ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি


ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গিয়েছেন।

তিনি রোববার (২৫ অক্টোবর) সকালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে যান।

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

বর্তমানে বিএমইউ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুমিকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


রুমিকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান

টঙ্গীর মাদরাসার ঘটনার প্রেক্ষিতে শিশুটির পিতা শাহজালাল রুমিকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, এ সংক্রান্ত গ্রেপ্তারের জন্য কোনো অভিযানও পরিচালিত হয়নি।

শনিবার (২৪ অক্টোবর) রাতে তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। রাশেদ খান উল্লেখ করেন, তিনি গাজীপুরের পুলিশ কমিশনারের সাথে আলোচনা করেছেন। পুলিশ শাহজালাল রুমিকে গ্রেপ্তারের জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এ বিষয়ে কোনো অভিযানও চালানো হয়নি।

তিনি আরও জানান, শাহজালাল রুমিকে গ্রেপ্তারের প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে পুলিশকে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডি থ্রি ট্রফি ১৫ ডিসেম্বর শুরু, ফাইনাল ৩১ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


ডি থ্রি ট্রফি ১৫ ডিসেম্বর শুরু, ফাইনাল ৩১ ডিসেম্বর

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ডি থ্রি ট্রফি আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ছয়টি দল এবং ফাইনালটি অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। ফাইনালের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।

উদ্বোধনী ম্যাচে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে অ্যাকমি ও ফরচুন মুখোমুখি হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার। প্লে-অফ পর্ব শুরু হবে ২৭ ডিসেম্বর। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার একই দিনে অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।

ফাইনালসহ প্লে-অফের সব ম্যাচ বরিশালে অনুষ্ঠিত হবে।

ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির সূচি

গ্রুপ পর্ব

তারিখ

ম্যাচ

সময়

ভেন্যু

১৫ ডিসেম্বর

অ্যাকমি–ফরচুন

দুপুর ২:৪৫

বরিশাল

১৬ ডিসেম্বর

ওয়ালটন–সেভেন রিংস

সকাল ১১টা

মিরপুর

১৭ ডিসেম্বর

ওয়ালটন–ব্লু স্টার

সকাল ১১টা

মিরপুর

১৯ ডিসেম্বর

সেভেন রিংস–ব্লু স্টার

দুপুর ২:৪৫

বরিশাল

২০ ডিসেম্বর

অ্যাকমি–ওয়ালটন

দুপুর ২:৪৫

মিরপুর

২১ ডিসেম্বর

ফরচুন–সেভেন রিংস

সকাল ১১টা

মিরপুর

২২ ডিসেম্বর

অ্যাকমি–সেভেন রিংস

সকাল ১১টা

মিরপুর

২৪ ডিসেম্বর

সিটিজেনস ব্যাংক–সেভেন রিংস

সকাল ১১টা

মিরপুর

২৫ ডিসেম্বর

সিটিজেনস ব্যাংক–ওয়ালটন

সকাল ১১টা

মিরপুর

প্লে-অফ ও ফাইনাল

তারিখ

ম্যাচ

সময়

ভেন্যু

২৭ ডিসেম্বর

এলিমিনেটর: তৃতীয়–চতুর্থ দল

সকাল ১১টা

বরিশাল

২৭ ডিসেম্বর

প্রথম কোয়ালিফায়ার: প্রথম–দ্বিতীয় দল

বিকেল ৩:৩০

বরিশাল

২৯ ডিসেম্বর

দ্বিতীয় কোয়ালিফায়ার

দুপুর ২:৪৫

বরিশাল

৩১ ডিসেম্বর

ফাইনাল

দুপুর ২:৪৫

বরিশাল

১ জানুয়ারি

ফাইনালের রিজার্ভ ডে

বরিশাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলন মাস্কের দাবি, ইউক্রেন ড্রোন হামলায় স্টারলিংক ব্যবহার করে শর্ত ভেঙেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


ইলন মাস্কের দাবি, ইউক্রেন ড্রোন হামলায় স্টারলিংক ব্যবহার করে শর্ত ভেঙেছে

স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক অভিযোগ করেছেন যে, ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংক সেবা ব্যবহার করে আক্রমণাত্মক ড্রোন হামলায় মানুষের হত্যার উদ্দেশ্যে বাণিজ্যিক পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করেছে।

এএনআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার (২৪ অক্টোবর) ‘এক্স’-এ একটি পোস্টে মাস্ক জানিয়েছেন, স্টারলিংকের মতো একটি বেসামরিক বাণিজ্যিক পরিষেবা কখনোই মানুষ হত্যার কাজে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি এবং এটি হওয়া উচিতও নয়। তিনি উল্লেখ করেন, এই নিরাপত্তা ফাঁক গত সপ্তাহেই বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে ইউক্রেনের প্রতিরক্ষায় স্টারলিংকের অবদানের কথা স্বীকার করে মাস্ক বলেন, যুদ্ধের শুরুতে রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি দাবি করেন, বিশ্বের অন্য যেকোনো বেসরকারি সংস্থার তুলনায় স্পেসএক্স কিয়েভের জন্য বেশি কাজ করেছে।

এদিকে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে গতি কম থাকার পর ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা আবারও স্বাভাবিক করা হয়েছে। ইলন মাস্ক স্বীকার করেছেন যে, তার কোম্পানি ইউক্রেনে স্টারলিংকের গতি কমিয়ে দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসন এতে সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

এছাড়া, কূটনৈতিক পর্যায়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে একটি স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিয়েভ ও মস্কো।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, স্টারলিংক ও স্টারশিল্ড স্যাটেলাইট নেটওয়ার্কের কার্যক্ষমতার গতি সাম্প্রতিক নিষেধাজ্ঞার আগের পর্যায়ে ফিরিয়ে আনা হয়েছে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং বিমান হামলা মোকাবিলায় এই স্যাটেলাইট সেবার গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন জেলেনস্কি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাতকে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় ছাত্রলীগের ২ কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ছাতকে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় ছাত্রলীগের ২ কর্মী আটক

ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে যোগ দিতে এসে স্থানীয় ছাত্রদল ও জনতার হাতে আটক হয়েছে ছাত্রলীগের দুই কর্মী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

রোববার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় এ ঝটিকা মিছিলের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল বহর নিয়ে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ছাতকের বিভিন্ন পয়েন্টে অতর্কিত ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে।

এলাকায় আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারার খবর পেয়ে আগে থেকেই সতর্ক অবস্থান নেন স্থানীয় সচেতন জনতা ও ছাত্রদল নেতাকর্মীরা।

পরে মিছিলটি উপজেলার জাতুয়া বোকারভাঙ্গা এলাকা অতিক্রম করার সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুজনকে আটক করা হয়।

তারা হলেন— সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবুল খায়ের ছেলে রুমেল আহম্মেদ রুবেল (২৮) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার সবমঙ্গল গ্রামের আব্বাস আলী ছেলে সুমন আহম্মেদ (২৬)।

এ খবর পেয়ে এসআই শ‌রিফুল ইসলা‌মের নেতৃ‌ত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের জনতার হাত থে‌কে উদ্ধার ক‌রে থানায় নিয়ে যায়।

ছাতক থানার ওসি কামাল হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%