১২:২০ পি.এম
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির সুইডেনের পেশাজীবী সংগঠন বাংলাদেশি প্রফেশনালস অ্যান্ড কমিউনিটি নেটওয়ার্কের (বিপিসিএন) ২০২৬ সালের অ্যাওয়ার্ড লাভ করেছেন।
গত শনিবার, জুলাই-পরবর্তী স্টকহোমে অনুষ্ঠিত বাংলাদেশ শীর্ষক সেমিনারের পর, সংগঠনটির সভাপতি ড. আকতার হোসাইন এই সম্মাননা তার হাতে তুলে দেন। আইন, মানবাধিকার এবং বিচারপ্রার্থী মানুষের মর্যাদা রক্ষায় তার অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে, জুলাই-পরবর্তী বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসী পেশাজীবীদের ভূমিকা ও করণীয় নিয়ে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
আরও পড়ুন: মুম্বাইয়ে রুবিওর তলবে চরম বিতর্কে মোদি সরকার
ড. আকতার হোসাইনের সভাপতিত্বে এবং সংগঠনটির সেক্রেটারি স্নায়ুবিজ্ঞানী ড. তৌহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিপিসিএন সুইডেনের বোর্ড সদস্য ও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রবাসী দক্ষ পেশাজীবীদের অবদান রাখার প্রয়োজনীয়তা তুলে ধরতে অনুষ্ঠানে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন