ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবানে ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে গাছের চারা বিতরণ


বান্দরবানে ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে গাছের চারা বিতরণ

বান্দরবানের লামা উপজেলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার উদ্যোগে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচিটি পালন করা হয়।

এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন খালি স্থানে বৃক্ষরোপণ করা হয়।

আরও পড়ুন: মাটিরাঙ্গায় ৪ ডাকাত গ্রেপ্তার, ২০ লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। শিক্ষার্থীরা হাতে চারা পেয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ও নিজ নিজ বাসাবাড়িতে তা রোপণ এবং পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করে।

বিদ্যালয়ের শিক্ষকরা পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতার বিকাশ ঘটবে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং উপজেলা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান।

কর্মসূচির বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া মন্তব্য করেন, ‘একটি সুস্থ ও পরিবেশ-সচেতন প্রজন্ম গড়ে তুলতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই।

আরও পড়ুন: আওরাবুনিয়ায় শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমন

পরিকল্পিতভাবে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কার্বন ক্রেডিটের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি প্রতিমন্ত্রীর কাছে চক্ষু হাসপাতালের অনুদানের চেক হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


ভূমি প্রতিমন্ত্রীর কাছে চক্ষু হাসপাতালের অনুদানের চেক হস্তান্তর

 

চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অনুদান দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)। সোমবার (১০ আগস্ট) ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের কাছে অনুদানের চেকটি হস্তান্তর করা হয়।

সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউএম অহিদুল আলম প্রতিমন্ত্রীর কাছে চেকটি হস্তান্তর করেন। এসময় চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরকালে ডা. কিউএম অহিদুল আলম জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই অনুদান শুধু আর্থিক সহায়তা নয়, দুর্গত মানুষের প্রতি তাঁদের দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ।

সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি দুর্গত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা সম্ভব হবে।

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলার সক্ষমতাকে আরো শক্তিশালী করছে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার শুরু থেকেই তৎপর রয়েছে। চট্টগ্রাম চক্ষু হাসপাতালের এই সহায়তা বন্যাকবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, উদ্যোগ বাতিলের দাবি জামায়াতের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:০০ এম


ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, উদ্যোগ বাতিলের দাবি জামায়াতের

 

শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত এই উদ্যোগকে একেবারে অগ্রহণযোগ্য মনে করে জামায়াতের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে।

সোমবার, গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল, মিয়া গোলাম পরওয়ার বলেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি হাতে দেওয়ার যে উদ্যোগ নেয়া হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানান।

তিনি আরও বলেন যে, গত ৩ আগস্ট, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএ’র সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গোলাম পরওয়ার আরও বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় প্রভাব ও ঘুষ-বাণিজ্য পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি মনে করেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রধান শর্ত হ’ল যোগ্য, মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগ।

নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব যদি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে চলে যায়, তাহলে শিক্ষক নিয়োগে রাজনৈতিক এবং স্থানীয় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে।

গোলাম পরওয়ার আবারও বলেন, এনটিআরসিএ-এর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চালু রয়েছে, তা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়েছে। ফলে একজন প্রার্থী তার নিজ যোগ্যতায় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছেন এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি অনেকাংশে নিশ্চিত হয়েছে।

সাবেক সেক্রেটারি জেনারেল ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নিয়ে বলেন, বিদ্যমান নিয়োগব্যবস্থার সীমাবদ্ধতা দূর করার পরিবর্তে যদি ম্যানেজিং কমিটিতে ফের স্থানীয় রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ দেওয়া হয়, তবে এর ফলে শিক্ষক নিয়োগে অনিয়ম এবং দুর্নীতির সুযোগ আবারও সৃষ্টি হবে।

তিনি বলেন, শিক্ষক নিয়োগের বিষয়টি কখনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের বিষয় হওয়া উচিত নয়। শিক্ষককে তাদের মেধা, যোগ্যতা, দক্ষতা এবং পেশাগত সক্ষমতা ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কারণ যোগ্য শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

এজন্য জামায়াত সরকারকে এই উদ্যোগটি বাতিল করার জন্য আহ্বান জানিয়েছে।

এছাড়া, এনটিআরসিএ-এর বিদ্যমান নিয়োগব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিমূলক ও কার্যকর করার দাবি জানানো হয়েছে। প্রয়োজনে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতো একটি স্বাধীন ও নিরপেক্ষ সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার প্রস্তাবও দেয়া হয়েছে।

সর্বশেষ, জামায়াতের সেক্রেটারি জেনারেল শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতার পরিবর্তে কোনো ধরনের রাজনৈতিক, প্রশাসনিক বা আর্থিক প্রভাব যাতে স্থান না পায়, এটি রাষ্ট্রের নীতিগত অবস্থান হতে হবে। সরকারের এই উদ্যোগ সম্পর্কে পুনর্বিবেচনার জোর দাবি জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে বিক্ষোভ: ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’ স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৪ এম


ঢাবিতে বিক্ষোভ: ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’ স্লোগান

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে তীব্র বৃষ্টির মধ্যেও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

সোমবার (১০ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এই বিক্ষোভে ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’, ‘বাণিজ্য নয় শিক্ষা, শিক্ষা শিক্ষা’, ‘টাকা নয় মেধা, মেধা মেধা’, ‘কমিটি নয় মেধা, মেধা মেধা’, ‘চাচা নয় চাকরি, চাকরি চাকরি’ এবং ‘মামা নয় চাকরি, চাকরি চাকরি’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভ সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা না হলে জুলাই আন্দোলনের চেয়েও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, শিক্ষার্থী ও বেকার যুবকদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

ডাকসুর ভিপি বলেন, ‘এই অন্যায় ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাব, আপনারা প্রত্যেকটি জায়গায় অন্যায্য কমিটি-বাণিজ্যের বিরুদ্ধে এবং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন।’

তিনি বলেন, এনটিআরসিএর মাধ্যমে যেভাবে আগে স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হতো, সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে। ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দ্রুত বাতিল করতে হবে।

সরকারের উদ্দেশে সাদিক কায়েম বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে এই অন্যায্য সিদ্ধান্ত বাতিল করুন। শিক্ষার্থী ও বেকার যুবকদের পেটে লাথি দিয়ে নেওয়া এই সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’

তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত বাতিল না হলে বাংলাদেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। জুলাই বিপ্লবে যেভাবে রাজপথে নেমেছিলাম, তার চেয়েও শক্তিশালীভাবে রাজপথে নেমে শিক্ষার্থীদের দাবি আদায় করব।’

ডাকসুর নেতারা অভিযোগ করে বলেন, এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের পরিবর্তে স্থানীয় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হতে পারে। এতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের পরিবর্তে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা তুলে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্য তৈরি করতে পারে। তাদের দাবি, প্রতিষ্ঠানভিত্তিক কমিটির মাধ্যমে নিয়োগ হলে প্রার্থীদের মেধা ও যোগ্যতার চেয়ে রাজনৈতিক পরিচয়, অর্থনৈতিক লেনদেন কিংবা ব্যক্তিগত সম্পর্ক প্রাধান্য পাওয়ার সুযোগ তৈরি হবে। অতীতে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়ম ও জাল সনদের অভিযোগ সামনে এসেছে। এমন পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া আবার স্থানীয় কমিটির হাতে তুলে দেওয়া হলে অনিয়মের সুযোগ আরও বাড়তে পারে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সরকারের সমালোচনা করে বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি বড় ধরনের বিজয় অর্জন করেছে। যারা নির্বাচনে জয়ী হতে পারেননি, তাদের অনেককেই বিভিন্ন দায়িত্বে বসানো হয়েছে। শুধু দলের শীর্ষ নেতাদের কপাল ফিরলে হবে না- এবার শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে তুলে দিয়ে দলের তৃণমূল নেতাদেরও ‘ব্যবস্থা’ করা হচ্ছে কি না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। সর্বমিত্র চাকমা সরকারকে এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

মঙ্গলবার ছাত্র জমায়েত

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডাকসু পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র জমায়েত অনুষ্ঠিত হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর নেতারা।

ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষক নিয়োগে মেধাভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করাই তাদের আন্দোলনের মূল লক্ষ্য। এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়োগের পরিবর্তে প্রতিষ্ঠানভিত্তিক কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে অনিয়ম ও স্বজনপ্রীতির আশঙ্কা তৈরি হতে পারে বলেও তারা মনে করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ঘিরে আন্দোলন

এর আগে গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই সিদ্ধান্তটি বাতিলের দাবিতে বিভিন্ন পর্যায়ে প্রতিবাদ ও কর্মসূচি পালনের ঘোষণা আসছে।

এদিন ডাকসুর পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি ও শিক্ষার্থীদের একটি অংশও একই দাবিতে পৃথক কর্মসূচি ঘোষণা করে। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ডাকসু। একই স্থানে সন্ধ্যা সাড়ে ৭টায় বিক্ষোভ মিছিলের ডাক দেয় জাতীয় ছাত্রশক্তি। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

শিক্ষার্থীদের দাবি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং নিয়োগ প্রক্রিয়াকে রাজনৈতিক ও আর্থিক প্রভাবমুক্ত রাখতে হবে। অন্যদিকে, ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হবে বলে আশঙ্কা করছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৯ এম


রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১৩

রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে রাশিয়ায় বেসামরিক হতাহতের দিক থেকে এটি অন্যতম বড় হামলা। সোমবার রুশ কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর দাবি অনুসারে, মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত তাতারস্তানে তাতনেফটের তানেকো তেল শোধনাগারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার পর শোধনাগারটিতে আগুন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্থাপনাটির ওপর থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।

এদিকে, রুশ তদন্তকারীরা হামলাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছেন। তাদের অভিযোগ হলো ইউক্রেনীয় বাহিনী আবাসিক এলাকার ওপরও হামলা চালিয়েছে। নিহতদের ঘটনায় তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ শোক জানিয়েছেন বলে নিঝনেকামস্কের মেয়র টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান।

তানেকো তেল শোধনাগারটি এর আগেও ইউক্রেনের হামলার শিকার হয়েছে। গত জুনের শুরুতে একই স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। ইউক্রেন কয়েক মাস ধরে রাশিয়ার জ্বালানি খাতের ওপর চাপ বাড়ানোর জন্য দেশের বিভিন্ন তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। এসব হামলাগুলোর কারণে রাশিয়ার কিছু অঞ্চলে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিদেশ থেকে জ্বালানি আমদানির পথও বেছে নিয়েছে মস্কো।

এর আগে রোববারও রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। খারকিভে রুশ হামলায় তিনজন এবং রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

দুুই দেশই বরাবর বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে হামলার লক্ষ্য বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%