০২:৩৭ এম
খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় এসআরবি-৬ কর্তৃক পরিচালিত একটি অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন। তবে, অভিযানের সময় পালিয়ে গেছেন তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান (২৬)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সদর থানার পশ্চিম টুটপাড়া এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।
এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরোনো রান্নাঘর থেকে পিস্তল ও ম্যাগাজিনটি উদ্ধার করে।
আরও পড়ুন: এসএসসির নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধর শিক্ষার্থীর বাবার
এসআরবি ফোর্সেস জানায়, উদ্ধারকৃত অস্ত্রের পাশ থেকে একটি মোবাইল ফোনও পাওয়া গেছে। ফোনটি পরীক্ষা করে ধারণা করা হচ্ছে, অস্ত্র ও ফোনটি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পলাতক সিজান টুটপাড়া এলাকার মৃত শাহজাহান সিকদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধার করা আলামত খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন