ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?


ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু স্থল সীমান্ত-সংলগ্ন এলাকায় দেখা গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন পলাতক শীর্ষ নেতাকে। এই নেতারা জুলাই গণহত্যা মামলার আসামি এবং নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় দুটি আন্তর্জাতিক স্থল সীমান্তে গিয়েছিলেন। গত রোববার (২২ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে অঞ্চল এবং বুধবার (২৫ নভেম্বর) তারা আগরতলার কাছে আখউড়া সীমান্তে যান।

বিবিসি বাংলার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তার প্রেক্ষিতে দলের নেতৃত্ব একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে পলাতক নেতারা সীমান্ত-সংলগ্ন এলাকায় সফর করছেন। তবে কোন পরিকল্পনাটি চূড়ান্ত হবে, সেই সিদ্ধান্ত তাদের নেত্রীই নেবেন।

এছাড়া ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও তাদের আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে বিবিসি বাংলায়।

আরও পড়ুন: ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, আইকিউএয়ারের স্কোর ১৫৫

ত্রিপুরার সীমান্তে যারা পরিদর্শনে গিয়েছিলেন, তাদের মধ্যে অন্তত দুজন আগেই আগরতলা ছেড়েছেন এবং বাকিদের শুক্রবার ত্রিপুরা থেকে ফেরার কথা রয়েছে।

আখাউড়া সীমান্ত এলাকায় আওয়ামী লীগের যে শীর্ষ নেতারা ছিলেন, তাদের কয়েকজন গত রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত অঞ্চলেও গিয়েছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আখাউড়া সীমান্ত অঞ্চলে যারা গিয়েছিলেন, তাদের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত-আট জন শীর্ষ নেতা ছিলেন।

তবে দুটি সীমান্ত এলাকাতেই ভারতীয় নিরাপত্তা বলয়ের ভেতরে তারা প্রবেশ করেননি, বরং বাইরে থেকেই পর্যবেক্ষণ করেছেন।

আরও পড়ুন: ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে, হাসপাতাল পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের ওই নেতারা বৈঠক করেছেন কিনা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্র বলছে, ভারতীয় কর্মকর্তারা ওই নেতাদের চলাচলের ওপর নজর রেখেছিলেন, যদিও তা দূর থেকে ছিল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাতে বিবিসি বাংলা আরও জানায়, হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার আগে থেকেই বিভিন্ন স্তরের নেতাকর্মী, যারা ২০২৪ সালের পাঁচই আগস্টের পর ভারতে বা অন্যান্য দেশে চলে গিয়েছিলেন, তাদের কেউ কেউ বাংলাদেশে ফিরে যাচ্ছেন। কিছু নেতাকর্মী ইতোমধ্যেই বাংলাদেশে চলে গেছেন, তবে সেই তথ্য প্রকাশ করতে চাননি দলটির নেতারা, কারণ এতে তাদের খুঁজে বের করে গ্রেফতার করা হতে পারে বলে তারা মনে করেন।

এদিকে, বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে এখনও কোন সাড়া দেয়নি ভারত। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রনধীর জয়সওয়াল আবারো বলেছেন, তারা বিষয়টি দেখছেন। যদিও ভারতের বিশ্লেষকরা বারবারই স্পষ্ট করেছেন যে, হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত ফেরত পাঠাবে, এমন সম্ভাবনা নেই।

অন্যদিকে, ল’ ফার্মের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের যে আবেদন করেছেন হাসিনা, তার প্রেক্ষিতে তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে দেশটির সরকার। ফলে আইনি পথে পলাতক হাসিনার দেশে ফেরার পথ এখনও দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: মুজিবনগরে খেলার মাঠে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ভিডিওতে মিলল চাঞ্চল্যকর তথ্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকায় বিক্রি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ এম


দেশের বাজারে সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকায় বিক্রি হচ্ছে

দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে, যা ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে টানা দ্বিতীয় দফায় সোনার দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা বেড়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার নতুন দাম ঘোষণা করে। নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দেশের বাজারে সোনার দাম একই রকম রয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯০ হাজার ৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এইভাবে, দুই দফায় মোট ২ হাজার ১০০ টাকা বেড়েছে ২২ ক্যারেটের সোনার দাম।

নতুন এই দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে সোনা ক্রয়ের জন্য ক্রেতাদের এখন পূর্বের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%