ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

টানা দ্বিতীয় রাতের সহিংসতায় বেলফাস্টে ১২ পুলিশ আহত, আটক ১৬


টানা দ্বিতীয় রাতের সহিংসতায় বেলফাস্টে ১২ পুলিশ আহত, আটক ১৬

যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের ঘটনার পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতের জন্য সহিংসতা ও অস্থিরতা দেখা গেছে। এই ঘটনায় ১২ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তর আয়ারল্যান্ডবিষয়ক সেক্রেটারি হিলারি বেন জানিয়েছেন, মঙ্গলবার রাতের তুলনায় বুধবার রাতের সহিংসতা কিছুটা কম ছিল। তবে দ্বিতীয় রাতেও দাঙ্গা চলতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করতে বাধ্য হয়।

এদিকে, ছুরিকাঘাতে নিহত ব্যক্তির পরিবার জানিয়েছে, তারা এই সহিংস ঘটনার দৃশ্য দেখে খুবই মর্মাহত ও বিরক্ত।

আরও পড়ুন: নবনির্বাচিত সেনেটর এল-সায়েদ মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চান

সোমবারের ছুরিকাণ্ডের পর কো অ্যান্ট্রিম এলাকায় মুখোশধারী দাঙ্গাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও পেট্রল বোমা ছুড়ে মারে।

বেলফাস্টের উত্তর-পশ্চিমে নিউ টাউনঅ্যাবির স্যান্ডিনোজ রাউন্ডঅ্যাবাউট এলাকায় পুলিশ ও দাঙ্গাকারীদের মধ্যে সংঘর্ষের সময় একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, কালো পোশাক ও মুখ ঢাকা কয়েক ডজন ব্যক্তি অ্যান্ট্রিম রোডে জড়ো হয়ে ইট ও পাথর সংগ্রহ করছে। তারা হাতুড়ি দিয়ে পাথর ভেঙে পুলিশের দিকে নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

নিউ টাউনঅ্যাবির স্যান্ডিনোজ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুটি জলকামান ব্যবহার করে। সেখানে প্রায় ২০০ জন মানুষ একত্রিত হয়েছিল। এ সময় কিছু বিক্ষোভকারী একটি পেট্রোল স্টেশনের কাছে পরিত্যক্ত ভবনে আগুন লাগানোর চেষ্টা করে। তাদের মধ্যে কয়েকজন পুলিশের ব্যারিকেডে পেট্রল বোমা নিক্ষেপ করে।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

এছাড়া দাঙ্গাকারীরা বাড়ির সামনে থাকা চাকার ময়লার বিন টেনে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। ডেরি শহরের আর্ডমোর রোড এলাকায়ও বিভিন্ন জিনিসপত্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

দ্বিতীয় রাতেও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় উত্তর আয়ারল্যান্ডে কিছু গণপরিবহন সেবা বন্ধ রাখতে বাধ্য হয় এবং কয়েকটি স্কুল নির্ধারিত সময়ের আগে ছুটি ঘোষণা করে।

এদিকে বুধবার ৩০ বছর বয়সী হাদি আলোদিদ আদালতে হাজির হন। সোমবারের ছুরিকাঘাতের ঘটনায় আহত স্টিফেন ওগিলভি একটি চোখ হারিয়েছেন। এই ঘটনার সঙ্গে আলোদিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

স্টিফেন ওগিলভির পরিবার জানিয়েছে, চল্লিশোর্ধ্ব স্টিফেন বর্তমানে বেলফাস্টের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন: ককরোচ পার্টির নতুন বিক্ষোভের ডাক ৭ নভেম্বর কোচিতে

ছুরিকাঘাতে আহত স্টিফেন ওগিলভির পরিবার পুলিশ মারফত দেওয়া এক বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলা নিয়ে ছড়ানো ‘ভুল তথ্য’ বন্ধ করার আহ্বান জানিয়েছে। তারা সাম্প্রতিক সহিংসতা ও দাঙ্গার ঘটনায় নিজেদের ‘ঘৃণা ও বিরক্তি’ প্রকাশ করেছে।

পরিবারটি বলেছে, ‘এই ঘটনার প্রতিক্রিয়ায় যে সহিংসতা চলছে, আমরা তা কোনোভাবেই সমর্থন করি না। শান্তিপূর্ণ প্রতিবাদই একমাত্র গ্রহণযোগ্য পথ।’ তারা আরো বলেন, ‘আমাদের দেশে অনেক অভিবাসী গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। স্বাস্থ্যসেবা ও আতিথেয়তা খাতসহ নানা ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং দেশের কার্যক্রম সচল রাখতে তাদের অবদান প্রয়োজন।’

বেলফাস্টে এই ঘটনার পর মঙ্গলবার কয়েকটি বাড়ি, একটি বাস এবং একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী কিছু মানুষকে তাদের জাতিগত পরিচয়ের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ‘যারা এই বিভাজন ও সহিংসতা উসকে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: ফ্রান্সে ব্লাড ব্যাংক ও ইউরোপজুড়ে কোল্ড স্টোরেজে সাইবার হামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সার ও কিডনি রোগীদের জন্য দ্বিগুণ বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


ক্যান্সার ও কিডনি রোগীদের জন্য দ্বিগুণ বরাদ্দ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যান্সার, কিডনিসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য সুখবর রয়েছে।

চলতি বছরে চিকিৎসায় যে এককালীন সহায়তা ৫০ হাজার টাকা ছিল, প্রস্তাবিত বাজেটে তা দ্বিগুণ বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা প্রদানের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী আরো বলেন, সরকারি হাসপাতালে দীর্ঘদিনের শূন্যপদ পূরণে সরকার শিগ্‌গিরই পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এই স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৮০ ভাগই হবে নারী।

তিনি জানিয়েছেন, বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা এবং যথাযথ পরিকল্পনার অভাবে দেশের সর্বত্র হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর ফলে শিশু মৃত্যুর মতো হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম ১০০ দিনের মধ্যে প্রায় শতভাগ শিশুকে হাম-রুবের টিকা প্রদান করেছে।

একই সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা এবং পেশাগত উন্নয়নের সুযোগও বৃদ্ধি করা হচ্ছে। নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ বাড়ানো হচ্ছে বলেও তিনি জানান।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ প্রথমবারের মতো জিডিপির এক শতাংশের ওপরে রাখা হয়েছে। আগামী বরাদ্দ হিসেবে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা রাখা হয়েছে।

এটি চলতি অর্থবছরের বরাদ্দের প্রায় দ্বিগুণ। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলার অভিযোগ, ডাসারে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলার অভিযোগ, ডাসারে মানববন্ধন

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পুয়ালী গ্রামের মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলায় স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপোল বাজারে গোপালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পশ্চিম পুয়ালী এলাকায় মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে স্থানীয়রা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছেন। এর জেরে মাদক সেবনকারী জাহিদুল ইসলাম ওরফে ইরানের দায়ের করা একটি মামলায় ভূরঘাটা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ীসহ সচেতন মহলের কয়েকজনকে হয়রানি করা হচ্ছে।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলা ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কারণে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। একই সঙ্গে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেড ক্রিসেন্টের উদ্যোগে রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ, বিশ্রামকেন্দ্র পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


রেড ক্রিসেন্টের উদ্যোগে রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ, বিশ্রামকেন্দ্র পরিদর্শন

তীব্র গরমে জনসাধারণের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে নগরীর রেলগেট এলাকায় স্থাপিত অস্থায়ী বিশ্রামকেন্দ্র পরিদর্শন এবং পথচারী, ট্রাফিক পুলিশ ও রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরীর রেলগেট মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাতা বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজু, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ইউনিট লেভেল অফিসার মির্জা শামিম আহসান, রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র টেকনিক্যাল অফিসার আসমা আক্তার, জার্মান রেড ক্রসের প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার, প্রজেক্ট অফিসার আবু মোঃ জুবায়েরসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চলমান তাপপ্রবাহে সাধারণ মানুষের কষ্ট লাঘবে রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে খোলা আকাশের নিচে কর্মরত শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও ট্রাফিক পুলিশদের সুরক্ষায় ছাতা বিতরণ এবং বিশ্রামকেন্দ্র স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, তীব্র গরমে পথচারীদের সাময়িক স্বস্তি দিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট নগরীর রেলগেট, সাহেববাজার জিরো পয়েন্ট এবং লক্ষ্মীপুর মোড়ে অস্থায়ী বিশ্রামকেন্দ্র চালু করেছে। এসব কেন্দ্রে পথচারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশুদ্ধ খাবার পানি, হাতপাখা ও ছাতা বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
রেড ক্রিসেন্টের এ মানবিক উদ্যোগ নগরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহী মহানগরীর শাহ-মখদুম থানার নওদাপাড়া এলাকার একটি বসতবাড়ি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ মামুন।
বৃহস্পতিবার নগরীর অক্ট্রয় মোড়ে অবস্থিত রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে মোঃ মামুন বলেন, তিনি ২০২৪ সালের ১৭ মে নওদাপাড়া (জিয়া পার্কের উত্তর ভাড়ালিপাড়া মোড়) এলাকায় বাড়িসহ সাড়ে ৩ কাঠা জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গত ৯ জুন রাত সাড়ে ৮টার দিকে বিএনপির ১৭ নম্বর ওয়ার্ড (পূর্ব) সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ হারানের নেতৃত্বে কয়েকজন তার বাড়ির তালা ভেঙে প্রবেশ করেন বলে তিনি অভিযোগ করেন।
তার দাবি, পরদিন ওই বাড়িতে আবির নামে এক পুলিশ সদস্যকে বসবাসের জন্য উঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই পুলিশ সদস্য পরিবারসহ সেখানে বসবাস করছেন। বাড়ির ভেতরে তার আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল থাকলেও তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মামুন আরও বলেন, তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এমএলএসএস পদে কর্মরত। জীবনের সঞ্চয়, ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে বাড়িটি ক্রয় করেন। বর্তমানে বাড়ির দখল হারিয়ে তিনি পরিবারসহ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে আইনি প্রক্রিয়ায় সমাধানের পরামর্শ দেন। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির ১৭ নম্বর ওয়ার্ড (পূর্ব) সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ হারান বলেন, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে মামুন ওই বাড়িতে ছিলেন না। এলাকাবাসী বাড়িটি দেখভাল করছিল। পরে পুলিশ সদস্য আবির বাড়িটি পরিষ্কার করে সেখানে ওঠেন। আমি মামুনকে ফোন করে ডেকেছিলাম। পরে তিনি ও তার স্ত্রী আমার কাছে এলে আমি তাদের আইনি প্রক্রিয়ায় বাড়ি ফেরত নেওয়ার পরামর্শ দিয়েছি।
একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ জামাল বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। আমি মামুনকে চিনি না।
অভিযোগে নাম থাকা যুবদল নেতা মোঃ লিটন শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সভাপতি মামুন অর-রশিদ বলেন, চাঁদাবাজ, দখলবাজ-সহ আমি সবসময় সকল অন্যায়ের বিপক্ষে।
এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, শাহ-মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বাড়ি দখলের অভিযোগে মামুনের স্ত্রী রুমা আক্তার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%