ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফাইনালে মেসিকে নিয়ে কী কৌশল স্পেনের, আগেই জানিয়ে দিলেন কোচ


ফাইনালে মেসিকে নিয়ে কী কৌশল স্পেনের, আগেই জানিয়ে দিলেন কোচ

 

আর্জেন্টিনাকে ‘ঝামেলার’ প্রতিপক্ষ বললেন স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ

সোমবারের বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে ধরার জন্য আলাদা কোনো খেলোয়াড় রাখছে না স্পেন। এমনটাই জানিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার বদলে আর্জেন্টিনার অধিনায়কের ওপর ‘খুব কাছ থেকে নজর’ রাখবে তার দল। কারণ মেসিকে ম্যান-মার্ক করলে যে উল্টো বিপদ হতে পারে, তা বহু আগেই টের পেয়েছেন তিনি।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

৩৯ বছর বয়সী মেসিকে ঠেকাতে কোনো নির্দিষ্ট খেলোয়াড় ব্যবহার করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে দে লা ফুয়েন্তে ফিরে যান পুরোনো এক স্মৃতিতে। তার সেভিয়া দল তারপর বার্সেলোনার বিপক্ষে খেলছিল এক যুব ম্যাচে। কিশোর মেসিকে আটকাতে গিয়ে সেদিন কী নাটকীয়ভাবে সব ভেস্তে গিয়েছিল, সেই গল্পই বলেন তিনি।

শনিবার সাংবাদিকদের দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা স্প্যানিশ কাপে বার্সেলোনার বিপক্ষে খেলতে গিয়েছিলাম। মেসি নামের একটা ছেলের সম্পর্কে অনেক ভালো কথা শুনেছিলাম।’

তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা শুরু থেকে তাকে ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রেখেছিলাম। আর ৭০ মিনিট পর্যন্ত স্কোর ছিল ০-০। যে খেলোয়াড় তাকে মার্ক করছিল, তাকে যখন কার্ড দেখানো হলো, আমি তাকে তুলে নিলাম। এর ১৫ মিনিটের মধ্যেই মেসি চারটা গোল করে ফেলল।’

এই অভিজ্ঞতা স্পেন কোচের মনে গভীর দাগ কেটেছে।

আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ

তিনি বলেন, ‘এর মানে কী? আমরা কি তাকে ম্যান-টু-ম্যান মার্ক করব? না। কিন্তু আমরা কি তার ওপর খুব কাছ থেকে নজর রাখব? হ্যাঁ।’

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা এখনো তিনিই। অন্যদিকে ২০১০ সালের পর প্রথম বিশ্বজয়ের স্বপ্ন দেখছে স্পেন।

মেসির উপস্থিতি স্বাভাবিকভাবেই তুলনা টেনে আনে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের সঙ্গে। তবে ১৮ বছর বয়সী এই খেলোয়াড়ের ওপর সেই তুলনার চাপ চাপাতে রাজি নন দে লা ফুয়েন্তে।

তিনি বলেন, ‘মেসি একজনই। সে অসাধারণ প্রতিভাবান এবং তরুণ খেলোয়াড়দের জন্য একটা উদাহরণ। কিন্তু লামিনকে লামিনই থাকতে হবে। আমার মনে হয়, তাকে সাহায্য করার সবচেয়ে ভালো উপায় হলো তার পাশে থাকা, তাকে যেমন চিনি সেভাবেই থাকতে সহায়তা করা।’

আরও পড়ুন: ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে জোরালো ট্যাকলের শিকার হয়ে বুধবার অনুশীলনে অনুপস্থিত ছিলেন ইয়ামাল। তার ফিটনেস নিয়ে উদ্বেগও দূর করেছেন দে লা ফুয়েন্তে।

তিনি বলেন, ‘তার উরুতে জোরালো আঘাত লেগেছিল। বক্সের ভেতর ফাউলের শিকার হয়েছিল সে, বেশ ব্যথাপ্রবণ জায়গায়। আজ সে বাকি সবার সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে।’

টুর্নামেন্টের অস্বাভাবিক পরিবেশের জন্যও প্রস্তুতি নিয়েছে স্পেন। এর মধ্যে আছে পানি পানের বিরতি ও দীর্ঘ বিরতির আয়োজন। টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের দে লা ফুয়েন্তে বলেছিলেন, মানিয়ে নেওয়া ছাড়া উপায় নেই।

