০৮:২৯ পি.এম
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে।
রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় খেকে এ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন এর আগে এনএসআই-এর পরিচালক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি গ্রহণ করেন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এদিকে একই আদেশে অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। ফারুক আহমেদ এর আগে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ সময় ধরে পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট দু’টির প্রধানের পদ ফাঁকা ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন