ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আফ্রিকান ইউনিয়নের অভিনন্দন


পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আফ্রিকান ইউনিয়নের অভিনন্দন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ), কারণ তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

আফ্রিকান ইউনিয়ন এই অর্জনকে বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মাইলফলক হিসেবে অভিহিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি বার্তায় আফ্রিকান ইউনিয়ন জানায়, ড. খলিলুর রহমানের এই নির্বাচনে জয়লাভ বাংলাদেশের বৈশ্বিক অবস্থান ও মর্যাদা আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বাড়াবে।

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

আফ্রিকান ইউনিয়ন বলেছে, ‘ড. রহমানের এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক, যা অন্যান্য দেশের মাঝে তাদের বৈশ্বিক উপস্থিতি বাড়াতে ভূমিকা রাখবে।’

সংস্থাটি আরও মন্তব্য করেছে যে, ড. খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

গোপন ব্যালটের মাধ্যমে কাস্টিং হওয়া ১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশ ৯৯টি ভোট এবং সাইপ্রাস ৯১টি ভোট পায়।

আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন

এই জয়কে বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি বহুপক্ষীয় কূটনীতিতে দেশের নেতৃত্ব ও অংশগ্রহণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থারই প্রতিফলন।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হলে ড. খলিলুর রহমান সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারাগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


প্যারাগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার দলটি ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসছে এবং তাদের মূল ভরসা হচ্ছেন ফরোয়ার্ড জুলিও এনসিজো।

দলের প্রধান কোচ গুস্তাভো আলফারো একটি ভারসাম্যপূর্ণ দল প্রকাশ করেছেন। দলে ব্রাইটনের মিডফিল্ডার দিয়েগো গোমেজ এবং ২০ বছর বয়সী ডিফেন্ডার আলেসান্দ্রো মেইডানা অন্তর্ভুক্ত রয়েছেন। মেইডানার আন্তর্জাতিক অভিষেক মার্চ মাসে হয়েছে। মাথিয়াস ভিলাসান্তির ইনজুরির কারণে মেইডানা দলে ডাক পেয়েছেন। দেশের অত্যন্ত প্রতিভাবান ফুটবলার হিসেবে নিজেকে তুলে ধরার পর প্যারাগুয়ের আক্রমণভাগের মূল হুমকি হিসেবে ফরাশি ক্লাব স্ট্রাসবার্গের ফরোয়ার্ড এনসিজোকে দেখা হচ্ছে।

প্যারাগুয়ে বিশ্বকাপে ডি-গ্রুপে আগামী ১২ জুন লস অ্যাঞ্জেলেসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের যাত্রা শুরু করবে। এরপর ১৯ জুন তারা তুরস্ক এর সঙ্গে এবং ২৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। এই দুটি ম্যাচ সান্টা ক্লারায় অনুষ্ঠিত হবে।

প্যারাগুয়ে সর্বশেষ ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত খেলেছিল, যা তাদের বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অর্জন।

স্কোয়াড :

গোলরক্ষক : রবার্তো ফার্নান্দেজ, ওরলান্ডে গিল, গাস্তন অলভেইরা

ডিফেন্ডার : গুস্তাভো ভেলাজকুয়েজ, হুয়ান হোসে ক্যাসেরেস, গুস্তাভো গোমেজ, ওমার অলডেরেট, ফাবিয়ান বালবুয়েনা, হোসে ক্যানালে, জুনিয়র আলোনসো, আলেসান্দ্রো মেইডানা

মিডফিল্ডার : দিয়েগো গোমেজ, আন্দ্রেস কুবাস, ডামিয়ান বোবাডিলা, মাটিয়াস গালাজারা, ব্রায়ান ওজেডা, মরিসিও মাগালহেস, আলেহান্দ্রো রোমেরো গামারা

ফরোয়ার্ড : গুস্তাভো কাবালেরো, মিগুয়েল আলমিরোন, জুলিও এনসিজো, র‌্যামন সোসা, এন্টোনিও সানাব্রিয়া, এ্যালেক্স আরকে, গ্যাব্রিয়েল আভালস, ইসিদ্রো পিটা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হন্ডুরাসে পাম বাগানে ১৯ শ্রমিক হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


হন্ডুরাসে পাম বাগানে ১৯ শ্রমিক হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

হন্ডুরাস কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে যে, গত মাসে একটি পাম বাগানে ১৯ জন শ্রমিক হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

এই হত্যাকা-টি দেশটির সংঘাত-কবলিত বাজো আগুয়ান অঞ্চলের রিগোরেস এলাকায় ঘটেছিল। ওই এলাকায় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলো পাম বাগান ও মাদক পাচারের রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘাতে জড়িত রয়েছে।

নিরাপত্তামন্ত্রী গেরসন ভেলাসকেজ সাংবাদিকদের জানিয়েছেন, কার্লোস মলিনা এই গণহত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা দেওয়ার সন্দেহভাজন।

তিনি এল গাতো নেগ্রো বা কালো বিড়াল নামেও পরিচিত।

প্রায় ছয় জন এই হত্যাকা- বাস্তবায়ন করেছিল বলে ধারণা করা হলেও, তাদের কাউকেই এখনও গ্রেফতার করা যায়নি।

মে মাসের মাঝামাঝি একই দিনে হন্ডুরাস-গুয়াতেমালা সীমান্তের কাছে পাঁচ জন পুলিশ সদস্য নিহত হয়।

দেশটির আইনপ্রণেতারা সম্প্রতি সহিংস অপরাধ দমনে নতুন কিছু সংস্কার আইন পাস করেছেন। নতুন এই পদক্ষেপগুলোর মাধ্যমে জননিরাপত্তা কার্যক্রমে সামরিক বাহিনীর অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। সংঘবদ্ধ অপরাধ দমনে একটি নতুন ইউনিট গঠন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ জুন চট্টগ্রামে যাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


৫ জুন চট্টগ্রামে যাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী

৫ জুন, ২০২৬ তারিখে চট্টগ্রাম যাবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ইয়াসের খান চৌধুরী এমপি আগামী ৫ জুন ২০২৬ সালে সরকারি সফরে চট্টগ্রামে ভ্রমণ করতে প্রস্তুত। সফরের সময়, প্রতিমন্ত্রী চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দফতর থেকে সফরের বিষয়ে এই খবর প্রকাশ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী শুক্রবার ৫ জুন, তিনি সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা করবেন। তার বিমানটি সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে পৌঁছে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে যাবেন।

একই দিন বেলা ১১টায়, প্রতিমন্ত্রী চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) কার্যালয়ের উদ্বোধন করবেন এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন। সফর শেষে, ওইদিন বিকেল ৫টায় তিনি চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা করবেন এবং সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকার উদ্দেশে ফিরবেন।

প্রতিমন্ত্রী ও তার সফরের বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত করা হয়েছে মুহাম্মদ শরিফুল হক, যিনি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমেনিও ও থমাস পার্টেকে নিয়ে ঘানার বিশ্বকাপ দল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


সেমেনিও ও থমাস পার্টেকে নিয়ে ঘানার বিশ্বকাপ দল ঘোষণা

কোচ কার্লোস কুইরোজ ম্যানচেস্টার সিটি এন্টোনি সেমেনিও ও আর্সেনালের সাবেক মিডফিল্ডার থমাস পার্টেকে নিয়ে ২৬ সদস্যের ঘানার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন।

এটি ঘানার পঞ্চম বিশ্বকাপে অংশগ্রহণ। এবারের আসরে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা গ্রুপ-এল’এ। ব্ল্যাক স্টার্সদের নেতৃত্ব দেবেন অভিজ্ঝ লিস্টার সিটি এ্যাটাকার জর্ডান আইয়ু।

দল থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন টটেনহ্যাম উইঙ্গার মোহাম্মদ কুদুস। জানুয়ারিতে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে বোর্নমাউথ থেকে সিটিতে যোগ দেয়ার পর ২৬ বছর বয়সী সেমেনিও ২৭ ম্যাচে করেছেন ১১ গোল।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে। উদ্বোধনের ছয়দিন পর ঘানা তাদের প্রথম ম্যাচে পানামার মুখোমুখি হবে।

স্কোয়াড :

গোলরক্ষক : বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনাং

ডিফেন্ডার : বাবা আব্দুল রহমান, গিডেওন মেনাশ, মারভিন সেনায়া, আলিডু সেইডু, আব্দুল মুমিন, জেরোম ওপোকু, জোনাস আডজেতে, কোজো ওপোং পেপরাহ, ডেরিক লুকাসেন

মিডফিল্ডার : এলিশা ওউসু, থমাস পার্টে, কাওসি সিবো, অগাস্টিন বোকায়ে, কালেব ইয়েরেনকি, আব্দুল ফাতাউ, কামালডিন সুলেমান

ফরোয়ার্ড : ক্রিস্টোফার বনসু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, এন্টোনিও সেমেনিও, ব্র্র্যান্ডন থমাস-আসান্তে, প্রিন্স আদু, ইনাকি উইলিয়ামস, জর্ডান আইয়ু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%