ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পূজা মন্ডপের নিরাপত্তায় বিজিবি সতর্ক অবস্থানে


চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পূজা মন্ডপের নিরাপত্তায় বিজিবি সতর্ক অবস্থানে

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত অঞ্চলে অবস্থিত পূজা মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটলিয়ন দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের সময় মন্ডপগুলোতে পূজা-অর্চনার নিরাপত্তা জোরদার করেছে।

জেলার সদর, শিবগঞ্জ এবং ভোলাহাটে সীমান্তবর্তী ১৩টি পূজা মন্ডপে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। বিজিবি সদস্যরা দিন ও রাতের বিভিন্ন সময়ে পূজা মন্ডপ পাহারা দিচ্ছে এবং এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে। এছাড়া, অতিরিক্ত দুই প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার গোবরাতলা দুর্গা মন্দির পরিদর্শন শেষে জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে উৎসবমুখর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার জন্য বিজিবি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তের প্রতিটি পূজা মন্ডপে বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সার্বক্ষণিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে ডিজিটাল ‘মব সন্ত্রাস’: কারা এর পেছনে?

তিনি আরও উল্লেখ করেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এবং গুজব প্রতিরোধের জন্য বিশেষ গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোহায় শুরু হচ্ছে বিশ্ব কুরআন সম্মেলন, অংশগ্রহণ করবেন বিশিষ্ট গবেষক ও কারিরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ এম


দোহায় শুরু হচ্ছে বিশ্ব কুরআন সম্মেলন, অংশগ্রহণ করবেন বিশিষ্ট গবেষক ও কারিরা

কাতারের রাজধানী দোহায় বিশ্ব কুরআন সম্মেলন শুরু হতে যাচ্ছে। এই সম্মেলনটি ওয়াই স্টাডিজ অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং হামদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজন করা হয়েছে এবং এটি ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।

শুক্রবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা ইকনারের সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নিশ্চয়ই এই কুরআন সবচেয়ে সঠিক পথের দিশা দেয়’ যা পবিত্র কুরআনের সুরা বনি ইসরাইলের ৯ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। সম্মেলনে কুরআন বিষয়ে আগ্রহী বিশিষ্ট গবেষক, আলেম, শাইখ ও ক্বারীরা অংশগ্রহণ করবেন।

এ তিন দিনের সম্মেলনে উন্মুক্ত বক্তৃতা, কর্মশালা, গবেষণাভিত্তিক আলোচনা, পর্যালোচিত গবেষণাপত্র উপস্থাপন এবং কুরআনভিত্তিক বিভিন্ন প্রকল্প থাকবে। সম্মেলনের অন্যতম লক্ষ্য হলো কুরআনের শিক্ষা ও নির্দেশনা নিয়ে গভীর অধ্যয়ন, জ্ঞানচর্চা এবং সমাজ সংস্কারে এর প্রয়োগকে উৎসাহিত করা।

সম্মেলনে পাঁচটি প্রধান বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এই বিষয়গুলো হলো কুরআনি শব্দভাণ্ডার, কুরআনি বিষয়বস্তু, কুরআনি আদর্শ ও দৃষ্টান্ত, পবিত্র কুরআন সম্পর্কে প্রচলিত ভুল ধারণা এবং কুরআনভিত্তিক প্রকল্প। এসব বিষয়ে বিভিন্ন জ্ঞানশাখার গবেষক ও চিন্তাবিদ তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরবেন।

আয়োজকদের উদ্দেশ্য হলো কুরআনের নির্দেশনাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কার্যকরভাবে উপস্থাপন করা এবং জ্ঞান সৃষ্টি, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও সমাজ সংস্কারে কুরআনের ভূমিকা আরও জোরদার করা।

এ সম্মেলন প্রতি বছর আন্তর্জাতিক পরিসরে কুরআন বিষয়ে আগ্রহী গবেষক ও বিশেষজ্ঞদের একত্র করার উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন দেশ ও জ্ঞানশাখার প্রতিনিধিদের মধ্যে গবেষণা, চিন্তাভাবনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

সম্মেলনের মূল ভাবনা হলো, পবিত্র কুরআন কীভাবে মানুষকে জীবনের সর্বোত্তম ও সঠিক পথের দিশা দেয় এবং এর শিক্ষা কীভাবে সমকালীন জ্ঞান ও বাস্তবতার নানা ক্ষেত্রে প্রয়োগ করা যায়, তা নিয়ে গভীর গবেষণা ও আলোচনা করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দরে স্যুটকেস খুলতেই আঁতকে উঠলেন কর্মকর্তা, ভেতরে ৩৭টি বিষধর সাপ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ এম


বিমানবন্দরে স্যুটকেস খুলতেই আঁতকে উঠলেন কর্মকর্তা, ভেতরে ৩৭টি বিষধর সাপ!

জার্মানির কোলন বন বিমানবন্দরে ৯০টির বেশি সাপ ও টিকটিকি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। আটককৃত প্রাণীগুলোর মধ্যে ৩৭টি জীবিত বিষধর সাপ এবং ৫৫টি টিকটিকি অন্তর্ভুক্ত ছিল।

বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বয়স ৪৫ বছর এবং তিনি মেক্সিকোর একজন দমকলকর্মী। বিমানবন্দরের ‘ঘোষণা করার মতো কিছু নেই’ লেখা সবুজ সংকেতযুক্ত পথ দিয়ে যাওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়। ফলে কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রীর মাদক পরীক্ষা করেন। পরীক্ষায় কোকেনের উপস্থিতি ধরা পড়লেও পরে তার কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি।

এরপর ওই ব্যক্তির স্যুটকেস তল্লাশি করে শ্যাম্পু ও ক্রিমের বোতল, প্লাস্টিকের পাত্র এবং মোজার ভেতরে লুকানো বিভিন্ন প্রজাতির সাপ ও টিকটিকি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপগুলোর মধ্যে ভাইপার ও র‍্যাটলস্নেক অন্তর্ভুক্ত ছিল। এছাড়া বিভিন্ন প্রজাতির টিকটিকিও পাওয়া যায়।

কোলন কাস্টমস বিভাগের মুখপাত্র ইয়েন্স আলান্ড মন্তব্য করেন, ‘স্যুটকেসে আনা বিভিন্ন স্মৃতিসামগ্রী দেখতে বিমানবন্দরে আমার সহকর্মীরা অভ্যস্ত। কিন্তু মেক্সিকো থেকে ৩৭টি জীবিত বিষধর সাপ ও ৫৫টি টিকটিকি আনার ঘটনা আগে কখনো ঘটেনি।’

তিনি আরও জানান, উদ্ধারকৃত প্রাণীগুলোর কয়েকটিকে অমানবিক পরিবেশে রাখা হয়েছিল এবং মেক্সিকো সিটি থেকে ইস্তাম্বুল হয়ে জার্মানিতে আনার পথে কিছু প্রাণী মারা যায়।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি কর্মকর্তাদের জানান যে, ব্রাজিলের এক পরিচিত ব্যক্তির অনুরোধে তিনি প্রাণীগুলো নিয়ে এসেছিলেন। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। পরে তাকে জার্মানিতে প্রবেশের অনুমতি না দিয়ে ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়। বেঁচে থাকা প্রাণীগুলো বর্তমানে জার্মানির একটি সাপের খামারে রাখা হয়েছে এবং সেগুলোর পরিচর্যা করা হচ্ছে।

ছয় বছর আগে একই বিমানবন্দরে মেক্সিকো থেকে খেলনা ও মিষ্টির প্যাকেটের মধ্যে লুকিয়ে রাখা ২৬টি বিরল সরীসৃপ উদ্ধার করেছিলেন কাস্টমস কর্মকর্তারা। সেগুলোর মধ্যে ১০টি ছিল মৃত।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর ভাড়া ঘরে মিলল নিখোঁজ নাদিম আকন্দের বস্তাবন্দি মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ এম


স্ত্রীর ভাড়া ঘরে মিলল নিখোঁজ নাদিম আকন্দের বস্তাবন্দি মরদেহ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার দুই দিন পর নাদিম আকন্দ নামের এক শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী এলাকার একটি ঘর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

নিহত নাদিমের বাড়ি কিশোরগঞ্জ জেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামে। তিনি একটি ডাইং কারখানায় কর্মরত ছিলেন এবং পরিবারসহ আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী খাদিজার পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং তারা আলাদা বাসায় ভাড়া থাকতেন। কিছুদিন আগে নাদিমের স্ত্রী খাদিজা, হাকিম নামের এক যুবককে স্বামী পরিচয় দিয়ে স্থানীয় বাতেন মিয়ার বাড়িতে ঘর ভাড়া নেন। এ নিয়ে নাদিম ও খাদিজার মধ্যে ঝগড়া হয়েছিল।

গত বুধবার (১৪ অক্টোবর) নাদিম নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও নাদিমের কোনো হদিস মেলেনি।

শুক্রবার দুপুরে দড়ি সত্যভান্দী গ্রামে বাতেন মিয়ার বাড়িতে খাদিজার ভাড়া নেয়া বন্ধ ঘরের ভেতর থেকে পঁচা দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে প্রবেশ করলে বস্তাবন্দি অবস্থায় নিখোঁজ নাদিমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেক হোসেন জানান, স্ত্রীর পরকীয়া সন্দেহে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস শুরু করে। নিখোঁজ হওয়ার দুদিন পর স্ত্রীর ভাড়া বাসা থেকে নাদিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ওসি আরও জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে খাদিজার অভিযুক্ত পরকীয়া প্রেমিক হাকিম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরার পথে ফরিদপুরে পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ এম


দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরার পথে ফরিদপুরে পুলিশ সদস্য নিহত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ সদস্য।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ বিশ্বাসের পুত্র। তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জে গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য হিটলার বিশ্বাস।

যখন তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের যাত্রীবাহী বাসটি তার মোটরসাইকেলকে চাপা দেয়, ফলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) সোহেল খান জানান, যাত্রীবাহী বাসের চাপায় পুলিশ সদস্য হিটলার বিশ্বাস মারা গেছেন। তার মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%