ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালেন মন্ত্রী, গঠন হলো মজুরি বোর্ড


শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালেন মন্ত্রী, গঠন হলো মজুরি বোর্ড

শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্দেশ্যে একটি বোর্ড গঠন করা হয়েছে, যা সড়ক ছেড়ে কাজে ফিরে যাওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ের মাধ্যমে এই আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, বিচারপতি শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে মালিক, শ্রমিক এবং নিরপেক্ষ সদস্যদের সমন্বয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন

বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিক প্রতিনিধি বাংলাদেশ অ্যামপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, এবং শ্রমিক প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়া পোশাক খাতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএ'র পরিচালক এবিএম. সামছুদ্দিন এবং শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারকে ন্যূনতম মজুরি বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরিফুল হক চৌধুরী জানান, মজুরি বোর্ড শীঘ্রই কার্যক্রম শুরু করবে।

তিনি আরও বলেন, ডিসেম্বরের আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনটি পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং তাদের মধ্যে কেউ শ্রমিক নয়।

আরও পড়ুন: বিশ্বজয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কার বাস্তবায়ন না হলে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বাসযোগ্যতা হারাবে বাংলাদেশ: ড. দেবপ্রিয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


সংস্কার বাস্তবায়ন না হলে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বাসযোগ্যতা হারাবে বাংলাদেশ: ড. দেবপ্রিয়

বাংলাদেশ সরকার যেসব সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য, সেগুলো বাস্তবায়ন না হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এই মন্তব্য করেছেন। তিনি বলেন, "এটি শুধু অঙ্গীকার ভঙ্গই নয়, বরং বাংলাদেশের ভাবমূর্তির জন্যও নেতিবাচক হবে।"

রোববার (১ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘের সিদ্ধান্ত ও সিপিডির পর্যবেক্ষণ’ শীর্ষক মিডিয়া সংলাপে তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও জানান, দেশের অভ্যন্তরীণ নানা জটিলতার কারণে অর্থনীতিতে চাপ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতিসংঘ বাংলাদেশকে এলডিসি উত্তরণের জন্য অতিরিক্ত তিন বছর সময় দিয়েছে।

সংলাপে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ উল্লেখ করেন, ২০২৯ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করতে হবে, এমনটা ভাবার প্রয়োজন নেই। তিনি বলেন, "প্রয়োজনে উত্তরণের সময় আবারও বাড়ানো হতে পারে।" তবে তিনি সতর্ক করেন যে, এ সময়ে সরকার যেসব সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে সিপিডি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টায় দোকান ঘর ও সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে মো. সফি উল্যাহ চৌধুরী (৭০) নামে এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নূর নবী (৬০)। এ ঘটনায় তিনি কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নূর নবী ও তার ভাই-বোনেরা পৈত্রিক সূত্রে ১৩ নম্বর চরপার্বতী মৌজার সিএস ৯৯১ নম্বর খতিয়ানের ১২০৮ নম্বর দাগে নকশা অনুযায়ী ৩৮ দশমিক ৯০ শতাংশ জমির মধ্যে পাঁচ শতাংশের মালিক ও দখলদার। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন।

অভিযোগে বলা হয়, গত বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকায় ওই জমি দখলের উদ্দেশ্যে সফি উল্যাহ চৌধুরী অজ্ঞাতনামা দুই-তিনজনকে নিয়ে প্রবেশ করেন। এ সময় তারা জমিতে থাকা দোকান ঘর ও সীমানাপ্রাচীর ভাঙচুর করে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতিসাধন করেন। পরে সেখানে মাটি ভরাট করে চলাচলের রাস্তা নির্মাণের কাজ শুরু করেন।

এতে নূর নবী ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের জন্য তেড়ে আসেন। একই সঙ্গে রাস্তা নির্মাণের কাজে বাধা দিলে মারধরের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে। এ নিয়ে এলাকায় সংঘর্ষ ও শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করছেন অভিযোগকারী।

নূর নবী বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বসতবাড়ি ও সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়েছে। বিষয়টি স্থানীয় লোকজন ও আত্মীয়স্বজনকে জানানোর পর তাদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

তবে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে সফি উল্যাহ চৌধুরী বলেন, ‘সেটি প্রমাণের জন্য আমি আমার প্রতিনিধির মাধ্যমে ওসির কাছে উপস্থাপন করব।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, প্রতিদিন অনেক অভিযোগ জমা পড়ে। লিখিত অভিযোগ দিয়ে থাকলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন পে স্কেল আসছে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন পে স্কেল আসছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন যে, এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসবেন।

তিনি রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেন।

আজ সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর অধীনে বেতন পাচ্ছেন। গত জুলাই মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর আজ তাদের বেতন প্রদান করা হবে। তবে বেতন নির্ধারণের জটিলতার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কিছু অংশ পুরনো বেতন কাঠামোর আওতায় বেতন গ্রহণ করবেন।

গত ১৯ সেপ্টেম্বর তাদের নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল। এদিকে, পে স্কেলসহ তিনটি দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোট আগামী বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও আন্দোলনের ডাক দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ অনুষ্ঠিত হচ্ছে প্রাইজ বন্ডের ১২৫তম ড্র, ফল জানার উপায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


আজ অনুষ্ঠিত হচ্ছে প্রাইজ বন্ডের ১২৫তম ড্র, ফল জানার উপায়

আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ১২৫তম ড্র। এই ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা।

দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা দেওয়া হবে, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকা। ঘোষিত বিজয়ী নম্বরগুলোর বিপরীতে প্রাইজ বন্ডের প্রতিটি সিরিজের একটি করে বন্ড পুরস্কারের জন্য বিবেচিত হবে।

ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজ বন্ড এই ড্রয়ের আওতাভুক্ত হবে। পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

ফল জানবেন যেভাবে

প্রাইজ বন্ডের ফল জানার জন্য সরকারি ওয়েবসাইট (prizebond.ird.gov.bd) ব্যবহার করা যাবে। এছাড়া অ্যানড্রয়েডের PBRIS অ্যাপে বন্ড নম্বর সার্চ বা আপলোড করে ফল দেখা সম্ভব। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত গেজেট বা পিডিএফ এবং পরদিন জাতীয় দৈনিক পত্রিকাতেও ফল প্রকাশিত হবে।

প্রতিবছর সাধারণত ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে সাপ্তাহিক বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%