ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রুশ অস্ত্রের গোপন কারিগরি ত্রুটি ফাঁসে ইউক্রেনের অভিনব উদ্যোগ


রুশ অস্ত্রের গোপন কারিগরি ত্রুটি ফাঁসে ইউক্রেনের অভিনব উদ্যোগ

রুশ অস্ত্রের গোপন কারিগরি ত্রুটি ফাঁস করতে অভিনব উদ্যোগ নিল ইউক্রেন।

 

রণাঙ্গনে জব্দ করা অত্যাধুনিক রুশ অস্ত্রের প্রযুক্তিগত সব গোপন তথ্য এবার মিত্র দেশগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরছে ইউক্রেন। পশ্চিমা দেশ ও সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রফিল্যাব’ নামের একটি সুরক্ষিত ওয়েবসাইট বা ডিজিটাল তথ্যভাণ্ডার চালু করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ ১২ নিহত, নিষিদ্ধ বোমার অভিযোগ

যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের সেনা, বিজ্ঞানী ও গবেষকেরা উদ্ধার হওয়া রুশ সমরাস্ত্র নিয়ে নিবিড় গবেষণা চালিয়ে আসছেন। দেশটির সশস্ত্র বাহিনী, প্রধান গোয়েন্দা পরিদপ্তর (জিইউআর), নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) এবং বিশেষায়িত বিজ্ঞান সংস্থাগুলোর সংগ্রহ করা নিখুঁত তথ্যের সমন্বয়ে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

অস্ত্রগুলোর যন্ত্রাংশের ধরন, নকশা ও কারিগরি ত্রুটি নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে এই ওয়েবসাইটে। বর্তমানে এতে ৭৯টি ভিন্ন বিভাগের ১১৫টির বেশি জব্দ করা অস্ত্রের তথ্য সংরক্ষিত আছে। এছাড়া যুক্ত করা হয়েছে ২২৫টির বেশি কারিগরি গবেষণার ফলাফল। রুশ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ভারী সামরিক যান কীভাবে কাজ করে, তার নকশা ও পরীক্ষার বিশদ প্রতিবেদন অনুমোদিত ব্যবহারকারীরা সহজেই দেখতে পারবেন।

শুধু অনলাইনে তথ্য দেখাই নয়, যাচাইকৃত অংশীদাররা চাইলে সরাসরি এসব অস্ত্রের বাস্তব নমুনা পরীক্ষা করার জন্যও আবেদন করতে পারবেন। প্রকৌশলীদের চাহিদা অনুযায়ী তারা এসব অস্ত্রের বাহ্যিক পরীক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ যন্ত্রাংশ খুলে বিশ্লেষণ (প্রয়োজনে পুরোপুরি ধ্বংস করে পরীক্ষা) করতে পারবেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের বিশ্বাস, গবেষণার এই সুযোগের ফলে প্রকৌশলীরা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারবেন। পাশাপাশি রুশ অস্ত্রের মোকাবিলায় দ্রুত নতুন প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব হবে।

তবে ‘ট্রফিল্যাব’ ব্যবহারের জন্য আগ্রহী ব্যবহারকারীদের আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। আবেদনকারীর সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক আছে কি না বা তিনি আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় আছেন কি না, তা কঠোরভাবে যাচাই করার পরই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রবেশের অনুমতি দেবে।

আরও পড়ুন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে বিতর্ক, চাপের মুখে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচে গোলশূন্য ড্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:২৭ এম


প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচে গোলশূন্য ড্র

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের ম্যাচে এখনও গোলের দেখা পায়নি কোন দল। প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। তারা ৬৩ শতাংশ বল দখলের পাশাপাশি ৬টি শট নিয়েছিল সকারুসরা। কিন্তু প্যারাগুয়ের গোলকিপার গিলের দুর্দান্ত নৈপুণ্যের কারণে এখনও গোল হজম করেনি তারা।

অন্যদিকে, ম্যাচে প্যারাগুয়ে তেমন প্রভাব ফেলতে পারেনি। তারা মাত্র একটি শট নেয়, যা ছিল অফ টার্গেট। গ্রুপ 'ডি'-তে এই দুই দলই ৪ পয়েন্ট করে পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকার মাধ্যমে অস্ট্রেলিয়া টেবিলের দুইয়ে রয়েছে এবং প্যারাগুয়ে তিনে রয়েছে।

প্যারাগুয়ের জন্য সিরিজ রাউন্ড ৩২-তে সরাসরি উঠতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। অপরদিকে, অস্ট্রেলিয়া যদি এই ম্যাচে ড্র বা জয় পায় তাহলে তারা সরাসরি শেষ ৩২-তে চলে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:৩১ এম


প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে সাক্ষাৎ

 করেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ সাক্ষাৎ করার জন্য তাদের মধ্যে উপস্থিতি হয়েছিল।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিন শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ঐতিহাসিক গ্রেট হলে সাক্ষাৎ করবেন।

তিনি আরও যোগ করেছেন, বৈঠকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রযাত্রা আরও সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক ফলাফল বয়ে আনার লক্ষ্য রয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে গ্রেট হলে তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছিল।

গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। এরপর তিনি সোদিন রাত ২২ জুন চীনের দালিয়ানে যান বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে। দুদিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর বুধবার (২৪ জুন) বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী।

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে গ্রেট হলে সাক্ষাৎ করা এবং চীনের জাদুঘর পরিদর্শন। বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীরা।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন মোট ২৪ জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পাঁচজন আছেন। তারা হলেন— হুমায়ুন কবির, একেএম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহদী আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গরু আনতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল গৃহবধূর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:৩৬ এম


গরু আনতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল গৃহবধূর

কুমিল্লার মুরাদনগরে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রাশিদা বেগম (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

এসময় মাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন তার দুটি মেয়ে। বাড়ি থেকে পালিত গরু নিয়ে ফেরার সময় তাদের ওপর হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম ওই গ্রামের পলাতক দেলোয়ার হোসেনের স্ত্রী ছিলেন। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্র এবং স্বজনরা জানান, মহেশপুর গ্রামে দীর্ঘদিন ধরে খোরশেদ আলম বিডিআর গ্রুপ ও স্থানীয় ইউপি সদস্য রহিম সরকার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই বিরোধকে কেন্দ্র করে রহিম সরকার গ্রুপের সদস্য মাওলা সরকার হত্যার ঘটনা ঘটে। সেই মামলায় রাশিদা বেগমের স্বামী দেলোয়ার হোসেনকে আসামি করা হয়েছে এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

স্বজনদের দাবি, বৃহস্পতিবার রাশিদা বেগম তাঁর বাড়ি থেকে পালিত ৭টি গরু নিয়ে যাওয়ার জন্য মহেশপুর গ্রামে আসেন। গরুগুলো একটি পিকআপ ভ্যানে তোলার পর তিনি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে রহিম সরকার গ্রুপের সদস্য সামাদ, রশিদ, শিরিনা এবং তাদের সহযোগী ১৫ থেকে ২০ জনের একটি দল পিকআপটির গতিরোধ করে।

একপর্যায়ে তারা রাশিদা বেগমকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় মাকে বাঁচাতে এগিয়ে এলে তার দুই মেয়ে সামিয়া আক্তার (১৮) ও আছিয়া আক্তারকেও (১৫) মারধর করে ফেলে রেখে যায় হামলাকারীরা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত রাশিদা বেগমকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তবে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

নিহতের মামা সালাউদ্দিন বলেন, ‘পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার ভাগনিকে হত্যা করা হয়েছে। তার দুই মেয়েও হামলায় আহত হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকিংহাম প্রাসাদে না থাকার সিদ্ধান্ত, করের তথ্যও প্রকাশ করলেন রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:৩৭ এম


বাকিংহাম প্রাসাদে না থাকার সিদ্ধান্ত, করের তথ্যও প্রকাশ করলেন রাজা চার্লস

বাকিংহাম প্রাসাদে রাজা চার্লস থাকবেন না, এমন তথ্য প্রকাশিত হয়েছে। প্রশাসনিক সূত্রে বৃহস্পতিবার জানানো হয়, রাজা চার্লস আগামী বছর রাজপ্রাসাদে স্থায়ীভাবে বসবাস করবেন না, যদিও সংস্কারকাজ সম্পন্ন হয়েছে।

রাজার স্ত্রী রানি ক্যামিলা এবং রাজা চার্লস আগের মতোই লন্ডনের ক্ল্যারেন্স হাউসে অবস্থান করবেন, যা বহু বছর ধরে রাজা চার্লসের ব্যক্তিগত আবাস। রাজপ্রাসাদ থাকলেও বাকিংহাম প্রাসাদকেই রাজতন্ত্রের প্রধান প্রশাসনিক ও আনুষ্ঠানিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

জেমস চালমার্স, যিনি রাজার কোষাধ্যক্ষ এবং প্রিভি পার্সের রক্ষক, তিনি উল্লেখ করেন যে রাজকীয় ও সরকারি সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাকিংহাম প্রাসাদ থেকেই পরিচালিত হবে। দেশের বর্তমান রাজনীতির পরিস্থিতিতে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং রাষ্ট্রীয় ভোজ এখানেই অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, বাকিংহাম প্রাসাদ ব্রিটিশ রাজতন্ত্রের প্রধান কার্যালয়, এবং ভবিষ্যতেও এর মর্যাদা অক্ষুণ্ন থাকবে।

অতীতে ১৮৩৭ সালে রানি ভিক্টোরিয়া সিংহাসনে বসার পর থেকে প্রায় ২০০ বছর ধরে বাকিংহাম প্রাসাদ ইংল্যান্ডের রাজা বা রানির প্রধান বাসভবন হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। ৭৭৫ কক্ষের এ বিশাল প্রাসাদ কেবল রাজপরিবারের আবাস নয়, বরং প্রশাসনিক কার্যক্রমও এখানে পরিচালিত হয়। এখানে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে উদযাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় ভোজও অনুষ্ঠিত হয়। বর্তমানে প্রাসাদে বড় ধরনের সংস্কারকাজ চলছে।

২০১৭ সালে শুরু হওয়া সংস্কার প্রকল্প আগামী বছর শেষ হওয়ার কথা রয়েছে। পুরো কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৬ কোটি ৯০ লাখ পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় কয়েক হাজার কোটি টাকা। এই প্রকল্পের অধীনে পুরোনো বৈদ্যুতিক সংযোগ, পাইপলাইন এবং গরম করার ব্যবস্থা সম্পূর্ণভাবে নতুন করে করা হচ্ছে। এর ফলে ভবনটি আরও নিরাপদ এবং আধুনিক হয়ে উঠবে।

প্রতিবছর প্রায় সাত লাখ ভিজিটর বাকিংহাম প্রাসাদ দেখতে আসেন। রাজপরিবারের একজন কর্মকর্তা জানান, ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য প্রাসাদে প্রবেশের সুযোগ বৃদ্ধি করা হবে, তবে বিস্তারিত তথ্য এখনো ঘোষণার হয়নি।

এদিকে, বৃহস্পতিবার ব্রিটিশ রাজপরিবার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। ২০২২ সালে রাজা হওয়ার পর প্রথমবারের মত রাজা তৃতীয় চার্লস সরকারকে তার ব্যক্তিগত করের তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা উল্লেখ করেন, ২০২৪-২৫ অর্থবছরে তিনি ১ কোটি ২৯ লাখ পাউন্ড কর দিয়েছেন, যা তাকে ব্রিটেনের শীর্ষ ১০০ করদাতা ব্যক্তির তালিকায় স্থান দিয়েছে।

ব্রিটিশ আইন অনুযায়ী, রাজাদের আয়কর, মূলধনী মুনাফা কর, কিংবা উত্তরাধিকার কর পরিশোধ করতে বাধ্য করা হয় না। তবে রাজা চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের পদাঙ্ক অনুসরণ করে ১৯৯৩ সাল থেকে স্বেচ্ছায় এসব কর দিয়ে আসছেন, যদিও তিনি এতদিন কখনো নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করেননি।

রাজপরিবারের দায়িত্ব পালনে সরকারি অনুদান, কর্মচারীদের বেতন, রাজপ্রাসাদের পরিচালনা এবং বিদেশ সফরের জন্য অর্থ প্রদান করা হয়। এ অর্থকে ‘সার্বভৌম অনুদান’ বলা হয়। রাজা চার্লসের ব্যক্তিগত আয়েরও বড় উৎস রয়েছে। ব্রিটিশ রাজাদের জন্য প্রচলিত ডাচি অব ল্যাঙ্কাস্টার সম্পত্তি থেকে তিনি ব্যক্তিগত আয় পেয়ে থাকেন এবং এ ছাড়া তার অন্যান্য বিনিয়োগ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ আয় হয়। সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ২০২৪-২৫ অর্থবছরে ৭৭ লাখ ৬০ হাজার পাউন্ড কর দিয়েছেন।

সাবেক প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরে চলমান বিতর্কে রাজপরিবারের এই ঘোষণাগুলো প্রকাশ পেয়েছে। বর্তমানে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর নামে পরিচিত সাবেক রাজপুত্রের সঙ্গে অভিযুক্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এসব ঘটনা ব্রিটিশ রাজপরিবারের ভাবমূর্তিকে নতুন করে চাপে ফেলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%