ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

লালমনিরহাটে আলোচিত শিশু ধর্ষণ মামলার রায়: আসামির যাবজ্জীবন কারাদণ্ড


লালমনিরহাটে আলোচিত শিশু ধর্ষণ মামলার রায়: আসামির যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটের পাটগ্রামে আলোচিত শিশু ধর্ষণ মামলায় মোক্তার আলী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে পাটগ্রাম উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১১ বছর বয়সী এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। শিশুটির বাবা দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। অভিযুক্ত মোক্তার আলী তাদের প্রতিবেশী হওয়ায় শিশুটি তাকে ‘দাদু’ বলে ডাকত। সেই পরিচিতির সুযোগ নিয়ে আসামি শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

পরবর্তীতে শিশুটি অন্তঃসত্ত্বা হলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। এ ঘটনায় শিশুটির বাবা আলকাছ হোসেন ২০২০ সালের ২৬ মে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, ১১ বছর বয়সী শিশুটিকে ধর্ষণের ঘটনায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন। এ রায়ের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর বার্তা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্যের অধিকারকে সম্মান জানালে নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে : সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


অন্যের অধিকারকে সম্মান জানালে নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে : সমাজকল্যাণমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন যে, "সবাই সবার পেশাকে সম্মান জানালে পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার পরিবেশ নিশ্চিত হবে।" তিনি আরও বলেন, ‘নিজের অধিকার তখনই প্রতিষ্ঠিত হবে, যখন আমরা অন্যের অধিকারকে সম্মান জানাব।’

 

রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কার্নিভ্যাল হলে সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত ‘বাংলাদেশ একাডেমি অব অফথালমোলজি’র বার্ষিক সায়েন্টিফিক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী সম্মেলনে চিকিৎসকদের বিশ্বমানের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে তা প্রয়োগের মাধ্যমে দেশের চক্ষু চিকিৎসাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, "দেশের চক্ষু চিকিৎসাসেবা আধুনিকায়নের মাধ্যমে চিকিৎসার জন্য রোগীদের বিদেশ গমনের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।" তিনি জানান, আগামী ৫০ বছর সেবা দিতে পারে এমন দীর্ঘমেয়াদি ও সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হলে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

 

এ সময় মন্ত্রী চিকিৎসকদের বিভিন্ন জাতীয় নীতিনির্ধারণী ও সিদ্ধান্ত গ্রহণে সুনির্দিষ্ট পরামর্শ প্রদানের মাধ্যমে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান।

মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে চান, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।" তিনি বলেন, চক্ষুজনিত রোগে আক্রান্তদের যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনা গেলে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণ সহজতর হবে।

এ সময় তিনি জনকল্যাণে মরণোত্তর চক্ষু ও অঙ্গদানের মতো মহৎ উদ্যোগের বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে চিকিৎসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, দেশের ৫ শতাংশ শিশু জন্মের পর থেকেই বিভিন্ন চক্ষুজনিত সমস্যা নিয়ে জন্মায়, যার একটি বড় অংশই চিকিৎসার মাধ্যমে প্রতিরোধযোগ্য। একই সঙ্গে তারা স্বাস্থ্য খাতে জিডিপির ১.০২ শতাংশ বাজেট বরাদ্দ করায় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ বরাদ্দ আরো বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এই বিজ্ঞান সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত ৩৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর, অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডা. মোহাম্মদ তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জিন্নু রাইন (নিউটন)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. জানে আলম মৃধা এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব অফথালমোলজির সভাপতি অধ্যাপক ডা. মো. আবিদ কামাল।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অব অফথালমোলজির সাধারণ সম্পাদকসহ দেশ-বিদেশ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা, সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের নেতা এবং চিকিৎসা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিনবাজারে এসআই হত্যার নেপথ্যে কারা জানাল র‌্যাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


আমিনবাজারে এসআই হত্যার নেপথ্যে কারা জানাল র‌্যাব

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) হত্যার ঘটনায় মূল হোতা সহ এজাহারনামীয় ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-১০ এর অধিনায়ক মো. আসাদুজ্জামান জানিয়েছেন, হামলাকারীরা সবাই নেশাগ্রস্ত ছিলেন।

