ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদিতে হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, এশিয়ান কাপ কি পিছিয়ে যাবে?


সৌদিতে হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, এশিয়ান কাপ কি পিছিয়ে যাবে?

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে হামলার খবর এবং একের পর এক ক্রীড়া আয়োজন পিছিয়ে যাওয়ার কারণে ২০২৭ এএফসি এশিয়ান কাপের আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে এসব উদ্বেগ সত্ত্বেও এশিয়ার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতাটি নির্ধারিত সময়েই আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।

স্থানীয় আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রস্তুতি নির্ধারিত সূচি অনুযায়ী চলছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবের স্থানীয় আয়োজক কমিটি জানিয়েছে, মাঠ, অবকাঠামো এবং আনুষঙ্গিক সেবাসহ টুর্নামেন্ট আয়োজনের সব ধরনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।

কমিটির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘আয়োজন ও পরিচালনার সব ক্ষেত্রে প্রস্তুতি অনুমোদিত সূচি অনুযায়ী এগিয়ে চলছে। এর মধ্যে ভেন্যু, সুযোগ-সুবিধা এবং সহায়ক সেবার কাজও অন্তর্ভুক্ত রয়েছে।’

আরও পড়ুন: মুস্তাফিজ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে খেলার প্রস্তাব পেয়েছেন

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর নজর রাখা অব্যাহত থাকবে এবং প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হবে।’

হামলার পর বাড়ছে অনিশ্চয়তা

সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করেছে।

এই পরিস্থিতির প্রভাব সৌদি আরবের ক্রীড়া সূচিতেও পড়তে শুরু করেছে। টেনিসের প্রদর্শনী প্রতিযোগিতা সিক্স কিংস স্ল্যাম অক্টোবর থেকে পিছিয়ে ডিসেম্বরে নেওয়া হয়েছে। এছাড়া ফিফা ও সৌদি ই-স্পোর্টস ফেডারেশন ফিফা-ই ফাইনালস ২০২৬ অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: আশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশ, কাজাখস্তানের বিরুদ্ধে লড়াই করবে

একের পর এক আয়োজনের সূচি পরিবর্তনের কারণে এশিয়ান কাপের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।

পিছিয়ে যেতে পারে এশিয়ান কাপ

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা চলতি সপ্তাহে জানিয়েছেন, প্রয়োজন হলে ২০২৭ এশিয়ান কাপ এক বছর পিছিয়ে ২০২৮ সালে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তবে আয়োজক কমিটি এখনই প্রতিযোগিতার সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি। তাদের বক্তব্য, নির্ধারিত সময় অনুযায়ী প্রস্তুতি অব্যাহত রয়েছে। একই সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখা হবে, যেন টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় শর্ত নিশ্চিত করা যায়।

আরও পড়ুন: আকাশের ঝড়ো ফিফটিতে এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করিমগঞ্জে সেচকল নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধ হারেছের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


করিমগঞ্জে সেচকল নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধ হারেছের

কিশোরগঞ্জের করিমগঞ্জে সেচকল নিয়ে বিরোধের ফলস্বরূপ সংঘর্ষে আহত মো. হারেছ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চারিতলা গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চারিতলা গ্রামে সেচকল নিয়ে বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একই গ্রামের মামুন মিয়ার লোকজন হারেছকে মারধর করে, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু ঘটে।

করিমগঞ্জ থানার ওসি সোয়েব খান জানান, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত থানায় অভিযোগ নিয়ে কেউ আসেনি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার

গাজীপুরে মাদকসহ আটক দুই আসামিকে ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে। এ ঘটনার পর পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—শুভ (২০), ছানোয়ার হোসেন হৃদয় (২৩) ও ইয়াসিন (২৬)। ঘটনার রাতেই গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর মেট্রো থানা-পুলিশ এবং রেলওয়ে পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানিয়েছেন, পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় একটি মামলা এবং মাদকসহ দুজনকে আটকের ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। আহত পুলিশ সদস্য এটিএসআই নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় উভয় মামলাটি দায়ের করেন।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানিয়েছেন, ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসহ আটক আনিছ (১৮) ও শিমলা আক্তার (২২) হামলা ও মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানা-পুলিশ তাদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং তাদের ঢাকার আদালতে পাঠানো হবে।

আনিছ ময়মনসিংহের গফরগাঁওয়ের হারেছ মিয়ার ছেলে এবং শিমলা আক্তার গাজীপুর সদর থানার ২৯ নম্বর ওয়ার্ডের চা-বাগান বাঁশতলা এলাকার সেলিম মিয়ার মেয়ে।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরে তাদের পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। তাদের আটকের খবর পেয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। হামলাকারীরা আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় বাধা দিলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা আর্কসামিটে সেরা, হারাল ১৬ প্রতিষ্ঠানকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


শাবিপ্রবির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা আর্কসামিটে সেরা, হারাল ১৬ প্রতিষ্ঠানকে

বাংলাদেশ আর্কসামিট ২০২৬-এর শিক্ষার্থী বিভাগে প্রথম স্থান লাভ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিভাগের একটি দল। দেশের ১৬টি স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে এই সাফল্য অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা, যা বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (বাস্থই) আয়োজনে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিজয়ী দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রথম স্থান অর্জনকারী দলের সদস্যরা হলেন শাবিপ্রবির স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিয়া নুসরাত সুহা, ফারজানা কবির প্রীতি ও মেহজাবিন আরোবী। তাদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন একই বিভাগের প্রভাষক মো. ফেরদৌস রহমান।

প্রতিযোগিতায় দলটি ‘উত্তরণ’ শিরোনামে একটি স্থাপত্য নকশার প্রস্তাবনা উপস্থাপন করে। সিলেটের নগর বাস্তবতা ও সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে তৈরি করা এই নকশায় কিশোর অপরাধী চক্রের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়। একই সাথে, পথশিশুদের ইতিবাচক উপায়ে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাস্তব সমস্যা সমাধানে সংবেদনশীল ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন থাকায় বিচারকদের প্রশংসা অর্জন করে দলটির প্রস্তাবনা। এই অর্জনে শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত দক্ষতা ও বাস্তবমুখী নগর পরিকল্পনার ধারণা স্পষ্টভাবে ফুটে ওঠে।

বিজয়ী শিক্ষার্থী দল ও তাদের মেন্টরকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান। বিভাগের শিক্ষকেরা জানান, এই সাফল্য স্থাপত্য শিক্ষায় উদ্ভাবন, দলগত প্রচেষ্টা এবং টেকসই নগর নকশাচর্চার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম মন্তব্য করেন, জাতীয় পর্যায়ে ১৬টি স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন শিক্ষার্থীদের মেধা ও দলগত পরিশ্রমের প্রতিফলন।

তিনি আরও বলেন, সিলেটের স্থানীয় নগর বাস্তবতা এবং পথশিশুদের সামাজিক অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় স্থাপত্য নকশার মাধ্যমে সমাধানের চেষ্টা প্রশংসনীয়। ভবিষ্যতেও শিক্ষার্থীরা নতুন নতুন ভাবনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম বাড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮ বস্তা সার জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮ বস্তা সার জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুরে অবৈধভাবে সার পরিবহনের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একই সাথে জব্দকৃত ১৮ বস্তা টিএসপি সার উপস্থিত কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ।

ঘটনাসূত্রে জানা যায়, বৈধ ক্রয় রশিদ ছাড়া অবৈধভাবে ১৮ বস্তা টিএসপি সার (যার আনুমানিক বাজারমূল্য ২৪,৩০০ টাকা) পরিবহন করার সময় মোঃ ইসমাইল (পিতা: আব্দুল মান্নান) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উপযুক্ত কাগজপত্র ও সঠিক জবাব দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১০,০০০ টাকা জরিমানা করেন এবং বহনকৃত ১৮ বস্তা সার বাজেয়াপ্ত করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ হাসান আতিকুর রহমান।

পরবর্তীতে জব্দকৃত সারসমূহ স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম এবং ইউপি সদস্য সিরাজুল ইসলামের জিম্মায় দেওয়া হয়। জিম্মাদারদের উপস্থিতিতে জব্দকৃত সার তাৎক্ষণিকভাবে এলাকার উপস্থিত সাধারণ কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। সার বিক্রির মোট ২৪,৩০০ টাকা সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য আদায় করা হয়েছে।

কৃষি খাতের সুরক্ষায় ও সারের অবৈধ কারবার রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%