ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মুকসুদপুরে বাসের চাপায় নিহত হলেন মোটরসাইকেল চালক


মুকসুদপুরে বাসের চাপায় নিহত হলেন মোটরসাইকেল চালক

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় সালমান মোল্লা (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাটিয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পরশ মোল্লা (১৬) আহত অবস্থায় রয়েছেন।

নিহত মোটরসাইকেল চালক লোহাইড় গ্রামের শহীদ মোল্লার পুত্র। আহত পরশকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সালমান ও পরশ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় বরইতলা থেকে আসা একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সালমান মারা যান। পরে স্থানীয়রা আহত পরশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: এমপির হস্তক্ষেপের পরও কমেনি ডাকাতি, নাসিরনগরের আনন্দপুরে ফের ডাকাতি আজ ভোররাতে আবারও ডাকাতির ঘটনা, আতঙ্কে স্থানীয়রা

আরো পড়ুন

কুমিল্লা বোর্ড : এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ১৯৪৪ জনের

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: গ্রাহকের বাড়িতে পল্লী বিদ্যুতের ডিজিএম, ১ লাখ ১০ হাজার টাকার বিল নামলো ১১৮২ টাকায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতদিয়ায় যৌনকর্মীকে হত্যা, বসতঘরে মাথা থেঁতলে গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


দৌলতদিয়ায় যৌনকর্মীকে হত্যা, বসতঘরে মাথা থেঁতলে গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে ৩৫ বছর বয়সী হুসনে আরা খাতুন নামের এক যৌনকর্মীকে দুর্বৃত্তরা ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনের কোনো এক সময়, ওই যৌনকর্মীর বসতঘরে প্রবেশ করে তাকে হত্যা করার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ঘটনাস্থলে খবর পেয়ে সন্ধ্যায় ওই যুবতীর মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে, তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

মুকসুদপুরে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

স্থানীয় সূত্র এবং পুলিশের তথ্য অনুযায়ী, নিহত যুবতী ময়মনসিংহের ধোবাউড়া থানার মুক্তাগাছা এলাকার আবু তালেবের কন্যা। তিনি দৌলতদিয়া যৌনপল্লীর রুবেল শেখের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। এই ঘটনার পর নিহতের স্বামী মোস্তাক শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি একই যৌনপল্লীর একটি ওষুধের দোকানের মালিক এবং স্থানীয় দৌলতদিয়া ইউনিয়নের সামজদ্দিন বেপারীপাড়া গ্রামের নায়েব আলী ডাক্তারের পুত্র।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘যৌনকর্মী হুসনে আরা খাতুন হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পুলিশ মাঠে নেমেছে। প্রাথমিক তদন্তের পর থানায় মামলা দায়ের করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ বিএনপিতে রাশেদ খানকে ঘিরে রাজনৈতিক আশার আলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ঝিনাইদহ বিএনপিতে রাশেদ খানকে ঘিরে রাজনৈতিক আশার আলো

ঝিনাইদহ একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জন্য একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মশিউর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা এই সাংগঠনিক ভিত্তি সময়ের সাথে সাথে অনেকাংশে দুর্বল হয়ে পড়েছে।

নেতৃত্বের বিভাজন, আওয়ামী লীগের প্রতি জেলা নেতাদের দুর্বলতা এবং অভ্যন্তরীণ বিরোধের কারণে দলের সেই প্রভাব সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নেতিবাচকভাবে প্রতিফলিত হয়েছে। জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপির প্রার্থীরা পরাজয়ের মুখোমুখি হয়েছেন। তবে দীর্ঘ রাজনৈতিক হতাশার অন্ধকার কাটিয়ে ঝিনাইদহ বিএনপি এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, যেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও সদ্য ঘোষিত ডাকসুর সাবেক জিএস মোঃ রাশেদ খান কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন।

ঝিনাইদহ-৪ আসনে দলের অভ্যন্তরীণ কোন্দলে পরাজিত হলেও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম মুখ রাশেদ খানের জাতীয় রাজনীতিতে নাটকীয় উত্থান এবং গণমাধ্যমে তার যুক্তিনির্ভর বক্তব্য তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সম্প্রতি ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ এবং সরকারের সচিব পদমর্যাদায় নিয়োগ পাওয়ার ফলে রাশেদের প্রভাব ও গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভোটের মাঠে পরাজিত হলেও জাতীয় পর্যায়ে রাশেদ খানের এই প্রভাবশালী অবস্থানকে দলের মাঠপর্যায়ের কর্মীরা ‘মরা গাঙে জোয়ার’ হিসেবে দেখছেন।

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা এবং নানা ভাবে নির্যাতিত নেতাকর্মীদের প্রশাসনিক সহায়তা প্রদান করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন রাশেদ। তাঁর নিয়মিত যোগাযোগ এবং প্রশাসনিকভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ মাঠপর্যায়ে প্রশংসিত হচ্ছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও রাশেদ খানের দ্রুত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বাকপটু বাগ্মিতা এবং কৌশলী পদক্ষেপের মাধ্যমে তরুণদের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন, এবং প্রবীণ নেতারাও তাঁকে ঘিরে নতুন সম্ভাবনা দেখছেন।

রাশেদ খানের বর্তমান ভূমিকা নিয়ে বিএনপি নেতাকর্মীরা অত্যন্ত আশাবাদী। উপজেলা, পৌরসভা এবং জেলা বিএনপির নেতারা যেভাবে রাশেদ খানকে সমর্থন করছেন, তাতে বিএনপি পরাজয়ের গ্লানি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। বিশেষ করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী ও মার্জিত চরিত্রের প্রার্থী মনোনীত করতে পারলে তৃণমূল বিএনপির পুরানো সুদিন ফিরে আসতে পারে।

ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান মন্তব্য করেন, "রাশেদ খান ঝিনাইদহের সন্তান এবং আমাদের গর্ব। তিনি নিজের কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির পুরোনো শক্ত ঘাঁটিকে আবারও সংগঠিত করতে প্রতি সপ্তাহে ঝিনাইদহে আসছেন। তিনি দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। প্রধানমন্ত্রী রাশেদ খানকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি যথাযথভাবে পালন করছেন।"

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, "রাশেদ খান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হওয়ায় তৃণমূল বিএনপির জন্য সুখবর বয়ে এনেছে। তিনি অনেক মানুষকে প্রশাসনিকভাবে সাহায্য করতে পারছেন। তার দ্বারা মানুষ উপকৃত হচ্ছেন। আমি মনে করি, প্রধানমন্ত্রী রাশেদ খানকে সঠিক জায়গায় স্থান দিয়েছেন।"

বিএনপি ঘরানার রাজনৈতিক বিশ্লেষক এবং জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক বলেন, "তিনটি আসনে পরাজয়ের তিক্ত দাগ ঝিনাইদহ বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা ছিল। কিন্তু সেই ক্ষতের ওপর দাঁড়িয়ে আজ নতুন দিনের স্বপ্ন আঁকছেন তৃণমূলের কর্মীরা। আইনমন্ত্রী আসাদুুজ্জামান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের হাত ধরে ঝিনাইদহের উন্নয়ন তরান্বিত হবে, বিশেষ করে রেল লাইন, মেডিকেল কলেজ এবং প্রয়াত এমপি মসিউর রহমানের করা স্থাপনাগুলো যাতে ভালোভাবে চলে, সেটাই হবে তাদের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ দস্যুর আত্মসমর্পণ, কুখ্যাত ‘নানা ভাই’ বাহিনীর প্রধানও রয়েছে অস্ত্রসহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


১২ দস্যুর আত্মসমর্পণ, কুখ্যাত ‘নানা ভাই’ বাহিনীর প্রধানও রয়েছে অস্ত্রসহ

সুন্দরবনে কোস্ট গার্ডের ধারাবাহিক সফল অভিযানের কারণে বনদস্যু দলগুলো এখন কোণঠাসা অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে, কোস্ট গার্ডের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ‘নানা ভাই’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল এবং ১২ জন সক্রিয় দস্যু সদস্য আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র কমান্ডার মোঃ মানসুরুন মাহ্‌দীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৬টায় বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়লসহ বাহিনীর ১২ সক্রিয় সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে, ১টি এইট শুটার, ১টি সিক্স শুটার, ১টি ফোর শুটার, ১টি সাইড হেমার, ১টি বোল্ট অ্যাকশন পিস্তল, ২টি এমথ্রী গ্যাস গান, ২টি ৭.৬৫ মিমি পিস্তল, ২টি ওয়ান শুটার, ২টি এয়ার গান, ২১২ রাউন্ড তাজা কার্তুজ, ২৯ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২০ রাউন্ড ৭.৬৫ মি.মি. পিস্তল বল, ৫ রাউন্ড ৮ মিমি. তাজা গোলা, ৪১৩ রাউন্ড এয়ারগান গোলা, ৪টি পিস্তল ম্যাগাজিন, ২টি এয়ারগান ম্যাগাজিন এবং চার্জারসহ ৬টি ওয়াকিটকি।

আত্মসমর্পণকারী অন্যান্য বনদস্যুরা হলেন, খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া থানার বাসিন্দা সাইফুল্লাহ মোড়ল (৩৯), এখলাছুর রহমান (৩৮), রবিউল ইসলাম (৩৫), মফিজুল ইসলাম (৩৫), আজিম উদ্দিন গাজী (৩৭) ও আব্দুর রহমান শেখ (৩৬); সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার শফিকুল ইসলাম (৫৩), মিন্টু গাজি (৩৯), আজিজুল গাজী (৩৫) ও শাহজাহান মালী (৩৫) এবং বাগেরহাট জেলার রামপাল থানার আজিজুর রহমান (৪৫)। কোস্ট গার্ড জানায়, এই দস্যু দলটি দীর্ঘদিন ধরে সুন্দরবনে সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

কমান্ডার মোঃ মানসুরুন মাহ্‌দীন জানান, সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার লক্ষ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামের দুটি বিশেষ অভিযান চলছে। এসব অভিযানে এ পর্যন্ত ২৯ জন বনদস্যুকে আটক করা হয়েছে এবং ৪২ জন সাধারণ নাগরিককে জিম্মিদশা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে, কোস্ট গার্ডের চাপের মুখে ছোট সুমন বাহিনী, বড় জাহাঙ্গীর বাহিনী ও ছোট জাহাঙ্গীর বাহিনীর মোট ৩৭ জন সক্রিয় দস্যু সদস্য আত্মসমর্পণ করেছিল।

তিনি আরও বলেন, “আমরা সুন্দরবনের সকল সক্রিয় বনদস্যুকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। তবে যারা অপরাধ চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির আলোকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষের অভিযোগে মুন্তাছির বদলি, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ব্যবসায়ীরা স্বস্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ঘুষের অভিযোগে মুন্তাছির বদলি, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ব্যবসায়ীরা স্বস্তিতে

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের বিতর্কিত সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমানকে অবশেষে বদলি করা হয়েছে, যা পাহাড়সম দুর্নীতি ও বেপরোয়া ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগের পর ঘটেছে। তিনি গত ৭ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কার্যালয়ে তার নতুন কর্মস্থলে যোগদান করেন। ঝিনাইদহ জেলায় প্রায় তিন বছর ধরে চলা তার অপকর্মের ফলে স্থানীয় ইটভাটা, ক্লিনিক মালিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, ঝিনাইদহে দায়িত্ব পালনকালে মুন্তাছির রহমান পরিবেশ ছাড়পত্রের ভয় দেখিয়ে ইটভাটা, ক্লিনিক, সমিল এবং ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান থেকে বার্ষিক ও মাসিক ভিত্তিতে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

ঝিনাইদহ ইটভাটা মালিক সমিতির তথ্যমতে, প্রতিটি ইটভাটা থেকে বছরে প্রায় দুই লাখ টাকা হারে ঘুষ আদায় করা হতো। যদি চাহিদামতো টাকা না দেওয়া হতো, তাহলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভাটা গুঁড়িয়ে দেওয়া এবং ভারী অঙ্কের জরিমানা করার ভয় দেখানো হতো।

ভুক্তভোগী ব্যবসায়ী আবু তালেব অভিযোগ করেছেন, গত মৌসুমে চাঁদা দিতে ব্যর্থ হওয়ার কারণে তার ইটভাটা ভেঙে দেওয়া হয় এবং ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে কালীগঞ্জের জেকে ব্রিকসের মালিক জয়নাল আবেদীন, বারোবাজারের ওয়াদুদ ইসলাম এবং মহেশপুরের ভাই ভাই ইটভাটার মালিক সুলতানও এই কর্মকর্তার হাতে হয়রানির শিকার হয়েছেন।

চিকিৎসা খাত থেকেও একইভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। কালীগঞ্জ ক্লিনিক মালিক সমিতির দায়িত্বশীল সূত্রের দাবি, স্থানীয় ক্লিনিকগুলোর কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা নিলেও পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে মুন্তাছির রহমান সেই টাকা ফেরত দিতে বাধ্য হন।

ইটভাটা ও ক্লিনিকের পাশাপাশি জেলার প্রায় ৩০০টি ক্ষুদ্র শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করতেন এই কর্মকর্তা। বারোবাজারের মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড নামের তেল মিল থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা, হরিণাকুণ্ডুর এক মুড়ি ব্যবসায়ীর কাছ থেকে বছরে ৫০ হাজার টাকা এবং কাঠচেরা কল বা সমিলগুলো থেকেও নিয়মিত চাঁদা তোলা হতো।

জানা গেছে, ঘুষের এই লেনদেন পরিচালনা করতে তিনি আটটি সুনির্দিষ্ট বিকাশ নম্বর ব্যবহার করতেন। এভাবে গত তিন বছরে অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে তিনি যশোরের তেঁতুলতলা এলাকায় একটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন বলেও গুঞ্জন রয়েছে। এছাড়া নামে বেনামে রয়েছে তার অবৈধ সম্পত্তি।

দীর্ঘদিন ধরে চলা এসব কর্মকাণ্ড ওপেন সিক্রেট হয়ে পড়ায় ঝিনাইদহ জেলা প্রশাসনও বেশ বিব্রতকর অবস্থায় পড়েছিল। অবশেষে এই বদলির আদেশে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। পরিচয় গোপন রাখার স্বার্থে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, মুন্তাছির রহমান যখনই ঘুষ আদায় করতে ব্যর্থ হতেন, তখনই ভ্রাম্যমান আদালত বসানোর জন্য পীড়াপীড় শুরু করতেন। বিষয়গুলো জানান পর প্রশাসন খুবই বিব্রত বোধ করে।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. মুন্তাছির রহমান তা অস্বীকার করে জানান, ঝিনাইদহের ইটভাটা ও ক্লিনিক মালিকদের আনা অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। তিনি কারো কাছ থেকে ঘুষ নেননি। তবে যশোরের তেঁতুলতলা এলাকায় একটি আলিশান বাড়ি নির্মাণ করার কথা জানাতেই তিনি লাইন কেটে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%