০৮:১৮ পি.এম
জর্দানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় যুক্তরাষ্ট্রের ৮টি এমকিউ-৯ ড্রোন ধ্বংস হয়েছে এবং এফ-১৫ যুদ্ধবিমানসহ একাধিক ড্রোন ও হেলিকপ্টার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে আলজাজিরা জানিয়েছে, এই হামলায় মার্কিন সামরিক স্থাপনা, ড্রোন অবকাঠামো এবং হেলিকপ্টার সংরক্ষণাগার লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচন করা হয়েছে।
এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানিয়েছে, জর্দানের প্রিন্স হাসান ও কিং ফয়সাল বিমানঘাঁটিতে অবস্থানরত এফ-১৫ যুদ্ধবিমান, ড্রোন প্রস্তুতকরণ অবকাঠামো এবং একটি হেলিকপ্টার সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, ওই হামলায় ৮টি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে এবং আরো ২টি এমকিউ-৯ ড্রোন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি, হেলিকপ্টার সংরক্ষণাগারে করা হামলায় মার্কিন বাহিনীর দুটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন ইরানি সেনাবাহিনীর কর্মকর্তারা।
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র ও জর্দানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য কিংবা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হামলার মাঝে এই নতুন দাবি সামনে এলো, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন