১০:২৫ পি.এম
কুমিল্লা-৬ আসনের সদস্য মো. মনিরুল হক চৌধুরী সংসদে কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
তিনি আজ সংসদে ৭১ বিধিতে দাঁড়িয়ে এই দাবি করেন।
মনিরুল হক চৌধুরী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্থাপিত কুমিল্লা বিমানবন্দরটি একসময় কার্যক্রম চালু ছিল, তবে পরে এটি বন্ধ হয়ে যায়। কুমিল্লার জনসংখ্যা প্রায় ৬৫ লাখ এবং জেলার উল্লেখযোগ্য অংশের লোকেরা বিদেশে বসবাস করেন।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়
তিনি উল্লেখ করেন, কুমিল্লা বর্তমানে দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী জেলা। বিমানবন্দরটি পুনরায় চালু হলে বিদেশফেরত যাত্রী, বিনিয়োগকারী এবং চিকিৎসাসেবা গ্রহণকারীরা উপকৃত হবেন।
মনিরুল হক আরও বলেন, বর্তমানে বিমানবন্দরের কিছু স্থাপনা ব্যবহৃত হচ্ছে এবং সেখান থেকে মাসিক আয়ও হচ্ছে।
তিনি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে এ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘কুমিল্লার প্রতি অবজ্ঞা ও বৈষম্যের অবসান হওয়া দরকার।’
আরও পড়ুন: ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন