০৮:১৫ পি.এম
বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ তাদের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছে এবং সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং তার রুশ প্রতিপক্ষ সের্গেই লাভরভ নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
আলোচনার সময় দুই পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে সহযোগিতার ওপর বিশেষ জোর দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করেছেন।
উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশি¬ষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও মতবিনিময় হয়েছে।
লাভরভ বৈঠককালে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী নবগঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীকেও স্বাগত জানিয়েছেন এবং দুই দেশের মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি উপায় হিসেবে এই উদ্যোগের প্রশংসা করেছেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
উভয় পক্ষ অব্যাহত যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা আরও জোরদার করতে এবং দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে একমত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
