০৬:২৬ পি.এম
চার বছরের বিরতির পর আবারও শুরু হয়েছে বিশ্বকাপের উন্মাদনা। আর বিশ্বকাপ মানে কোটি কোটি ডলারের খেলা। এই খেলায় প্রতিটি খেলোয়াড় বিপুল পারিশ্রমিক পেয়ে থাকেন। একইসঙ্গে রেফারিরা ও মোটা পারিশ্রমিক পান।
দ্য মিররসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একজন রেফারি একটি বিশ্বকাপ থেকে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত আয় করতে পারেন। এর পাশাপাশি যদি বিশ্বকাপের শেষ পর্ব পর্যন্ত ম্যাচ পরিচালনার সুযোগ পান, তবে অতিরিক্ত বোনাসও পান।
সম্প্রতি ডেইলি মেইলের একটি পডকাস্টে বিশ্বকাপ ও ইউরোতে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন প্রিমিয়ার লিগের প্রাক্তন রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ।
আরও পড়ুন: বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী
তিনি জানান, রেফারিদের বিশ্বকাপ পরিচালনার পারিশ্রমিক দীর্ঘদিন ধরে প্রায় একই অবস্থানে রয়েছে। তার হিসাব অনুযায়ী, ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করলে একজন রেফারির মোট আয় ৬০ থেকে ৭০ হাজার ডলারের মধ্যে হতে পারে। এর সাথে দৈনিক ভাতা জুড়ে দিলে রেফারিরা আরও বেশি আয় করেন।
ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে রেফারিরা শুধুমাত্র পারিশ্রমিকই পান না, বরং বিশ্বের সেরা রেফারিরা উল্লেখযোগ্য আর্থিক পুরস্কারও পেয়ে থাকেন।
২০২৬ বিশ্বকাপে মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (ভিএআর) দায়িত্ব পালন করবেন। তাদের বাছাই করা হয়েছে বিশ্বের ছয়টি কনফেডারেশন ও ৫০টি সদস্য দেশ থেকে।
আরও পড়ুন: বৃন্দাবন কলেজ থেকে গুণীজন তৈরি হয়েছে: হুইপ গউছ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন