০১:১৫ এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন।
মিছিলটি শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়।
মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যেমন ‘আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি হবে, খুনি হাসিনার ফাঁসি হবে’, ‘ফ্যাসিবাদ যেখানে, ধোলাই হবে সেখানে’ এবং ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না’ ইত্যাদি।
আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত
মিছিল শেষে শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আবুল বাশার মন্তব্য করেন, ‘আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করেছি। কিন্তু ছাত্রলীগ আজ সারা দেশে জ্বালাও-পোড়াও ও অপকর্ম শুরু করেছে। তাদের এসব কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব নেতাকর্মী ২৪ ঘণ্টাই ছাত্রলীগকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগসহ তাদের সব সংগঠনকে হুঁশিয়ার করে দিতে চাই, ক্যাম্পাসের ভেতরে কিংবা আশপাশে কাউকে হাতেনাতে ধরতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চালানো অন্যায়-অত্যাচারের জন্য আপনাদের ন্যূনতম অপরাধবোধ থাকলে আর কোনো বাড়াবাড়ি করবেন না। ভাই-বোনদের রক্তের কথা ভুলে গেলে আমরাও কঠোর হতে বাধ্য হব।’
তিনি আরো যোগ করেন, ‘যেখানে ছাত্রলীগ কিংবা নিষিদ্ধ সংগঠনের কোনো অপতৎপরতা দেখা যাবে, সেখানেই তাদের প্রতিহত করার জন্য আমাদের সহযোদ্ধা ও শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া রয়েছে। প্রথমে পিটিয়ে পিঠের চামড়া তুলে, তারপর পুলিশে সোপর্দ করা হবে।’
এমএমআর
আরও পড়ুন: রাজধানীতে পুলিশের গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন