ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ডেমোক্রেটিক পার্টির নতুন কিং মেকার হিসেবে আবির্ভূত মামদানি


ডেমোক্রেটিক পার্টির নতুন কিং মেকার হিসেবে আবির্ভূত মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন মেয়র জোহরান মামদানি। তিনি সমর্থিত তিন প্রার্থী সকলেই বিজয়ী হয়েছেন, যার মধ্যে দুজন বর্তমান কংগ্রেস সদস্যকে পরাজিত করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে পরিবর্তনের সম্ভাবনা এবং নতুন রাজনৈতিক ধারার উত্থানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দলটির ভেতরের আদর্শগত বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে।

নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল জেলায় মামদানির সমর্থিত ডারিয়ালিজা আভিলা শেভালিয়ার বিজয়ী হন। সপ্তম জেলায় ক্লেয়ার ভালদেজ জয় অর্জন করেন, আর দশম জেলায় মামদানির ঘনিষ্ঠ সহযোগী ব্র্যাড ল্যান্ডার বর্তমান কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানকে পরাজিত করেন।

আরও পড়ুন: ইয়েমেনে বাস্তুচ্যুতদের জন্য সউদীর ২৩২টি বাড়ি, স্কুল, মসজিদ ও খেলাধুলার সুযোগ

নির্বাচনে সাফল্যের পর বিজয়ী প্রার্থীদের সঙ্গে উদযাপনে অংশ নিয়ে মামদানি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন চিন্তা ও ভিন্নধর্মী নেতৃত্বের প্রয়োজন রয়েছে।

এবারের নির্বাচনে ইসরাইল-ফিলিস্তিন ইস্যুও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। কয়েকজন প্রার্থী যুক্তরাষ্ট্রের ইসরাইল-সংক্রান্ত নীতির সমালোচনা করেন। বিজয়ী প্রার্থী ব্র্যাড ল্যান্ডার বলেন, এ বিষয়ে ডেমোক্র্যাটদের আরও স্পষ্ট অবস্থান গ্রহণ করা প্রয়োজন।

কিন্তু সব আসনে প্রগতিশীল বা বামঘেঁষা প্রার্থীরা সফল হননি। নিউইয়র্কের ১২তম আসনে দলীয় মূলধারার সমর্থন পাওয়া মাইকা ল্যাশার বিজয়ী হয়েছেন। একইভাবে উটাহর একটি আসনেও মধ্যপন্থি প্রার্থী এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, রিপাবলিকান পার্টির রাজনীতিতেও নতুন আলোচনা তৈরি হয়েছে। দক্ষিণ ক্যারোলিনার গভর্নর নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। শুরুতে তিনি পাম এভেটকে সমর্থন দিলেও পরে দুই প্রার্থীকেই সমর্থনের কথা জানান। শেষ পর্যন্ত অ্যালান উইলসন বড় ব্যবধানে জয়ী হন।

আরও পড়ুন: হরমুজে ৩ জাহাজে আগুন, ইরান দাবি করেছে ২ মার্কিন ড্রোন জব্দ

সাম্প্রতিক সময়ে ট্রাম্প সমর্থিত আরও কয়েকজন গভর্নর প্রার্থী দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হওয়ায় রিপাবলিকান ভোটারদের মধ্যে তার রাজনৈতিক প্রভাব আগের মতো শক্তিশালী রয়েছে কি না, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এদিকে ট্রাম্পবিরোধী অবস্থানের জন্য পরিচিত কয়েকজন প্রার্থীও প্রত্যাশিত ফল পাননি। বিভিন্ন নির্বাচনে তাদের উল্লেখযোগ্য অংশ পিছিয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, এবারের প্রাথমিক নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলেই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ডেমোক্র্যাটদের মধ্যে নতুন নেতৃত্ব এবং নতুন রাজনৈতিক ধারার উত্থান যেমন দৃশ্যমান হচ্ছে, তেমনি রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের প্রভাব ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচনের আগে দলীয় প্রার্থী নির্ধারণের জন্য যে ভোট অনুষ্ঠিত হয়, সেটিই প্রাথমিক নির্বাচন বা প্রাইমারি। এতে সংশ্লিষ্ট দলের ভোটাররা ঠিক করেন, সাধারণ নির্বাচনে তাদের দলের প্রতিনিধিত্ব করবেন কে। বর্তমানে অনুষ্ঠিত এসব নির্বাচন ২০২৬ সালের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের প্রস্তুতির অংশ।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছর পর বাঞ্ছারামপুর উপজেলা পাঠাগার ফের চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


১৭ বছর পর বাঞ্ছারামপুর উপজেলা পাঠাগার ফের চালু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা পাঠাগার পুনরায় চালু করেছে প্রশাসন। শিশু, কিশোর ও তরুণদের মধ্যে জ্ঞানচর্চা, পাঠাভ্যাস এবং সৃজনশীল বিকাশে সহায়ক পরিবেশ গড়ে তুলতে সংস্কারের মাধ্যমে পাঠাগারটি নতুন নামে যাত্রা শুরু করছে।

বুধবার (২৪ জুন) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন চত্বরে পুরনো ভূমি অফিস ভবনে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন গ্রন্থাগার’-এর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাইদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, গণসংহতি আন্দোলনের স্থানীয় সমন্বয়ক শামীম শিবলীসহ বিভিন্ন সরকারের দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, সুধীজন এবং শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক মো. আবু সাইদ বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে বই পড়ার অভ্যাস ধরে রাখা এবং মানুষের সৃজনশীল বিকাশে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন বন্ধ থাকার পর পাঠাগারটি আবার চালু হওয়ায় শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ আরো বিস্তৃত হবে।

 

ইউএনও তারিকুল ইসলাম বলেন, গ্রন্থাগার এখন শুধুমাত্র গল্পের বই পড়ার জায়গা নয়। এখানে গল্প-উপন্যাসের পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের জন্য প্রয়োজনীয় বইও রাখা হচ্ছে। মানুষকে আরো গ্রন্থাগারমুখী করে তোলাই আমাদের লক্ষ্য।

স্থানীয় তরুণরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গেমের প্রতি তরুণদের আসক্তির এই সময়ে পাঠাগার তাদের বইমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বই পড়ার মাধ্যমে দেশ-বিদেশের ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞান সম্পর্কে জানার সুযোগ বাড়বে বলে তারা মনে করেন।

স্থানীয় বাসিন্দা আবু কালাম বলেন, শিক্ষার্থী ও তরুণদের পাশাপাশি আমাদের মতো প্রবীণরাও অবসর সময়ে এখানে এসে বই পড়ার সুযোগ পাবেন। এটি এলাকার জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।

উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, একটি আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা অপরিসীম। মানুষকে বই পড়ায় উৎসাহিত করতে প্রতিটি এলাকায় উন্মুক্ত পাঠাগার প্রতিষ্ঠা প্রয়োজন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সপ্তাহের সাত দিন সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পাঠাগারটি খোলা থাকবে। পাশাপাশি নতুন বই সংযোজনের মাধ্যমে এর সংগ্রহ সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে বাঞ্ছারামপুর উপজেলা পাঠাগার প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালে পাঠাগারের ভবন ভেঙে ফেলার পর এটি কার্যত বন্ধ হয়ে যায়। ভবন সংকটের কারণে দীর্ঘ ১৭ বছর এলাকাবাসী একটি পাঠাগার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। পুরনো পাঠাগারের প্রায় তিন হাজার বই নষ্ট হয়ে যাওয়ার পর তৎকালীন ইউএনও ফেরদৌস আরা নতুন পাঠাগার চালুর উদ্যোগ নেন। তবে তার অকাল মৃত্যুর কারণে উদ্যোগটি বাস্তবায়নে বিলম্ব হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঠাগারটি পুনরায় চালু করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে সংসদে বিতর্ক, মুখোমুখি অবস্থানে এমপিরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে সংসদে বিতর্ক, মুখোমুখি অবস্থানে এমপিরা

কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে একটি উত্তপ্ত বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি ও বিরোধীদলের এমপিরা মুখোমুখি অবস্থান গ্রহণ করেছেন। কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ প্রথমে বক্তব্য দেন। তিনি বলেন, বিরোধীদলের লোকেরা আমাদের কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে বাজেটে বরাদ্দ চাইবেন আবার রাজপথে বিক্ষোভও করবেন। এই কারণেই আমি আল কোরআনের একটি আয়াত সম্পর্কে কিছু বলতে চাই। এরপর তিনি কোরআনের সুরা ইবরাহিমের ৭ নং আয়াত তেলাওয়াত করেন এবং এর অর্থ ব্যাখ্যা করে বলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের (নেয়ামত) বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন।’

অর্থ বোঝাতে গিয়ে তিনি বলেন, বাজেটে শোকর করতে হবে। বরাদ্দের শোকর করতে হবে। প্রধানমন্ত্রীর শোকর করতে হবে তারেক রহমানের। তিনি আরও বলেন, বিরোধীদলের লোকেরা শোকর করে না। এ বিষয়ে পাবনা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান তাঁর জবাবে বলেন, সরকারি দলের প্রশংসা করলে তারা সেটাকে আরো বাড়িয়ে দেবেন এবং প্রশংসা না করলে তাদের দ্বারা কি আমাদের শাস্তি হবে? এটাই আসলে কোরআনের আয়াতের একটি খুব ভুল ব্যাখ্যা হতে যাচ্ছে।

