০৮:০৯ পি.এম
জার্মানির বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গ্যার্ডেস ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এই সাক্ষাৎ অনুষ্ঠানটি বুধবার (২২ জুলাই) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, সক্ষমতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক নীতি ও মূল্যবোধের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এফইএস জার্মানির মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এছাড়া, শিক্ষা ও গবেষণায় সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর তারা গুরুত্ব আরোপ করেন।
এই সাক্ষাতে গবেষণা, প্রকাশনা এবং সংলাপের মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করে তা তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি জ্ঞানভিত্তিক ও উন্নত সমাজ গঠনের বিষয়েও আলোচনা হয়। সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং গবেষণাপত্র প্রকাশের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ফেলিক্স গ্যার্ডেস।
সাক্ষাৎকালে এফইএস-এর কর্মসূচি উপদেষ্টা সাধন কুমার দাস উপস্থিত ছিলেন। জার্মান অতিথিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জানান উপাচার্য।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন