০৯:৫৯ পি.এম
২০২৬–২০২৭ অর্থবছরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে মোট ২২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানিয়েছে।
শুক্রবার (৩ জুলাই) ইউজিসির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট বরাদ্দ নিয়ে প্রকাশিত সংবাদগুলো ইউজিসির নজরে এসেছে। এসব প্রতিবেদনে গবেষণা অর্থায়নের সামগ্রিক চিত্র সঠিকভাবে প্রতিফলিত হয়নি, যা শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন: মিঠুন চক্রবর্তীকে ডি লিট দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, সম্মান পাচ্ছেন জি পার্থসারথি ও ভূপেন্দ্রনাথ গোস্বামীও
ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৬–২০২৭ অর্থবছরে গবেষণা খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি—এ ধরনের সংবাদ সঠিক নয়। বরং এ খাতে ২২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হচ্ছে, গবেষণা অর্থায়নে দ্বৈততা পরিহারের উদ্দেশ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অর্থায়ন পদ্ধতিকে আরও সহজ, স্বচ্ছ ও গবেষকবান্ধব করা হয়েছে। এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বকীয়তা, গবেষণার অগ্রাধিকারের ওপর বা বিষয়ভিত্তিক বৈচিত্র্যের কোনো প্রভাব ফেলবে না।
ইউজিসি জানিয়েছে, ২০২৬–২০২৭ অর্থবছরের গবেষণা বরাদ্দ প্রদানের জন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে তাদের গবেষণা পরিকল্পনা, উপখাতভিত্তিক অর্থের চাহিদা এবং বাজেট প্রাক্কলন দ্রুত কমিশনে পাঠানোর অনুরোধ জানিয়ে ২ জুলাই একটি চিঠি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে চাহিদাপত্র পাওয়ার পর দ্রুত অর্থ ছাড়ের কার্যক্রম সম্পন্ন হবে।
বিশ্ববিদ্যালয়গুলোর কাছে পাঠানো নির্দেশনায় গবেষণা বাজেট প্রণয়নের ক্ষেত্রে বেশ কিছু বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা, জ্যেষ্ঠ গবেষকদের সঙ্গে উদীয়মান গবেষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে গবেষণা ইকোসিস্টেম গড়ে তোলা এবং গবেষণা প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে দেশের প্রয়োজন ও সরকারের অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া।
আরও পড়ুন: ঢাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন