ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

টিভিতে আজকের খেলার সময়সূচি


টিভিতে আজকের খেলার সময়সূচি

প্রতিদিনের ব্যস্ত জীবনযাত্রায় সব খেলা দেখা সম্ভব নয়। আপনাকে অবশ্যই আপনার সময় এবং পছন্দ অনুসারে নির্বাচন করতে হবে। নিশ্চিতভাবেই লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ অন্যান্যদের মতোই বেশি। কোথায় কোন খেলা হচ্ছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখতে পারেন এই শিডিউল। তাই ঠিক করে ফেলুন, কখন কোন খেলায় আপনার দৃষ্টি নিবদ্ধ করবেন।

ক্রিকেটে রয়েছে,

অস্ট্রেলিয়া–বাংলাদেশের দ্বিতীয় টেস্ট, প্রথম দিন, সকাল ৬টা থেকে ট্যাপম্যাড এবং স্টার স্পোর্টস ১ এ।

আরও পড়ুন: ঢাকায় ১ নভেম্বর থেকে ৬ রুটে চালু হচ্ছে ‘এক রুট এক কম্পানি’ বাস পরিষেবা

ইংল্যান্ড–পাকিস্তানের হেডিংলি টেস্ট, চতুর্থ দিন, বিকেল ৪টায় সনি স্পোর্টস ৫ এ।

বাংলাদেশ এইচপি ও নেপালের টপ এন্ড টি-টোয়েন্টি, বেলা ২টায় টি স্পোর্টসে।

ফুটবলে,

ইংলিশ প্রিমিয়ার লিগ, বিকেল ৫টা ৩০ মিনিটে স্টার স্পোর্টস সিলেক্ট ১ এ সম্প্রচারিত হবে।

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলা, দেশি অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

এভারটন ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচটি রাত ৮টায় স্টার স্পোর্টস সিলেক্ট ১ এ।

ব্রেন্টফোর্ড বনাম টটেনহাম ম্যাচটি রাত ১০টা ৩০ মিনিটে স্টার স্পোর্টস সিলেক্ট ১ এ দেখা যাবে।

লা লিগায় বিলবাও ও সেভিয়ার খেলা রাত ৯টায় বিগিন অ্যাপে।

ভ্যালেন্সিয়া ও সেল্তার ম্যাচটি রাত ১১টা ৩০ মিনিটে বিগিন অ্যাপে সম্প্রচারিত হবে।

আরও পড়ুন: প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি, আপিল বিভাগে সংবাদ সংগ্রহের দ্বার উন্মুক্ত করতে আহ্বান

এসপানিওল বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ পরবর্তী রাত ১টা ৩০ মিনিটে বিগিন অ্যাপে।

ইন্টার মিলান ও মোনৎসার সিরি আ ম্যাচটি রাত ১০টা ৩০ মিনিটে ডিএজেডএন এ।

উদিনেসে ও কোমোর ম্যাচও রাত ১০টা ৩০ মিনিটে ডিএজেডএন এ।

জেনোয়া বনাম নাপোলি রাত ১২টা ৪৫ মিনিটে ডিএজেডএন এ দেখা যাবে।

আরও পড়ুন: বিএনপি জুলাইকে ধারণ করছে, জনগণের সমর্থন নিয়ে চলছে সরকার: প্রধানমন্ত্রী

হকি বিশ্বকাপ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে টি স্পোর্টসে সম্প্রচারিত হবে।

বাংলাদেশ ফুটসাল লিগ বেলা ২টা ৩০ মিনিটে টি স্পোর্টস ইউটিউবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে দুই সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ভূরুঙ্গামারী প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪১ এম


ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে দুই সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী ব্রিজের পার বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ। এ সময় ক্ষুদ্র সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুল কাদের সার বিক্রির পর ক্রেতাকে বিক্রয় রসিদ না দেওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অপরদিকে, একই দিন বিকেলে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের গুদামঘরে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিক্রয় রেজিস্টারের তুলনায় ৮ বস্তা ডিএপি সার বেশি মজুদ পাওয়া যায়। এ ঘটনায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
 
উভয় অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
 
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ এম


আজ দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

দেশের বাজারে সবশেষ সমন্বয়ের মাধ্যমে স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (শনিবার, ২২ আগস্ট) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত মূল্যে।

শেরর্শ গত ২০ আগস্ট সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি করেছে। সেদিনকে উল্লেখ করে দাম বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে স্বর্ণ ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা এবং রুপার দাম ২৩৩ টাকা বাড়ানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বেড়েছে। এই কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেদিন সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়ের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এসবের পাশাপাশি সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।

এর আগে, ১৫ আগস্ট সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায় নির্ধারণ করা হয়। উল্লিখিত দাম সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর ছিল।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১০৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৫৩ দফা দাম বাড়ানো হয়েছে, ৫১ দফা দাম কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে, দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৩৩ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ৩০ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তার মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৯ এম


আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টায় তার শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে। এর পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে, তিনি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন।

এসময়, সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করবে। একইসঙ্গে বিউগলে বাজানো হবে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে সই করবেন রাষ্ট্রপতি। এরপর মিন্টো রোডের বাসায় ফিরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সঠিক চুক্তির’ জন্য ইরান এখনও প্রস্তুত নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৪ এম


‘সঠিক চুক্তির’ জন্য ইরান এখনও প্রস্তুত নয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করার জন্য প্রস্তুত নয়। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি জানান, ইরান যুদ্ধ পরিস্থিতি কীভাবে এগিয়ে যায়, সেটি এখন পর্যবেক্ষণে রেখেছে ওয়াশিংটন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্প সীমিত হয়ে গেছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। আপাতত, ইরানের সঙ্গে কী ঘটতে যাচ্ছে, তা দেখার জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের নেতৃত্বের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগামী সোমবার এই নিষেধাজ্ঞার বিস্তারিত তুলে ধরবেন বলেও জানিয়েছেন।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালির পুরো অঞ্চলেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বললেন, ইরান চুক্তি করতে চাইবে, তবে দেশটি এখনো তার দৃষ্টিতে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা শুরু করার আগে, বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে সরবরাহিত হত। যুদ্ধ ছয় মাসের কাছাকাছি পৌঁছালেও, গুরুত্বপূর্ণ এই জলপথে জ্বালানি পরিবহন অব্যাহতভাবে বিঘ্নিত হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের কাছে এখনো যথেষ্ট ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা বিদ্যমান রয়েছে, যার মাধ্যমে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের চলাচলে বাধা সৃষ্টি করা সম্ভব। যুদ্ধে উদ্বৃত্ত হয়ে, ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এবং ইসরায়েলের লেবানন অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%