ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা নিয়ে কাজ চলছে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন


প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা নিয়ে কাজ চলছে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দিতে সরকার কাজ করছে। ইতোমধ্যে ছয় হাজারের বেশি অমুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে এবং যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার (৭ জুন) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা জীবন বাজি রেখে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার অধিকারী। অমুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: মুন্নি অসম্ভবকে সম্ভব করে দেখালেন

ইশরাক হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র পরিচালনায় অবদান নিয়ে নতুন প্রজন্মের আরও গবেষণা করা প্রয়োজন। তার আদর্শ ধারণ করে আগামী দিনে রাজনীতি পরিচালনারও আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যমের পথ উন্মুক্ত করেছিলেন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। একই ধারাবাহিকতায় বর্তমান সরকারও মুক্তিযুদ্ধকে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় হিসেবে বিবেচনা করছে।

ইশরাক হোসেন বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন, মুক্তিযোদ্ধাদের কল্যাণ, চিকিৎসা ও বাসস্থানের উন্নয়ন এবং বীর নিবাস প্রকল্পের অনিয়ম দূর করতে মন্ত্রণালয় কাজ করছে। এসব কার্যক্রম বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের পরামর্শ ও সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলা হবে, যাতে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে সেই চেতনা অব্যাহত থাকে।

আরও পড়ুন: মাদক, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া প্রতিরোধে সকলকে আসতে হবে: রাশেদ খাঁন

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ মুক্তিযোদ্ধা দলের এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ে নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নরসিংদীর পলাশ উপজেলায় ফুটবল প্রেমীদের মধ্যে উৎসবের আনন্দ ও ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়েছে। এরই অংশ হিসেবে প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করে পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে তৈরি করা হয়েছে একটি ১২ শত ফুট দীর্ঘ বিশালাকার পতাকা।

শুক্রবার বিকাল সময়ে হলুদ জার্সিতে সেজে এই বিশাল পতাকাটি নিয়ে স্থানীয় শত শত ব্রাজিল ভক্ত একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করেন।

উপজেলার প্রধান প্রধান সড়কগুলোর মধ্যে দিয়ে প্রদক্ষিণ করা এই র‍্যালিতে প্লাস্টিক বাঁশির শব্দ এবং রঙিন আতশবাজির আওয়াজে পুরো এলাকা একটি উৎসবের নগরীতে পরিণত হয়ে যায়। প্রত্যেকবার বিশ্বকাপ এলেই পলাশ বাজারের ব্রাজিল সমর্থকরা বিশাল আকারের পতাকা নিয়ে র‍্যালী বের করে। সমর্থকদের দাবি, এবারের বিশ্বকাপে নিজেদের পছন্দের দলই বিজয়ের ট্রফি ছিনিয়ে আনবে।

র‍্যালি শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে দলটির সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাই কনসার্টে হঠাৎ অসুস্থ হয়ে একজনের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


মুম্বাই কনসার্টে হঠাৎ অসুস্থ হয়ে একজনের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

মুম্বাইয়ের ওরলি এলাকায় একটি কনসার্টে অতিরিক্ত মদ্যপানের কারণে এক ব্যক্তি মারা গেছে এবং তার বান্ধবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা ঘটে শনিবার গভীর রাতে এনএসসিআই ডোম ওরলিতে অনুষ্ঠিত ‘ক্লাংকুয়েনস্টলার অল নাইট লং’ নামক সঙ্গীতানুষ্ঠানে।

সূত্র জানায়, ২৮ বছর বয়সী বৃষভ গাঙ্গুরদে, যিনি মাহিমের বাসিন্দা, এবং তার বান্ধবী সেই অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় উপস্থিত ছিলেন। জনাকীর্ণ সেই স্থানে তারা অসুস্থ বোধ করতে শুরু করলে তাদের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে পৌঁছানোর আগেই গাঙ্গুরদে মারা যান। পুলিশ এক বিবৃতিতে জানায়, গাঙ্গুরদে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। এর পাশাপাশি, পুলিশ জানায়, তার বান্ধবীকে চিকিৎসার জন্য জাসলক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

প্রমাণের অভাবে পুলিশ আপাতত ‘ড্রাগ’- সংশ্লিষ্টতার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। গাঙ্গুরদের মৃত্যুর তদন্ত অব্যাহত থাকায় তারা ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম খতিয়ে দেখছে।

