ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দুই ঘণ্টার মধ্যে মেজর ও ওসিকে বদলির দাবি এমপির


দুই ঘণ্টার মধ্যে মেজর ও ওসিকে বদলির দাবি এমপির

পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজর ও ওসিকে পরিবর্তন করার দাবি করেছেন। সম্প্রতি তিনি এক বক্তব্যে জানান, ‘দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেইঞ্জ করেছি রাতে, দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরাইছি।’ সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি: সংগৃহীত

গত শনিবার (৩০ মে) দুপুরে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘অনেকে বলে, ‘ভোটে এমপি হইছেন।’ আমি বলি, খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। পাওয়ার দেখাইতে আসবেন না।’

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এসময় তিনি বলেন, ‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা জাইনা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।’

আরও পড়ুন: পটুয়াখালীতে ব্রজপাতে গেল ৪ জনের প্রাণ, অর্ধশতাধিক গরুর মৃত্যু

তিনি আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না। মটকা বোঝেন? মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না।’

আরও পড়ুন: পটুয়াখালীতে ছাত্রশিবির নেতার পদত্যাগ

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই; সেতু, সড়কসহ নানা উন্নয়ন, তারপরও পালাতে হয়েছে কেন? উন্নয়ন করে যদি কেউ টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে—এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি হামলা, নারীসহ আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

নিজ¯^ প্রতিবেদক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি হামলা, নারীসহ আহত ৪

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীরধার ও কাদিরমোড় এলাকায় একই রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় গুরুতর আহত হয়েছেন দুই নারী এবং দুই যুবক। আহতদের মধ্যে উল্লেখযোগ্য দুই যুবক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী গৃহবধূ ঝর্ণা জানান, রবিবার (৩১ মে) রাতে খরবোনা নদীরধার এলাকায় স্থানীয় একটি স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল করবোনা এলাকার বাসিন্দা জাভেদের মেয়ে শ্রাবনীকে শ্লীলতাহানী করার চেষ্টা করে। এ সময় তার স্ত্রী রানী (৩৫) মেয়েকে রক্ষায় এগিয়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা পালানোর আগে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

এরপর, রাত ১০টার দিকে কেদুরমোড় এলাকায় একই দলের হামলায় আলামিন (৩৫) ও সানারুল (৩২) নামে দুই যুবক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, হামলাকারীরা ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়েছে এবং পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আলামিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউ’তে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলামিন ১নং ওয়ার্ডে এবং রানী ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ রয়েছে যে, ওই দুই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হামলাকারীরা আরেকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। আহত সানারুল এবং তার বড় ভাই জিয়ারুলের বাড়ির সব মালামাল রাত ৩টার দিকে লুটপাট করে নিয়ে যায় হামলাকারী আলীর নেতৃত্বে তার বাহিনী। ভুক্তভোগীদের দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সোমবার রাত সাড়ে ৯টায় এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, রবিবার রাতের তাণ্ডবের বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, মামলার পর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

এদিকে, ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতদের পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৈতিক মূল্যবোধ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


নৈতিক মূল্যবোধ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, সরকারের পাশাপাশি এসব সংগঠনগুলোকে সমাজের নৈতিক মূল্যবোধ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, জনকল্যাণে নিবেদিত সংগঠনগুলো সামাজিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে তাদেরকে এই কাজের পরিধি আরও বাড়াতে হবে। রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩-এর ৬ষ্ঠ বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনের ব্যাংকুয়েট সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, লায়ন্স ক্লাবের মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠনগুলো শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান। তিনি আরও বলেন, স্কুলগামী শিক্ষার্থীদের নৈতিক বিষয়াবলি শেখানো একটি গুরুত্বপূর্ণ কাজ হতে পারে, যাতে তারা সততা এবং আদর্শ নিয়ে বড় হতে পারে। ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ বেল্লাল হোসাইনের সভাপতিত্বে কনভেনশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রিয়াজুল হক বশির স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং শপথ পাঠ অনুষ্ঠিত হয়। এ সময় ডিস্ট্রিক্ট ও বিভিন্ন ক্লাবের সেবামূলক কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জেলা নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এছাড়া ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট), ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট) ও সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নরকে (ইলেক্ট) আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, অতিথি এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিআরটি প্রকল্পের ভোগান্তি কমাতে কার্যকর সমাধানের পথে সরকার: গাজীপুর ডিসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


বিআরটি প্রকল্পের ভোগান্তি কমাতে কার্যকর সমাধানের পথে সরকার: গাজীপুর ডিসি

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া বলেছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের কারণে সৃষ্ট জনদুর্ভোগ লাঘব এবং এর দ্রুত ইতিবাচক সমাধানের দিকে এগোচ্ছে সরকার।

জেলা প্রশাসক তার বক্তব্যে প্রকল্পটির জটিলতা ও গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রকল্পটি নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দীর্ঘ আলোচনা হয়েছে।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা গাজীপুর পরিদর্শন করেছেন।

জেলা পরিষদ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে বিআরটি প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

আজ সোমবার বিকেলে গাজীপুর জেলা পরিষদের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিসি সাংবাদিকদের অবহিত করেন যে, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন মাধ্যমে তিনি ইতোমধ্যেই গাজীপুরের কিছু সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন। তবে পুরো জেলার সব সমস্যা ও সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি পরিচয় দেন যে, যেখানে সমস্যা রয়েছে সেখানে দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি সম্ভাবনার ক্ষেত্রগুলোকে বিকশিত করার প্রাণান্তকর প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নাজির, অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি) মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাঈনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে ধর্মীয় প্রতিষ্ঠান ও অসুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


লালমনিরহাটে ধর্মীয় প্রতিষ্ঠান ও অসুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ

জেলার হাতীবান্ধা উপজেলায় ৮টি ধর্মীয় প্রতিষ্ঠান এবং ১৫ জন অসুস্থ ও দরিদ্র ব্যক্তির মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

আজ সোমবার বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক প্রদান করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় উপজেলার ৮টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য প্রতিটিকে ৩ লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

এছাড়া ১৫ জন অসুস্থ ও অসচ্ছল ব্যক্তির মাঝে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%