০৭:০৪ এম
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন। হামলার সময় জেলেরা স্পিডবোটের দিকে ইট-পাথর নিক্ষেপ করেন। হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এই ঘটনা রবিবার (১১ অক্টোবর) মেঘনা নদীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় ঘটে।
আহতদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তাসহ মোট পাঁচজন রয়েছেন।
আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, হামলাকারীদের ছোড়া ইটের টুকরা তার গায়ে পড়লে চশমা ভেঙে যায় এবং তিনি সামান্য আহত হন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন বলেন, হামলাকারীরা সংঘবদ্ধভাবে মুহূর্তের মধ্যে পাঁচ-ছয়টি নৌকা একত্র করে। তাদের নৌকায় আনুমানিক ১৩০ থেকে ১৪০ জন লোক ছিল। তাদের অনেকের হাতে অস্ত্র ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পার্শ্ববর্তী উপজেলার কোস্ট গার্ডের চারটি স্পিডবোট যুক্ত হওয়ার পরও তাদের আটক করা সম্ভব হয়নি।
অভিযান চলাকালে নদী থেকে বেশ কিছু অবৈধ জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা বলে জানা গেছে।
জেলেদের কাছ থেকে জব্দ করা জাটকা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে নিখোঁজ নাহিদুরের স্ত্রী ও দুই মেয়ের সন্ধান চায় পরিবার
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা, আনুষ্ঠানিক অভিযোগ বা পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন