ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান


বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগসমূহের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উপরোক্ত অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক প্রদান করেন।

তিনি তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি। শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়, বরং অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও বিশ্বমানবতার কল্যাণে কাজে লাগানো। উপাচার্য বলেন, সম্মাননা ও সনদ অর্জনের অনুপ্রেরণা শিক্ষার্থীদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের সততা, দেশপ্রেম ও গবেষণাধর্মী মানসিকতা নিয়ে নতুন বাংলাদেশ ও আধুনিক বিশ্ব বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা উচ্চশিক্ষা ও মানসম্মত গবেষণার সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয়বারে মতো ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড- ২০২৫/২০২৬ এবং ১৫ জন শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড - ২০২৫/২০২৬ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বিজন মোহন চাকী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ আমিনুর রহমান।

আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজির মামলায় মোহাম্মদপুরে বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


চাঁদাবাজির মামলায় মোহাম্মদপুরে বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ভাঙচুর ও মারধরের অভিযোগে পুলিশ মো. আলী কায়সার পিন্টুকে গ্রেপ্তার করেছে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে মোহাম্মদপুর থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩১ আগস্ট বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ের ভাঙা মসজিদ ট্রাক টার্মিনালে অবস্থিত আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে পিন্টুসহ কয়েকজন প্রবেশ করেন। সেখানে তারা সমিতির সদস্যদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বাদী ও সমিতির সদস্য মো. বেলায়েত হোসেন অভিযোগ করেছেন, পিন্টুসহ অভিযুক্তরা এর আগে বিভিন্ন সময় তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছিলেন।

এজাহারে উল্লেখ রয়েছে, ঘটনার দিন পিন্টুর নির্দেশে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা দিতে বলেন। সমিতির সদস্যরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কার্যালয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়।

এ সময় কার্যালয়ের টেবিল, চেয়ার ও ব্যানার ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে বাদী বেলায়েত হোসেনকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মনোয়ার হোসেন মন্টু, সাধারণ সম্পাদক জহির হোসেন ও ড্রাইভার সমিতির সভাপতি মো. নুশু মিয়াসহ অন্যান্যরা এগিয়ে এসে বেলায়েত হোসেনকে উদ্ধার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা গেছে, পিন্টুর বিরুদ্ধে এর আগে মোহাম্মদপুর থানায় অন্তত আটটি মামলা রয়েছে। এছাড়া মোহাম্মদপুর এলাকার পুলিশের চাঁদাবাজির তালিকায় তার নাম ৮ নম্বরে রয়েছে বলে জানা গেছে।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের ৮ মে মো. আলী কায়সার পিন্টুকে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক পদ ও দলের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরাঞ্চলে পাটের ফলন ভালো হলেও বাজারদর নিয়ে হতাশ কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


যশোরাঞ্চলে পাটের ফলন ভালো হলেও বাজারদর নিয়ে হতাশ কৃষক

যশোরাঞ্চলে চলতি মৌসুমে পাটের ফলন আশাতীত হলেও বাজারদরের কারণে স্থানীয় কৃষকরা চরম হতাশায় ভুগছেন। বর্তমানে বাজারে পাটের দাম ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা মণ হওয়ায় উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকদের হাতে খুব সামান্যই থাকছে। ফলে, বাম্পার ফলন সত্ত্বেও লোকসানের শঙ্কা তাঁদের কাটছে না।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ২৫ হাজার ১৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যেখানে মোট ৬০ হাজার ৪৪৯ মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মৌসুমের শুরুতে ও আষাঢ়-শ্রাবণে অতিবৃষ্টির কারণে কিছু জমির ক্ষতি হলেও পরবর্তীতে অনুকূল আবহাওয়ায় প্রতি হেক্টরে গড়ে ২.৪০ মেট্রিক টন ফলন পাওয়া গেছে।

 

সরেজমিনে দেখা যায়, মাঠজুড়ে এখন পাট কাটা, পরিবহন এবং খাল-বিল ও ডোবায় জাগ দেওয়ার ব্যস্ততা চলছে। তবে, ভালো ফলন সত্ত্বেও হাটের বর্তমান দাম কৃষকদের প্রত্যাশা পূরণ করতে পারছে না।

যশোরের পাটচাষি পলাশ কুমার সরকার এবং দেবাশীষ পাল জানান, জমি তৈরি, বীজ-সার, নিড়ানি এবং পাট কাটা থেকে শুরু করে আঁশ ছাড়ানোর প্রতিটি ধাপে শ্রম ও অর্থের ব্যয় বহুগুণ বেড়েছে। সব খরচ শেষে ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা মণ দরে বিক্রি করে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে, পাটের মৌসুমে গ্রামীণ নারী শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে। আঁশ ছাড়ানো ও ধোয়ার কাজে যুক্ত নারী শ্রমিক রহিমা বেগম এবং সকিনা খাতুন আক্ষেপ করে বলেন, সারাদিন নোংরা পানিতে নেমে কাজ করায় হাত-পায়ে ঘা ও চর্মরোগ সৃষ্টি হলেও তারা পান মাত্র ২৫০ থেকে ৩০০ টাকা মজুরি।

কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতে দাম কম থাকায় তাঁরা বাধ্য হয়ে কম দামে পাট বিক্রি করেন। পরবর্তীতে বাজার চড়া হলেও তার সুফল চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। তাই, মৌসুমের শুরুতেই পাটের উপযুক্ত ও ন্যায্য মূল্য নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তাঁরা।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আবুল হাসান জানান, জেলার অধিকাংশ এলাকায় পাটের বাম্পার ফলন হয়েছে এবং বর্তমানে কৃষকরা পাট পচানো ও আঁশ ছাড়ানোর প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাই উপকূলে নোঙর করল মার্কিন বিমানবাহী রণতরি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


থাই উপকূলে নোঙর করল মার্কিন বিমানবাহী রণতরি

পারমাণবিক শক্তিচালিত মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন থাইল্যান্ডে নোঙর করেছে, যা টানা ২৫০ দিনের বেশি সময় সমুদ্রে অবস্থানের পর ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রণতরিটি থাইল্যান্ডের চনবুরি প্রদেশের লায়েম চাবাং বন্দরে পৌঁছেছে। জাহাজটির প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন রয়েছে, এবং এই বিরতি তাদের বিশ্রাম ও পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৫ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। প্রথমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েনের পরিকল্পনা থাকলেও, মার্কিন সামরিক অভিযানের কারণে এটি ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। পুরো মোতায়েনকালে, রণতরিটি প্রায় ২৮৬ দিন দায়িত্ব পালন করেছে এবং এর মধ্যে ২৫০ দিনের বেশি সময় কোনো বন্দর সফর ছাড়াই সমুদ্রে কাটিয়েছে।

 

দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের ফলে জাহাজটির নাবিকদের মানসিক স্বাস্থ্য, জীবনযাপন এবং খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে, মার্কিন নৌবাহিনী জানিয়েছে যে, দীর্ঘ মোতায়েনের সময় প্রয়োজনীয় সহায়তা ও সরবরাহ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

থাইল্যান্ডে অবস্থানের সময়, রণতরিটির প্রায় ৫ হাজার সদস্যকে তীরে গিয়ে বিশ্রামের সুযোগ দেওয়া হবে। লায়েম চাবাংয়ের কাছের পর্যটন শহর পাত্তায়ায় তাদের উপস্থিতি স্থানীয় ব্যবসা ও পর্যটন খাতে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

তবে, মার্কিন সেনাসদস্যদের নিরাপত্তা ও আচরণ নিয়ে থাই কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। স্থানীয় পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে এবং কিছু ঝুঁকিপূর্ণ বিনোদনমূলক কার্যক্রম ও নির্দিষ্ট এলাকায় তাদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা মার্কিন নৌবাহিনীর আরও দুটি জাহাজ ৬ সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডে থাকার কথা রয়েছে। এই সফরে থাই বাহিনীর সঙ্গে কোনো যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা নেই; মূল উদ্দেশ্য হল নাবিকদের বিশ্রাম, পুনরুদ্ধার ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ। তথ্যসূত্র: রয়টার্স, এপি, বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমতীরের অবৈধ বসতি ইস্যুতে ব্রিটেনকে ইসরায়েলের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


পশ্চিমতীরের অবৈধ বসতি ইস্যুতে ব্রিটেনকে ইসরায়েলের হুমকি

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ নিয়ে ব্রিটেনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ই-১ বসতি প্রকল্পের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ এবং ইসরাইলের বসতি-সংশ্লিষ্ট বাণিজ্যে নিষেধাজ্ঞার সম্ভাবনা সম্পর্কে লন্ডনের অবস্থানের প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি প্রদান করেছে ইসরাইল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টে বক্তব্য রাখেন, যেখানে তিনি জানান, ইসরাইলের বসতি নীতির বিরুদ্ধে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ‘সমন্বিত’ পদক্ষেপের প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি উল্লেখ করেন, ই-১ প্রকল্প পশ্চিম তীরের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে এবং এটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে দুর্বল করতে পারে।

 

মিলিব্যান্ড আরও জানান, পশ্চিম তীরে নতুন ইসরাইলি বসতি নির্মাণে ব্রিটিশ কোম্পানিগুলোর অর্থায়ন, নির্মাণকাজে অংশগ্রহণ বা প্রচার-প্রচারণায় যুক্ত হওয়ার সুযোগগুলো কিভাবে বন্ধ করা যায়, তা সরকার পর্যালোচনা করছে। পাশাপাশি বসতি-সংশ্লিষ্ট বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক সম্পর্কের বিষয়গুলোও বিবেচনায় রয়েছে।

এদিকে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা'আর সতর্কতা জারি করেছেন যে, ব্রিটেন যদি ইসরাইলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তবে তার দেশও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ব্রিটেনকেও এর পরিণতি মোকাবিলা করতে হবে।

ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী স্টিফেন ডাউটি জানিয়েছেন, বসতি-সংশ্লিষ্ট পণ্য বাণিজ্যে নিষেধাজ্ঞাসহ আরও কঠোর পদক্ষেপ বিবেচনায় রয়েছে। এর পূর্বে ব্রিটিশ সরকার ই-১ প্রকল্পকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছিল, উল্লেখ করে যে, এটি পশ্চিম তীরকে বিভক্ত করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ইসরাইল সম্প্রতি ই-১ এলাকায় বসতি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে। ব্রিটেনসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ব্রিটিশ সরকার বলেছে, ই-১ প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মধ্যে ভৌগোলিক সংযোগ ক্ষতিগ্রস্ত হবে। তথ্যসূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%