০৪:৪৬ পি.এম
দক্ষিণ নরওয়ের ড্রামেন শহরের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ১০০টিরও বেশি বাড়িঘর পুড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শত শত মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় বিকালে শহরের একটি ‘টাউনহাউস’(সারিবদ্ধ বাড়ি) থেকে আগুনের শুরু হয়।
এরপর মুহূর্তের মধ্যে আগুন আশপাশের এলাকা ও পার্শ্ববর্তী বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে শনিবার (১৮ জুলাই) সকালে দমকলকর্মীরা তাদের প্রচেষ্টা চালিয়ে যান। এই সময়, ৬০ জনেরও বেশি দমকলকর্মী আগুন নেভানোর কাজে নিযুক্ত ছিলেন এবং হেলিকপ্টারের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চলছিল।
অগ্নিকাণ্ডের কারণে জ্বলতে থাকা অবস্থায় এবং আগুন পার্শ্ববর্তী বনাঞ্চলে ছড়িয়ে পড়ায় পুলিশ শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় কোনো বাসিন্দার নিখোঁজ হওয়ার খবর জানা যায়নি। আগুনের সৃষ্টির কারণ কী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন: গুয়াতেমালায় আইনপ্রণেতাকে লক্ষ্য করে হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, বর্তমানে শত শত মানুষ একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। উল্লেখ্য, ড্রামেন শহরটি অসলো থেকে প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন