০৪:১৩ পি.এম
শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকারের উপর ৮ মাসের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। মৎস্য বিভাগ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইলিশের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে। এই সময় ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময়, ও মজুত করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এই আইন অমান্য করলে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা উভয় দন্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাটকা রক্ষার জন্য পটুয়াখালীর কলাপাড়া প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোন প্রচারাভিযান লক্ষ্য করা যায়নি। তবে পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান পরিচালনা করা হবে। অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ৭৯ হাজার জেলেকে ৪ মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল প্রদান করবে সরকার।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী বলেছেন, "আমরা কলাপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাটকা ইলিশ শিকার ও পরিবহনে আইনি পদক্ষেপ গ্রহণ করবো।"
আরও পড়ুন: গণরায় না মানলে জনগণ লালকার্ড দেখিয়ে দেবে: গোলাম পরওয়ার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন