বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
১১:৪৯ এম
বাংলাদেশ বিমানবাহিনী কক্সবাজার ও কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ এলাকায় বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা করবে। আগামী ১১ থেকে ১৯ অক্টোবর, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। আজ বৃহস্পতিবার বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিমানবাহিনী জানায়, এই সময় কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ এবং কক্সবাজার ফায়ারিং রেঞ্জের আকাশসীমায় তাজা গোলাবর্ষণ করা হবে। তাই প্রশিক্ষণ চলাকালীন সময়ে সংশ্লিষ্ট সকলের জন্য ওই দুই এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
বিশেষত, ওই অঞ্চলে চলাচলকারী বিমান, জাহাজ ও ছোট নৌযান এবং কুতুবদিয়া দ্বীপসংলগ্ন এলাকার জনসাধারণকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্টদের নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে ফায়ারিং রেঞ্জের আওতাভুক্ত এলাকা পরিহার করার জন্য আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে ‘Artificial Intelligence: Fundamentals, Tools and Practical Applications’ শীর্ষক দুই দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) এবং RUB-NBER Resource and Innovation Center-এর উদ্যোগে ৬ ও ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। ৬ অক্টোবর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মৌলিক ধারণা, আধুনিক AI টুলস, বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার এবং ব্যবহারিক প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন নাফিস জাহাঙ্গীর, এআই প্রশিক্ষক, যুব উন্নয়ন অধিদপ্তর এবং জিদান হক, এআই ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়। কর্মশালায় শিক্ষা, গবেষণা ও পেশাগত ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার, সময়োপযোগী দক্ষতা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মদক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন AI টুল ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন AI টুলের ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের সুযোগ পান। এর মাধ্যমে শিক্ষা, গবেষণা ও পেশাগত কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, কার্যকর ব্যবহার এবং দায়িত্বশীল প্রয়োগ সম্পর্কে তাঁদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষক ও এক শিক্ষার্থী।
বেরোবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান গবেষণার পাশাপাশি সফলভাবে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গনের দায়িত্ব পালন করছেন।
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের এই তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের একক বছরের গবেষণার ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।
তালিকায় বাংলাদেশের ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২৮৬ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে তালিকায় বাংলাদেশের গবেষকের সংখ্যা বেড়েছে ৬১ জন। শতকরা হিসাবে এ বৃদ্ধি ২১ দশমিক ৩ শতাংশ।
এ অর্জন প্রসঙ্গে ড. মো. ফেরদৌস রহমান বলেন,আলহামদুলিল্লাহ। এই অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং একই সঙ্গে একটি বড় দায়িত্বের বিষয়। এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এর পেছনে রয়েছে আমার পরিবার, শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী এবং গবেষণার সঙ্গে সম্পৃক্ত সকল শুভাকাঙ্ক্ষীর আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা। তাঁদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক হিসেবে নবায়নযোগ্য শক্তি এবং উন্নত সৌরশক্তি প্রযুক্তির মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নির্মাণে গবেষণা করে যাচ্ছি। আমার গবেষণার মূল লক্ষ্য হলো উন্নত সৌরশক্তি প্রযুক্তির মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখা।
বিশ্বের গ্লোবাল র্যাঙ্ক ২৮২৫০ এবং এপ্লাইড ফিজিক্স সাবফিল্ড-এ র্যাঙ্ক ৫১৫ অর্জন নিঃসন্দেহে আনন্দের বিষয়। তবে আমি বিশ্বাস করি, কোনো স্বীকৃতিই গবেষণার শেষ নয়; বরং এটি আরও ভালো গবেষণা করার অনুপ্রেরণা। আমি ভবিষ্যতে বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে চাই। বিশেষ করে তরুণ গবেষকদের সঙ্গে কাজ করে নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং দেশের জন্য কার্যকর প্রযুক্তি উন্নয়নে অবদান রাখতে চাই।
সবশেষে, আমার এই অর্জনের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা ভবিষ্যতেও আমার গবেষণার পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।
সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ও বাংলাদেশের গবেষণার জন্য আমরা আরও অনেক দূর এগিয়ে যাব—ইনশাআল্লাহ।
এছাড়াও প্রথম স্থানে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক মির্জা হাসানউজ্জামান।দ্বিতীয় স্থানে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক মুনতাসির মুর্শেদ।তৃতীয় স্থানে রয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মোঃ তরিকুল ইসলাম।চতুর্থ স্থানে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক মুহাম্মদ আশরাফুল আলম। পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষক এম. খালিদ হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয় যে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ বিভাগ থেকে ৬৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৩ জন, মিরপুর বিভাগ থেকে ১০২ জন, গুলশান বিভাগ থেকে ৫২ জন, উত্তরা বিভাগ থেকে ৬৩ জন, গোয়েন্দা বিভাগ থেকে ৯ জন এবং সিটিটিসি থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন, দুটি চাকু, একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প, নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা, ভেজাল ঔষধ ও প্রসাধনীসহ এগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে সিরাপ ৬২৭টি, ৬ হাজার ক্যাপসুল, ফেসওয়াস ৩০টি, শ্যাম্পু ৩১০টি, সাদা পাউডার পাঁচ কেজি, হাইজিন ওয়াসের খালি মোড়ক ও বোতল ১৫০টি, লেভেল বিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার যন্ত্রাংশ ছয়টি এবং লেভেল লাগানোর দুইটি সাচ।
পুলিশ জানিয়েছে যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : বুধবার টেক্সাসে অনুষ্ঠিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার বিক্ষোভকারীদের বাধার সম্মুখীন হতে হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রায় এক ডজন ব্যক্তি ওই সমাবেশস্থল থেকে বের করে দেওয়া হয়।
৮০ বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প এসব প্রতিবাদকারীকে ‘ভাড়াটে বিক্ষোভকারী’ বলে অভিহিত করে বিষয়টি উড়িয়ে দিয়েছেন।
এ সময় সমবেত জনতা বারবার ‘ইউ-এস-এ!’ স্লোগান দেয় এবং বিক্ষোভকারীদের উদ্দেশে দুয়োধ্বনি করে।
নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে ঝুঁকিতে থাকা প্রার্থীদের সহায়তা করার জন্য ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে এ ধরনের প্রচারাভিযানধর্মী সমাবেশ করে আসছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্পের দল কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাবনা রয়েছে। যদি এমনটি ঘটে, তবে সরকারের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে কংগ্রেসের পক্ষ থেকে ট্রাম্পের ক্ষমতার ওপর আরও জবাবদিহি ও নজরদারি তৈরি হতে পারে।
নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
এদিকে, ট্রাম্পের অজনপ্রিয় ইরান যুদ্ধ অষ্টম মাসে প্রবেশ করায় জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
ট্রাম্পের প্রায় দুই ঘণ্টার বক্তব্যের সময় একজন প্রতিবাদকারী যিনি নিজের ভিডিও করছেন বলে মনে হচ্ছিল, তাকে উপস্থিত জনতা দুয়ো দিয়ে মিলনায়তন থেকে বের করে দেয়।
এর কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি হট্টগোল করেন। তার পরনে ‘এসওএস কিউবা’ লেখা একটি শার্ট ছিল বলে মনে হয়েছে।
এটি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবার প্রতি ইঙ্গিত করে, যার ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