ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং
উইম্বলডন

প্লিসকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে সিওনতেক


প্লিসকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে সিওনতেক

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিস্কোভাকে সরাসরি সেটে হারিয়ে ইগা সিওনতেক তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন। সেন্ট্রাল কোর্টে অনুষ্ঠিত ম্যাচে চেক টেনিস রানিকে ৬-১, ৬-৩ সেটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন এই পোলিশ তারকা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গোড়ালির চোটে ক্যারিয়ার শেষই বুঝে নিয়েছিলেন ৩৪ বছর বয়সী প্লিস্কোভা। কিন্তু তিনি চোট কাটিয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছেন টেনিস কোর্টে। তিনি খেলেছেন কিছু শক্তিশালী শট, যা সিওনতেক দক্ষতার সাথে সামলে নিয়েছেন এবং প্রথম রাউন্ডেই বিজয়ী হয়েছেন।

তথাকথিত ‘চ্যাম্পিয়নের অভিশাপ’ ভেঙে সিওনতেক এক দশকের মধ্যে প্রথম নারী হিসেবে উইম্বলডন শিরোপা ধরে রাখার লক্ষ্যমাত্রায় সক্রিয় ছিলেন। মাত্র ২৫ মিনিটে প্রথম সেট জিতে নিলেও পরে তাঁকে কিছুটা ঘাম ঝরাতে হয়েছে ক্যারোলিনার তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়ে।

আরও পড়ুন: ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হলে হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

দ্বিতীয় সেটের শুরুতে চেক তারকা ২-০ ব্যবধানে লিড নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পরপর ডাবল ফল্ট করে তিনি সার্ভিস ব্রেক উপহার দেন, যার পূর্ণ সুযোগটি নেন সিওনতেক।

প্রথম রাউন্ডে টেইলর টাউনসেন্ডের বিপক্ষে কঠোর পরিশ্রমের জয়ের পর, দ্বিতীয় রাউন্ডে সিওনতেক শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত টেনিস খেলেন। মাত্র ৭০ মিনিটে তিনি ম্যাচটি নিজের করে নেন।

গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে টানা ২৬ বার তৃতীয় রাউন্ডে পৌঁছানোর অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। ওপেন এরাতে মার্টিনা নাভ্রাতিলোভা এবং কোনচিটা মার্টিনেজের পর, তৃতীয় নারী হিসেবে তিনি এই রেকর্ড সৃষ্টি করেছেন।

এখন তৃতীয় রাউন্ডে শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে ইগা সিওনতেক মুখোমুখি হবেন ফিলিপাইনের ২৯তম বাছাই অ্যালেক্সান্দ্রা ইয়ালারের।

আরও পড়ুন: জ্বরের কারণে প্রথম ম্যাচে না খেলে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরছেন মিরাজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চাঁদপুরে নজরুল বর্ষ উপলক্ষে

সাংস্কৃতিক অনুষ্ঠান সপরিবারে উপভোগ করলেন এমপি মানিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


সাংস্কৃতিক অনুষ্ঠান সপরিবারে উপভোগ করলেন এমপি মানিক

চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেছেন, সরকার প্রধান তারেক রহমান ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয় এক আয়োজন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, চেতনা ও অসাম্প্রদায়িক আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবার তিনি বলেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপ্রধানে এমপি মানিক আরো বলেন, সংস্কৃতিমনা চাঁদপুরে এমন সুন্দর আয়োজন আমাদের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নজরুলের বিদ্রোহ, মানবতা ও সাম্যের বাণীকে নতুন করে সবার মাঝে জাগ্রত করবে।

তিনি নতুন প্রজন্মকে নজরুল চর্চায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসন চাঁদপুর ও জেলা শিল্পকলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আশা করি, ভবিষ্যতেও আমাদের শিল্প-সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। পরে স্ত্রী, একমাত্র কন্যা সন্তানকে নিয়ে নজরুল সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মানবতাবিরোধী অপরাধ

শাপলা চত্বরের মামলায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:২১ পি.এম


শাপলা চত্বরের মামলায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর

এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ বৃহস্পতিবার নিজ কার‌্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিককে তিনি এ তথ্য দেন।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৩০ জুন হাসানুল হক ইনুকে দুই লাখ টাকা ক্ষতিপূরণসহ ১০ বছর সশ্রম কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সাজা অপ্রতুল হয়েছে দাবি করে চিফ প্রসিকিউটর সেদিন বলেছিলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

শাপলা চত্বরের হত্যাকাণ্ডে ইনুর সম্পৃক্ততা নিয়ে আজকের বিফ্রিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘এ মামলায় তদন্ত চলছে, তদন্তে ইনুর বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। চলতি মাসেই তদন্ত প্রতিবেদন দাখিল হবে।’ আগামী ১০ আগস্ট এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য আছে।

এর আগে গত ১৫ জুন চিফ প্রসিকিউটর বলেছিলেন, সংঘটিত এ হত্যাকাণ্ডের অন্যতম কুশিলব সাবেক পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদ। ওই সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ছিলেন।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সমাবেশে নির্বিচার গুলি চালিয়ে শতাধিক কর্মী হত্যার কথা উল্লেখ ২০২৪ সালের ২৪ নভেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দেন হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব আজিজুল হক।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়। গত বছর ১৪ মে ১২ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে গত ৩১ মার্চ আবদুল জলিল মণ্ডলকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে গত ১৪ মে গ্রেপ্তার দেখানো হয় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকেও।

এ মামলার তদন্তে নেমে ঢাকাসহ দেশের ৪ জেলায় এখন পর্যন্ত ৫৮ জনকে হত্যার তথ্য পাওয়ার জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

গত ৫ মে এক ব্রিফিংয়ে এই ৫৮ জনেরই পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত

হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল ওয়াদুদ সেরেস্তাদার এর ৭৩তম মৃত্যু বার্ষিকী গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী সকলের উপস্থিতিতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল স্থানীয় মসজিদে খতমে কুরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং মোনাজাত।

বিদ্যালয়ের অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এস এম জুলফিকার, প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষে সাহাদাত আলী সেলিম এবং সিনিয়র শিক্ষক অছিউদ্দীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ বাদশা আলম। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান মাওলানা মো. কলিম উদ্দিন চৌধুরী। পূর্বাহ্নে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনায় স্থানীয় মসজিদে কোরানখানি, মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ফরহাদাবাদস্থ মরহুমের পারিবারিক কবরে পুষ্প শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে ২১০৪টি মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে ২১০৪টি মামলা দায়ের

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ২ হাজার ১০৪টি মামলা করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৪টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ১১টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৯১টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ১৭টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা করা হয়েছে। মতিঝিল বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৭০টি বাস, ৪৫টি ট্রাক, ৬৩টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১৭৩টি মোটরসাইকেলসহ মোট ৫৫২টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা দায়ের করা হয়েছে। মিরপুর বিভাগে ৬টি বাস, ৭টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি, ১২৭টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজি ও ১৬১টি মোটরসাইকেলসহ মোট ৪১৫টি মামলা করা হয়েছে। গুলশান বিভাগে ৬৭টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। এছাড়া, অভিযানকালে মোট ৫৭৪টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৭টি গাড়ি রেকার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%