিগরি অর্থে যুদ্ধে রয়েছে।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’ দাবি অনন্ত কুমার সিংয়ের

২০১৫ সালে ডিএমজেডের দক্ষিণ পাশে মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার দুই সেনা গুরুতর আহত হন, তাদের একজন দুই পা হারান।

সে সময় সিউল জানিয়েছিল, উত্তর কোরিয়ার সেনারা এমডিএল অতিক্রম করে মাইন পুঁতে রেখেছিল। তবে পিয়ংইয়ং ওই অভিযোগ অস্বীকার করে।

২০২৪ সাল থেকে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে উত্তর কোরিয়ার সেনারা সীমান্তজুড়ে মাইন পাতা এবং ট্যাংকবিরোধী প্রতিবন্ধক নির্মাণ করছে।

এ কার্যক্রমের সময় উত্তর কোরিয়া আন্তঃকোরীয় যোগাযোগের পুরোনো সড়কগুলোর উত্তর অংশও বিস্ফোরণে উড়িয়ে দেয়।

আরও পড়ুন: কুয়েতের গৃহকর্মী খাতে ৪০ শতাংশ ভারতীয়, বাংলাদেশি মাত্র ১২ শতাংশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৯ বিসিএসে আরও ৪০ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


৪৯ বিসিএসে আরও ৪০ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি

৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে নতুন করে ৪০ জনকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে।

এর আগে, ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে ৬১১ জনের নিয়োগের জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়।

পুলিশ ভেরিফিকেশনের কারণে অনেককে বাদ দেওয়ার অভিযোগ তুলেছিলেন পিএসসির সুপারিশপ্রাপ্তরা। পরে তারা আন্দোলন শুরু করেন।

নিয়োগপ্রাপ্তদের জন্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরবর্তী নির্দেশনা না আসলে, ওই তারিখেই তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।

যদি নির্ধারিত তারিখে কেউ যোগদান না করেন, তাহলে তাকে চাকরিতে যোগদান করতে অস্বীকৃতি জানানো হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগপত্র বাতিল হয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টদের দোসররা নাশকতা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


ফ্যাসিস্টদের দোসররা নাশকতা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান মন্তব্য করেছেন যে, ফ্যাসিস্টদের সহযোগীরা নাশকতা সৃষ্টি করে দেশের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। কিছু কিছু স্থানে ককটেল ফাটিয়ে এবং ডাকাতি করে তারা জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করেছে। তবে, তিনি উল্লেখ করেছেন যে, "কয়েকটি বোমা ফাটিয়ে দেশকে অস্থিতিশীল করা যায় না।" এদের সম্পর্কে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।" তাই, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও এবারের দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে। তিনি সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, সরকার দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন যে, "যে ফ্যাসিস্ট একবার পালিয়ে যায়, সে কখনো আর ফিরে আসতে পারে না।" এটি তার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা যা বলেন, সেটি কখনোই করে না। তিনি শুধু নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য মনগড়া উল্টোপাল্টা কথা বলছেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল কুদ্দুস, এসআরবি-১০-এর ডিএডি নাজির হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রী সেলিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রী সেলিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : আদালত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম এবং তার স্ত্রী মোসা. সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

অনুসন্ধান চলাকালীন গোপন সূত্রে জানা যায় যে, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি মো. আনোয়ারুল ইসলাম এবং তার স্ত্রী মোসা. সেলিনা খাতুন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের বিদেশে পালিয়ে যাওয়ার ফলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত ও ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য মন্ত্রণালয় পিএসসিতে ৯১৪ মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পাঠালো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


স্বাস্থ্য মন্ত্রণালয় পিএসসিতে ৯১৪ মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পাঠালো

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মিডওয়াইফের (১০ম গ্রেড) শূন্য পদে নতুন করে ৯১৪ জনকে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি পিএসসিতে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১৪ সেপ্টেম্বরের স্মারক নম্বর-৩০৫৫-এর পরিপ্রেক্ষিতে মিডওয়াইফ পদে নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মিডওয়াইফ (১০ম গ্রেড) পদে বিদ্যমান শূন্যপদ রয়েছে ১ হাজার ১৫টি। এসব শূন্যপদের মধ্যে ১০ শতাংশ পদ সংরক্ষণ করে ৯১৪ টি পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে পিএসসির নির্ধারিত রিকুইজিশন ফরম, পদ বিন্যাস ও চেকলিস্ট যথাযথভাবে পূরণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে এসব প্রস্তাব পর্যালোচনা করে ৯১৪টি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য পিএসসিকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে মিডওয়াইফের শূন্য পদ পূরণ হলে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় জনবল সংকট কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রসবকালীন সেবা, গর্ভকালীন পরিচর্যা এবং প্রসব-পরবর্তী সেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এখন পিএসসির পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এসব পদে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%