এছাড়াও, এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানও কথোপকথন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে প্রস্তাবিত ‘দ্বিতীয় পদ্মা সেতু’ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই তথ্য বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) সভাপতিত্বে, সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপিত হয়।

অর্থমন্ত্রী আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত অন্যতম একটি প্রকল্প। বর্তমানে এই সেতু নির্মাণের লক্ষ্যে সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সেতুটি নির্মাণের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ না থাকলেও সম্ভাব্যতা সমীক্ষার জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেটে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া প্রকল্পটি এডিপিতে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় (সবুজ পাতা) অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।’

দ্বিতীয় পদ্মা সেতুকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, সমীক্ষা শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এটি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন

রাজশাহীর পবা থানার নওহাটায় প্রভাবশালী ভূমিদস্যু ও ক্যাডার বাহিনী কর্তৃক দীর্ঘ ১৭ বছর ধরে অমানবিক নির্যাতন, প্রাণনাশের হুমকি এবং পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সোনালী আলো মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মোঃ ফেরদৌস।
বুধবার (২৪ জুন) দুপুর দেড়টায় রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ ফেরদৌস বলেন, ২০০৯ সাল থেকে তিনি এবং তার পরিবার স্থানীয় প্রভাবশালী চক্র, বিশেষ করে নওহাটা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ২নং প্যানেল মেয়র দিদার হোসেন ভুলু এবং মোঃ সাদিকুল ইসলাম মেজো’র চরম জুলুম ও ষড়যন্ত্রের শিকার। মাত্র ১৬ বছর বয়সে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশি হেফাজতে শারীরিক নির্যাতন করে হাত ভেঙে দেওয়া হয়েছিল।
ফেরদৌস অভিযোগ করেন, ২০১৯ সালে তার তিল তিল করে গড়ে তোলা সোনালী আলো মাদক নিরাময় কেন্দ্রটি বন্ধ করতে শত শত পুলিশ দিয়ে তল্লাশি চালিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়। পরবর্তীতে ২০২২ সালে তার পৈতৃক সম্পত্তি দখল করে নেয় ওই চক্রটি। এর প্রতিবাদ করায় তাকে এবং তার বৃদ্ধা মাকে সিএনজি ও মোটরসাইকেল দিয়ে চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।
সাম্প্রতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি জানান, গত ২০ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের কর্মসূচি প্রস্তুতিকালীন সাদিকুল ইসলাম মেজোর অনুসারীরা তার স্ত্রী ও সহকর্মীদের ওপর হামলা ও অপহরণের চেষ্টা চালায়।
বুধবার (২৪ জুন) সন্ধ্যার মধ্যে এলাকা ছেড়ে না গেলে বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি কোনো সক্রিয় রাজনীতির সাথে যুক্ত না থাকলেও শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হওয়ার কারণে দীর্ঘ ১৭ বছর আমাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে। প্রশাসনের কাছে বারবার প্রতিকার চেয়েও আমি কোনো সুরাহা পাইনি। এ সময় তিনি প্রশাসনের কাছে তিনটি দাবি উত্থাপন করেন, তার এবং তার পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। সন্ত্রাসী ও দখলদার মোঃ সাদিকুল ইসলাম মেজো, দিদার হোসেন ভুলুসহ জড়িতদের আইনের আওতায় আনা।স সোনালী আলো মাদক নিরাময় কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করা। ভুক্তভোগী ফেরদৌস জানান, পুরো বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক অবগত আছেন। জীবনের চরম নিরাপত্তাহীনতায় থাকা এই সমাজসেবক ন্যায়বিচার পেতে প্রধানমন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যপারে জানতে চাইলে অভিযোগ অস্বিকার করে মোঃ সাদিকুল ইসলাম মেজো বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় আমার বাড়ির পেছলে কয়েকজন গাঁজা সেবন করছিলো। আমি গিয়ে তাদের নিষেধ করলে আমার সাথে খারাপ ব্যবহার করে এবং মারমুখি আচারণ করে তারা। একই সময় মোঃ ফেরদৌসের স্ত্রী আমাকে গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরে আমার আত্নীয় স্বজন ও প্রতিবেশীরা জড়ো হয়ে তাদের প্রদিবাদ করে এবং নিরাময় কেন্দ্র অন্যত্র সরিয়ে নিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়। আজ বুধবার তাদের চলে যাওয়ার কথা।
জানতে চাইলে পবা থানার অফিসার ইনচার্জ জানান, মাদকাশক্ত নিরাময় কেন্দ্রে গন্ডগোলের বিষয়ে আমার কিছু জানা নাই। তবে ওই প্রতিষ্ঠান থেকে অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%