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আপন এবং জিহাদ অত্যন্ত অপরাধপ্রবণ। তাদের পূর্ববর্তী অপরাধের রেকর্ড খুব খারাপ। তারা ওই অঞ্চলের কিশোর গ্যাং লিড করে এবং মাদকের সাথে জড়িত। হামলাকারীরা ‘সবাই নেশাগ্রস্ত’ ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

 

আজ সোমবার রাজধানীর কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র‍্যাব-১০ এর অধিনায়ক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘চার জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের প্রাথমিক সম্পৃক্ততা আমরা পেয়েছি। একই ঘটনায় র‍্যাব-৪ আরো চারজন আসামিকে গ্রেপ্তার করেছে।

 

ফলে, আমরা এজাহারনামীয় মোট ১৫ জনের মধ্যে র‍্যাব ৮ জনকে গ্রেপ্তার করেছে।’

ঘটনার বিবরণে র‍্যাব জানায়, শনিবার রাতে একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে গ্যারেজের মালিককে মারধর করার সময় এসআই আলতাফ হোসেন প্রতিবাদ করেন। প্রাইভেটকারে থাকা ৫ জন গ্যারেজ মালিককে হামলা করলে এ ঘটনার সূত্রপাত ঘটে। ওই সময় গ্যারেজের মালিককে মারধরকারীদের সঙ্গে এসআই আলতাফ হোসেন ও তার ছেলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

এসআই আলতাফ হোসেন পরিস্থিতি বেগতিক দেখে নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। এতে আসামিরা আরো বেপরোয়া হয়ে উঠলে প্রাণ বাঁচাতে আলতাফ হোসেন দৌঁড়ে তার ছেলের পোশাক কারখানার ভেতরে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা সেখানেও চড়াও হয়।

র‍্যাব জানায়, এরপর তারা ১৫ থেকে ২০ জন সহযোগীকে ডেকে এনে কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এসআই আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলকে বেধড়ক মারধর করে এবং কারখানার ভেতরে থাকা মেশিন ও আসবাবপত্র ভাঙচুর করে।

এক প্রশ্নের জবাবে র‍্যাব কর্মকর্তা বলেন, আসলে পুলিশ কর্মকর্তা সেখানে কোনো টার্গেট ছিলেন না। কারণ আলতাফ হোসেন উনি এসবিতে চাকরি করেন বা করতেন এবং সিভিল পোশাকে ছিলেন। তিনি পুলিশ এবং একজন নাগরিক হিসেবে দায়িত্ব মনে করে মানবিকভাবে একজন বৃদ্ধ মানুষকে আঘাত করা থেকে প্রতিহত করার চেষ্টা করেন। এটি নিতান্তই বিচ্ছিন্ন একটি ঘটনা।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, হামলাকারীদের বেশিরভাগই কিশোর গ্যাং সংশ্লিষ্ট এবং মাদক সংক্রান্ত বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। আলাউদ্দিন নিজে আলতাফের উপরে আঘাত করেছে। জিহাদ নিজে চাকু দিয়ে আঘাত করে জখম করেছে। আপন ওই গ্যাংয়ের মূল হোতা, তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। সে এসএস পাইপ দিয়ে আলতাফের মাথায় আঘাত করে। ইমরান গণপিটুনিতে অংশ নেয়।

এ সময় র‍্যাব কর্মকর্তা আসাদুজ্জামান ফৌজদারী কার্যবিধির ৫৯ ধারার কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘আমলযোগ্য অপরাধ হলে শুধু পুলিশ নয়, সাধারণ মানুষও অপরাধীকে আটক করে পুলিশে সোপর্দ করতে পারে।’

এছাড়া, কোনো সমস্যা হলে নাগরিকদের এগিয়ে না এসে ছবি তোলা ও ভিডিও করার প্রবণতায় হতাশা ব্যক্ত করেন তিনি। তার মতে, এ ধরনের মানসিকতা মানুষের 'নৈতিক স্খলনের বহিঃপ্রকাশ'।

এদিকে এসআই আলতাফ হোসেন (৫৮) হত্যার ঘটনায় মূল হোতা সহ এজাহারনামীয় ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার মডেল থানা থেকে রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে। সাভারের আমিনবাজার ও মুন্সীগঞ্জ সদর থানাধীন লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মূলহোতা জহিরুল ইসলামকে ১০ দিনের এবং বাকি ৮ জনকে ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলো- সাভারের আমিন বাজার এলাকার মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন (২৬), সামসুলের ছেলে আপন (৩০), সামসুলের ছেলে জিহাদ (২০), মৃত নজরুলের ছেলে ইমরান (২৬), মৃত আব্দুল জলিলের ছেলে নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. বজলু শেখের ছেলে মো. রাকিব মিয়া (২৮), মৃত হালিম মিয়ার ছেলে ছাব্বির আহম্মেদ (২৪) এবং মো. জিন্নত আলীর ছেলে মো. ওয়াসিম (৪০)।

এদের মধ্যে একজনের বিরুদ্ধে সাভার থানায় তিনটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরাইলের

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : দক্ষিণ লেবাননের দেইর জাহরানি এলাকার একটি নির্দিষ্ট অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী, যা ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালানোর পূর্বে জারি করা হয়েছে।

এই নির্দেশটি সোমবার ভোরে প্রদান করা হয়।

সেনাবাহিনী জানায়, তাদের সেনাদের লক্ষ্য করে একটি বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছিল।

তারা আরও জানায়, ‘হিজবুল্লাহর সন্ত্রাসী কর্মকাণ্ড’ ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।

আরবি ভাষায় সেনাবাহিনী একটি বার্তায় সতর্ক করে বলেছে, তারা একটি ‘হিজবুল্লাহ সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালাবে। ওই এলাকায় যারা অবস্থান করবে, তারা ঝুঁকির মধ্যে পড়বে বলেও সতর্কতা প্রদান করা হয়েছে।

পরে হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন চ্যানেল জানায়, দেইর জাহরানিতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে।

রোববার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলি হামলা বন্ধে সহায়তা করার জন্য ওয়াশিংটন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

এটি প্রায় এক মাস পর লেবাননে প্রথমবারের মতো বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

আরব সালিম এলাকায় হিজবুল্লাহর স্থাপনা হিসেবে চিহ্নিত একটি ভবনের আশপাশের বাসিন্দাদের হামলার পূর্বে সরে যেতে বলা হয়েছে।

হিজবুল্লাহ তার সমর্থক ইরানের পক্ষে ইসরাইলে হামলা চালানোর পর মার্চে লেবানন বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ে।

এর প্রতিক্রিয়ায় ইসরাইল লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করে।

বৈরুতের দাবি, ইসরাইলের হামলায় দেশটির ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জার্মানি আবার যুদ্ধ চায়’, ড্রোন হামলার অভিযোগ নাকচ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


‘জার্মানি আবার যুদ্ধ চায়’, ড্রোন হামলার অভিযোগ নাকচ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে, জার্মানি ‘আবার যুদ্ধ চায়’ বলে অভিযোগ করা হচ্ছে।

তিনি জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেছেন।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, জার্মান সরকার এই ঘটনার জন্য মস্কোকে দায়ী করে বলেছে, রাশিয়া ‘নিম্নপর্যায়ের এজেন্টদের’ মাধ্যমে পূর্ব জার্মানির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন ব্যবহার করে ‘হাইব্রিড হামলার’ চেষ্টা চালিয়েছে।

এই ঘটনার ফলস্বরূপ, চলতি সপ্তাহে মস্কো ও বার্লিন একে অপরের সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দিয়েছে। একই সময়ে, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ রুশ কূটনীতিকদের তলব করেছে।

ল্যাভরভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এটি একটি সত্যিকারের যুদ্ধের শুরুর মতো। তারা বন শহর থেকে কনস্যুলেট জেনারেল বহিষ্কার করেছে। বার্লিনে রুশ হাউস (সাংস্কৃতিক কেন্দ্র) বন্ধ করে দিচ্ছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে কী হয়েছিল, তা আমার মনে আছে... তারা আবার যুদ্ধ চায়।’

ল্যাভরভ জার্মানির বিরুদ্ধে নাৎসিবাদের অভিযোগও তুলেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভেস্টি টিভি সাক্ষাৎকারটির একটি অংশ সম্প্রচার করেছে।

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে জার্মানি ইউক্রেনের অন্যতম প্রধান মিত্র হিসেবে রয়েছে।

ল্যাভরভ, যিনি রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী, এমন সময়ে এসব মন্তব্য করেছেন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%