১১:২২ এম
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেন, ‘কাশ্মীর মডেল এ বার দিল্লিতেও রপ্তানি করা হয়েছে’।
আব্দুল্লাহ তাঁর সমাজমাধ্যম এক্সে একটি পোস্টে লেখেন, ‘কাশ্মীর মডেল দিল্লিতে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিকে স্বাগত-যা নতুন জম্মু ও কাশ্মীরের আদলে গড়ে তোলা হয়েছে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: রাহুল গান্ধীর পদযাত্রা: ভারতের গণবিক্ষোভে যুবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত
শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের আয়োজনের আগে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার খবরের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন।
‘জনতার মঞ্চ ২.০’ নামে পরিকল্পিত ওই বিক্ষোভের জন্য নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিজেপি শনিবার যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে। যদিও দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি, তবুও বিক্ষোভের প্রস্তুতি চলছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরএ
আরও পড়ুন: দুর্গোৎসবের মর্মান্তিক ট্র্যাজেডিতে শুভেন্দুর চরম অব্যবস্থাপনা নগ্ন হয়ে পড়ল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন