০৪:৩৮ পি.এম
কুড়িগ্রামে পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ শরীফ, কিয়াম শরীফ, ধর্মীয় আলোচনা, র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে কুড়িগ্রাম সদর হাসপাতালপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা ও মিলাদ শরীফের কার্যক্রম শুরু হয়। এরপর দুপুর ১২টার দিকে সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এর পর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আলহাজ্ব মো. কামরুল হুদার সভাপতিত্বে এবং আলহাজ্ব মো. আহসান শামীম যুন্নুরাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট খোশ বাজার দরবার শরীফের খলিফা আলহাজ্ব মাওলানা মো. রেজাউল ইসলাম নেছারী।
আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আহ্লে সুন্নত ওয়াল জামায়াপতের সিনিয়র সহ-সভাপতি ডা: আলহাজ্ব মুহাম্মদ বেলাল হোসেন, সাতদরগাহ মরহুম পীরসাহেব (রহ.)-এর সাহেবজাদা ও নাছিরিয়া দরবার শরীফ, উলিপুরের পীর সাহেব মাওলানা মো. মমতাজুল হাসান করিমী, বিশ্ববিখ্যাত ফুরফুরা দরবার শরীফের খলিফা ও উলিপুরের হাতিয়ার পীর সাহেব আলহাজ্ব মাওলানা মো. মোবাশ্বের রাশেদীন, আহলে সুন্নত ওয়াল জামাআত, কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস. এম. আশরাফুর রহমান, রাজারহাট উপজেলা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুক বিল্লাহ প্রমুখ।
বক্তারা পবিত্র ঈদে-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ, মানবতা, নৈতিকতা, শান্তি ও সম্প্রীতির বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমান, আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন