ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সকাল থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


সকাল থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণের পাশাপাশি লাইনের আশেপাশের গাছপালা কাটা কার্যক্রমের জন্য আজ শুক্রবার (২৬ জুন) দেশের কিছু এলাকায় সকাল থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যে, শুক্রবার নাটোর গ্রীডের বনপাড়া ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশেপাশের গাছপালা কাটার কাজ পরিচালিত হবে।

এখন এ কারণে বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্র এবং বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়ন (আংশিক) ও নগর ইউনিয়নের এলাকাগুলিতে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

বিদ্যুৎ বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে তারা জানিয়েছে যে, কাজের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ বন্ধের সময় কম-বেশি হতে পারে।

অন্যদিকে, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে, যে, শুক্রবার ফরিদপুর গ্রীড, পবিসের সুইচিং স্টেশন এবং কানাইপুর-১, কানাইপুর-২, ভাঙ্গা-১, ভাঙ্গা-২, বোয়ালমারী ও খলিলমন্ডল হাট ৩৩ কেভি ফিডারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের সূচি রয়েছে।

এজন্য উল্লিখিত এলাকাগুলি সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এবং সবার সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে থেকে শেষ ষোলোয় নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:১২ এম


তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে থেকে শেষ ষোলোয় নেদারল্যান্ডস

গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে পরাজিত করেছে নেদারল্যান্ডস। এর ফলে ডাচরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। নকআউট পর্বে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হবে মরক্কো।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইডেনের সঙ্গে ড্র, ব্রাজিলের চ্যালেঞ্জ অপেক্ষায় জাপান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:১৪ এম


সুইডেনের সঙ্গে ড্র, ব্রাজিলের চ্যালেঞ্জ অপেক্ষায় জাপান

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপান সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। এই ড্র তাদের টেবিলের দুইয়ে অবস্থান ধরে রেখেছে। ফলে, তাদের প্রতিপক্ষ শেষ ৩২-এ এখন নিশ্চিত হয়ে গেল। আগামী ২৯ জুন জাপান ব্রাজিলের মুখোমুখি হবে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবহাওয়ার সতর্কবার্তা: দুপুরের আগেই ১৪ জেলায় ঝড়ের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৩১ এম


আবহাওয়ার সতর্কবার্তা: দুপুরের আগেই ১৪ জেলায় ঝড়ের সম্ভাবনা

দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। একইসাথে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২৬ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। সুতরাং, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিয়ার বিচার চেয়ে বাবা-মার বার্তা: দোষী হলে সর্বোচ্চ শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৩৯ এম


সিয়ার বিচার চেয়ে বাবা-মার বার্তা: দোষী হলে সর্বোচ্চ শাস্তি

ভারতের পুনেতে ব্যবসায়ী কেতন আগরওয়ালের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুইজনের পরিবার বিপরীতমুখী অবস্থান নিয়েছে। অভিযুক্ত চেতন চৌধুরীর পরিবার তাকে নির্দোষ দাবি করলেও সিয়া গোয়েলের পরিবারের অবস্থান ভিন্ন।

সিয়া গোয়েলের বাবা-মা বলেছেন, যদি তাদের সন্তান দোষী হন, তাহলে তার যেন ফাঁসি হয়।

গত ১৮ জুন পুনের লোহাগড় দূর্গে ৪০০ ফুট ওপর থেকে পরে মারা যান ব্যবসায়ী কেতন আগরওয়াল। প্রথমে দুর্ঘটনা ভাবা হলেও পরে পরিবারের সন্দেহ আর পুলিশের তদন্তে জানা যায়, কেতন আগরওয়ালের বাগদত্তা সিয়া গোয়েল এবং তার প্রেমিক চেতন চৌধুরী মিলে পরিকল্পিতভাবে কেতন আগরওয়ালকে হত্যা করে। দুই সন্দেহভাজন সিয়া এবং চেতন এখন ৭ দিনের পুলিশ রিমান্ডে আছেন।

রিমান্ডে থাকা চেতনের সাখে দেখা করে এসে তার বাবা ও চাচা দাবি করেন, চেতন নির্দোষ। সিয়া নিজেকে বাঁচানোর জন্য চেতনকে ফাঁসানোর চেষ্টা করছে।

তবে সিয়া গোয়েলের বাবা-মার অবস্থান ভিন্ন। সিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ পুরো পরিবারটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে।

গত ১৮ জুন পুনের ঐতিহাসিক লোহাগড় দূর্গে সিয়া ও চেতন মিলে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে সিয়ার হবু বর কেতন আরগওয়ালকে।

প্রাথমিকভাবে দুর্ঘটনা বলা হলেও পরে জানা যায় এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। ঘটনার ৫ দিন পর ২৩ জুন সিয়া ও তার প্রেমিক চেতন চৌধুরীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। একমাত্র কন্যার বিয়ের আয়োজনে ব্যস্ত গোয়েল পরিবারের ওপর হঠাৎ যেন আকাশ ভেঙ্গে পড়ে। মেয়ের গ্রেপ্তারের খবর সইতে পারেননি তার বাবা প্রভীন গোয়েল।

সেদিনই হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হন প্রভীন। তাকে দেখাশোনা করতে তার স্ত্রী ও ছেলেও সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন। পরিবারের একজন থানায় পুলিশ রিমান্ডে, বাকি তিন জন হাসপাতালে থাকায় মার্কেট ইয়ার্প এলাকায় তাদের পারিবারিক আবাস ‘লীলা কুঞ্জ’ এখন শূন্য। বাসায় এখন তালা।

হাসপাতাল থেকে সিয়ার বাবা প্রভীণ গোয়েল বলেন, ‘এ ঘটনায় যেই দোষী হোক, এমনকি সে আমার কন্যা হলেও তার ফাঁসি হোক।’

সিয়ার মা পুজা গোয়েলের চাওয়াও অভিন্ন, ‘এ ঘটনায় যে দোষী হয়, তার যেন সর্বোচ্চ সাজা হয়। একজন মা হিসেবে আমি এই দাবি জানাচ্ছি।’

তবে নিহত কেতন আগরওয়ালের পরিবার এ ঘটনায় গোয়েল পরিবারের দায় আছে বলে মনে করেন। তাদের দাবি, সিয়া যে চেতনের সাথে প্রেম করছেন; এটা তার মা, ভাই ও খালা আগে থেকেই জানতেন। কেতনের পরিবারের আর্থিক ও সামাজিক উচ্চ অবস্থানের কথা ভেবে তারা সবকিছু গোপন করে মেয়ের বিয়েটা সম্পন্ন করতে চেয়েছিলেন। তাদের ধারণা ছিল, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। তবে সিয়া যে গোপনে হবু বর কেতনকে হত্যার ভয়ঙ্কর পরিকল্পনা করছেন, এটা হয়তো কেউ ভাবতে পারেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%