এদিকে, প্রাথমিক তদন্তে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে হৃদরোগকে ইঙ্গিত করা হচ্ছে। তবে পুলিশ ময়নাতদন্ত এবং ফরেনসিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে।

এপ্রিলের পর এটি দ্বিতীয় একটি ঘটনা যেখানে কনসার্টে অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু ঘটেছে। সেই সময় গোরেগাঁওয়ের নেসকো সেন্টারে একটি কনসার্টে দুজন এমবিএ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

সূত্র জানায়, গোরেগাঁও ট্র্যাজেডি এবং নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে স্থানীয় পুলিশ প্রথমে ওরলির কনসার্টের অনুমতি দেয়নি। তবে স্থানীয় পুলিশের আপত্তি সত্ত্বেও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে অনুমোদন দেন।

কনসার্টের স্থানে চারটি মদের স্টল ছিল, যা সবগুলোই আবগারি বিভাগ কর্তৃক অনুমোদিত ছিল। কনসার্টটি সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলেছিল এবং প্রতিটি টিকিটের মূল্য ছিল ৪,০০০ টাকা। এই অনুষ্ঠান সময়মতো শেষ হয়।

কনসার্টের জন্য মদ পরিবেশনের লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় অনুমতিপত্রগুলো এখন নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ একটি আকস্মিক মৃত্যু প্রতিবেদন (এডিআর) দায়ের করেছে এবং এই ঘটনায় আয়োজকসহ অন্তত আটজনকে জিজ্ঞাসাবাদ করছে। টিকিটের সম্ভাব্য অবৈধ কালোবাজারির জন্য আয়োজকদের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়াও, তদন্ত করা হচ্ছে যে, একটি সঙ্গীতানুষ্ঠানের আড়ালে কোনো গোপন রেভ পার্টির পরিকল্পনা করা হয়েছিল কিনা এবং প্রমাণ গোপন করার উদ্দেশ্যে কনসার্টে দর্শকদের তাদের মোবাইল ফোনের ক্যামেরা টেপ দিয়ে আটকে রাখতে বলা হয়েছিল কিনা।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভায় অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার দুপুরে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

সভায় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির এবং সংসদ সদস্য শফিকুর রহমান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকী আখান্দের জন্মদিনে ‘দলছুট’-এর বিশেষ উপহার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


লাকী আখান্দের জন্মদিনে ‘দলছুট’-এর বিশেষ উপহার

আজ ৭ জুন কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের জন্মবার্ষিকী। এই দিনে ১৯৫৬ সালে তিনি পৃথিবীকে আলোকিত করেছিলেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ উপহার নিয়ে এসেছে ব্যান্ড ‘দলছুট’।

‘দলছুট’ একটি নতুনভাবে পরিবেশন করেছে লাকীর বিখ্যাত গান ‘এই নীল মনিহার’। শনিবার রাতে এই খবরটি নিশ্চিত করেন ‘দলছুট’ প্রধান বাপ্পা মজুমদার।

গানটির কথা লিখেছিলেন এস এম হেদায়েত। নিজের সুরে গানটি গেয়েছিলেন লাকী আখান্দ। ১৯৮৪ সালে তিনি নিজের নামে প্রথম একক অ্যালবাম প্রকাশ করেছিলেন। এই গান সেই অ্যালবামের একটি অংশ, এবং পরবর্তীতে বিভিন্ন প্রজন্মের অনেক শিল্পী গানটি কাভার করেছেন।

লাকী আখান্দের জন্ম ঢাকায়। মাত্র পাঁচ বছর বয়সে তিনি বাবার কাছে সংগীতে হাতেখড়ি নেন। সাত বছর বয়সেই তিনি শিশুশিল্পী হিসেবে বেতার ও টেলিভিশনে গান গাওয়া শুরু করেন। আর মাত্র ১৪ বছর বয়সে বিখ্যাত এইচএমভি পাকিস্তানের সুরকার হন তিনি।

লাকীর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে তার ছোট ভাই হ্যাপী আখান্দের অ্যালবামের সংগীত পরিচালনার মাধ্যমে। সেটি ছিল ১৯৭৫ সালের কথা। এরপর পাঁচ বছর পর তিনি সৈয়দ সালাউদ্দিন জাকীর কালজয়ী ছবি ‘ঘুড্ডি’র সংগীত পরিচালনা করেন। এই ছবিতে হ্যাপীর অ্যালবাম থেকে ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি ব্যবহৃত হয় এবং এটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। আজও সেই গান শ্রোতাদের মুখে মুখে ঘোরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%