ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

গোবিন্দগঞ্জে বিষধর সাপের ছোবলে প্রাণ গেল সাপুড়ের


গোবিন্দগঞ্জে বিষধর সাপের ছোবলে প্রাণ গেল সাপুড়ের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ঘটনার মাধ্যমে বিষধর সাপের ছোবলে এক সাপুড়ের মৃত্যু ঘটেছে। নিহত সাপুড়ে হিসেবে চিহ্নিত হয়েছেন আজাদুল ইসলাম ঘুটু (২৮)।

তিনি সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে পাতা খেলার আয়োজন করা হয়েছে। সেই পাতা খেলায় অংশগ্রহণের জন্য আজাদুল ইসলাম (ঘুটু) সোমবার (৩ আগস্ট) বিকালে একটি নতুন সাপ ধরেন। তবে সাপটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় বিষাক্ত সাপটি তাকে দংশন করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

পরবর্তীতে স্বজনরা বিষ নাশক করার জন্য তাকে রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় অবস্থিত ওঝার বাড়িতে নিয়ে যান। সেখানে যথাসময়ে তার মৃত্যু ঘটে।

স্থানীয়রা আরও তথ্য জানিয়েছেন যে, গত কয়েকদিন ধরে ওই পাতা খেলার সময় কলা গাছে সাপ পেঁচিয়ে রাখতেন সাপুড়ে আজাদুল। এবং আজকেও পাতা খেলায় বড় আকারের একটি সাপ রাখার পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে তিনি নতুন সাপটি ধরেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কেরানীগঞ্জে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৫ এম


দক্ষিণ কেরানীগঞ্জে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশ যুবলীগ নেতা মোহাম্মদ আলী হোসেনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা কেরানীগঞ্জ উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাতে আগানগর ইউনিয়নের ইস্পাহানি আবাসিক এলাকা থেকে অভিযান চালিয়ে যুবলীগ নেতা আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারের অস্থিতিশীলতার জন্য বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসীদের মতে, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা আলী হোসেন সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গোপনে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে সমবেত হয়ে সরকার বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৮ এম


ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলগুলোতে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে যে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ কারণে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১১ এম


সকাল থেকে দেশের যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আজ মঙ্গলবার (৪ আগস্ট) গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সকাল থেকে বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটার জন্য টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৩ আগস্ট) এই তথ্য গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড় বৃষ্টির কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে এবং বিদ্যুৎ বিভ্রাট এড়াতে মঙ্গলবার বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা হবে। এই কার্যক্রমের জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দফতরের আওতায় ১১কেভি ভার্সিটি ফিডারের নির্দিষ্ট কিছু এলাকায় সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো- সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর, চাপাইল ব্রিজের আশেপাশের এলাকা।

তবে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থ পাচার সন্দেহে ২০২১ সালে বন্ধ করা হয় ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৪ এম


অর্থ পাচার সন্দেহে ২০২১ সালে বন্ধ করা হয় ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট

অর্থ পাচারের সন্দেহে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছিল ক্যাপিটাল ওয়ান ব্যাংক। সম্প্রতি, আদালতে জমা দেওয়া এক নথিতে, এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে আর্থিক প্রতিষ্ঠানটি।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ট্রাম্পের একটি আর্থিক হোল্ডিং কোম্পানি ক্যাপিটাল ওয়ানের বিরুদ্ধে মামলা করে। ট্রাম্পের অভিযোগ, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার পর রাজনৈতিক উদ্দেশ্যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার অ্যাকাউন্টগুলো বন্ধ বা ‘ডি-ব্যাংকিং’ করা হয়েছিল। তবে মামলাটি খারিজের আবেদন জানিয়ে ক্যাপিটাল ওয়ান জানিয়েছে, তাদের ‘অ্যান্টি-মানি লন্ডারিং’ (এএমএল) দলের দীর্ঘ অনুসন্ধানে আর্থিক কারচুপির প্রমাণ মেলায় নীতি মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।

ক্যাপিটাল ওয়ানের সঙ্গে ট্রাম্পের এক দশকেরও বেশি সময়ের ব্যবসায়িক সম্পর্ক ছিল। তার গলফ কোর্স, ওয়াইনারিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে সেখানে ৩০০টিরও বেশি হিসাব ছিল। ব্যাংকটি জানিয়েছে, বিষয়টি নিয়ে কোনো প্রকাশ্য মন্তব্য না করে ট্রাম্পকে অন্য ব্যাংকে হিসাব সরিয়ে নেওয়ার জন্য কয়েক মাস সময়ও দেওয়া হয়েছিল।

ক্যাপিটাল ওয়ান ছাড়াও, জেপিমরগান চেসের বিরুদ্ধেও একই অভিযোগে ৫ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ব্যাংকগুলো রাজনৈতিক উদ্দেশ্যে গ্রাহক ছাঁটাইয়ের কথা অস্বীকার করেছে।

অন্যদিকে, ট্রাম্পের আইনি দল ক্যাপিটাল ওয়ানের এই পদক্ষেপকে ‘লজ্জাজনক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক’ হিসেবে আখ্যা দিয়েছে।

উল্লেখ্য, ব্যাংকিং খাতে এমন বৈষম্য বন্ধ করতে, ২০২৫ সালের আগস্টে ‘গ্যারান্টিং ফেয়ার ব্যাংকিং ফর অল আমেরিকানস’ শীর্ষক একটি নির্বাহী আদেশেও সই করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%