তিনি বলেন, ‘কেউ একটা অভিযোগও করেনি, একটুও গজগজ করেনি। মানিয়ে নেওয়া মানে যা বদলাতে পারবে না, তা মেনে নেওয়া। আর যেহেতু বদলাতে পারবে না, তাই এটা উপভোগ করাই ভালো।

আরও পড়ুন: পল্টন হত্যাকাণ্ড মামলার নথি গায়েবের অভিযোগ জামায়াতের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বিশ্বকাপ জয়ের সবচেয়ে যোগ্য দল স্পেন’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০২:৪২ এম


‘বিশ্বকাপ জয়ের সবচেয়ে যোগ্য দল স্পেন’

বিশ্বকাপ ফাইনালের আগে আমার কাছে একটি বিষয় খুবই পরিষ্কার—স্পেন বর্তমানে আর্জেন্টিনার চেয়ে ভালো একটি দল। স্পেন শুধুমাত্র ভালো নয়, তারা যেভাবে পুরো টুর্নামেন্ট খেলেছে, তাতে তাদের শিরোপা জেতার জন্য সবচেয়ে যোগ্য দাবিদার বলেই আমি মনে করি।

ফ্রান্সের বিপক্ষে স্পেনের সেমিফাইনাল আমি অত্যন্ত মুগ্ধ হয়ে দেখেছি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা যেভাবে ম্যাচকে নিয়ন্ত্রণ করেছে, সেটি ছিল অসাধারণ। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে। রক্ষণের পাশাপাশি আক্রমণেও তারা অত্যন্ত আত্মবিশ্বাসী। এমন একটি পারফরম্যান্সই একটি চ্যাম্পিয়ন দলের পরিচয় বলে মনে করি।

অন্যদিকে, আর্জেন্টিনা অবশ্যই ফাইনালে ওঠার জন্য কৃতিত্বের দাবিদার। তবে আমার কাছে তাদের এ পর্যন্ত আসার পথটি খুব একটা দাপুটে মনে হয়নি। কেপ ভার্ডের বিপক্ষে তারা ভুগেছে, এবং মিসরের বিপক্ষে তাদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে দুটি গোল করে তারা জিতেছে, কিন্তু আমি বিশ্বাস করি, আমরা তাদের হারানোর সুযোগ নিজেদেরই নষ্ট করেছি। আর্জেন্টিনা আমাদের হারায়নি, বরং আমরা নিজেদের ভুলের কারণে ম্যাচটি তাদের হাতে তুলে দিয়েছি।

ইংল্যান্ডের হারের সবচেয়ে বড় কারণ মনে হয় আমাদের মানসিকতা। এক ঘণ্টা পর্যন্ত আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছি, ১-০ গোলে এগিয়েও ছিলাম। সে সময় আমাদের উচিত ছিল স্পেনের খেলা দেখে শিক্ষাগ্রহণ করা; এগিয়ে থেকেও কীভাবে বলের দখল ধরে রাখতে হয়, সাহসী হয়ে খেলতে হয় এবং প্রতিপক্ষকে চাপে রাখতে হয়।

এটা প্রথমবার নয়। মেক্সিকোর বিপক্ষে আমরা একই ভুল করেছিলাম। সে সময়ও আমরা এগিয়ে থেকে রক্ষণাত্মক ফুটবল খেলেছি, আর সেটাকেই সাফল্য ভেবেছি। কিন্তু এভাবে বড় শিরোপা জয় করা সম্ভব নয়। আমার এলাকার কোন দলের খেলোয়াড়কে দিয়েও শুধু বক্সের সামনে দাঁড়িয়ে রক্ষণ করা সম্ভব।

আমার কাছে মনে হয়, ইংল্যান্ডের সমস্যা খেলোয়াড়দের নয়, বরং মানসিকতার। আমরা যখন এগিয়ে যাই, তখন হারানোর ভয়ে ভুগতে থাকি। সেই ভয় থেকেই আসে ভুল সিদ্ধান্ত, এবং ফলস্বরূপ বড় ম্যাচে তার মূল্য দিতে হয়।

ফাইনালে তাই আমি স্পেনকেই এগিয়ে রাখছি। তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং ফুটবল খেলার ধরন আমার মনে একটি জোরালো বিশ্বাস তৈরি করেছে যে, এ দলটি বিশ্বকাপ জেতার যোগ্য। যদি তারা নিজেদের স্বাভাবিক খেলাটি খেলতে পারে, তাহলে আমি বিশ্বাস করি, ট্রফিটি তাদের হাতেই উঠবে।

মাইকেল ওয়েন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগাছায় স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তে উপজেলা প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৬ এম


পীরগাছায় স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তে উপজেলা প্রশাসন

রংপুরের পীরগাছায় নির্মাণাধীন উপজেলা স্টেডিয়াম প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ ও সড়ক অবরোধের ঘটনার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন।

শনিবার দুপুরে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন নির্মাণাধীন স্টেডিয়াম এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা, নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, পীরগাছা থানার ওসি সেলিম মালিক এবং আমিনুল ইসলাম রাঙাসহ অন্যান্য সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দারা ইউএনওর কাছে অভিযোগ করেন, স্টেডিয়াম নির্মাণকাজের জন্য নিম্নমানের ইট, ভিটি বালু, চিকন রড এবং প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। তাদের দাবি যে, প্রকল্পের শুরু থেকেই নির্মাণকাজে নানা অনিয়ম চলছে।

অভিযোগকারীরা জানান, নির্মাণকাজের অনিয়মের প্রতিবাদ করার সময় ঠিকাদারপক্ষের লোকদের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকল্পের সিডিউল ও নির্মাণমান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ থাকবে। কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে শুক্রবার স্থানীয়দের অভিযোগের পর উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণকাজ  বন্ধ করা হয়। তবে এলাকাবাসীর দাবি, শুধুমাত্র কাজ বন্ধ রাখলেই হবে না, একটি স্বাধীন কারিগরি কমিটির মাধ্যমে পুরো প্রকল্পের তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে পীরগাছা উপজেলা স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গত বছরের ৪ ডিসেম্বর প্রকল্পটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। স্থানীয়দের অভিযোগ রয়েছে যে, প্রকল্পের শুরু থেকেই নির্মাণমান নিয়ে প্রশ্ন থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করলেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৫ এম


নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করলেন মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এলে তাকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা উচিত বলেই মনে করেন তিনি। তবে, এ উদ্দেশ্যে তিনি বিদ্যমান আইন পরিবর্তনের কোনো উদ্যোগ নেবেন না বলেও জানিয়েছেন তিনি। শনিবার প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি আরও জানান, “আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। তিনি একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) অভিযোগ এনেছে। গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই এই মত পোষণ করেন।” মামদানি বলেন, “আমি আগেও বলেছি, নিউইয়র্ক সিটিতে যে আইন কার্যকর রয়েছে, আমি সেটিই অনুসরণ করব। একজন নগরপ্রধান হিসেবে আইনের শাসন মেনে চলা গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি।” নিজে অবস্থান ব্যাখ্যা করে মামদানি বলেন, “নিউইয়র্কে আইন আমাকে যা করার অনুমতি দেবে, আমরা সেটাই করব। তবে এ উদ্দেশ্যে আমরা নতুন কোনো আইন তৈরি করব না।” কোন আইন কী অনুমতি দেয়—এ প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে সিটির আইন বিভাগের সঙ্গে “সক্রিয়ভাবে আলোচনা” চলছে। নির্বাচনী প্রচারণার সময় মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগকে (এনওয়াইপিডি) নির্দেশ দেবেন। সেই তালিকায় নেতানিয়াহুর পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও ছিল। তবে যুক্তরাষ্ট্রে আইসিসির এখতিয়ার নেই। দেশটির ফেডারেল আইন অনুযায়ী, স্থানীয় সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে এ ধরনের বিষয়ে সহযোগিতা করতে পারে না। এছাড়া পৃথক একটি ফেডারেল আইনে বিদেশি রাষ্ট্রপ্রধানসহ বিদেশি কর্মকর্তাদের আটক বা তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিষয়েও আইনি সীমাবদ্ধতা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আর্জেন্টিনা প্রতিপক্ষকে চাপে ফেলতে জানে’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:০০ এম


‘আর্জেন্টিনা প্রতিপক্ষকে চাপে ফেলতে জানে’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২২: ০০

বিশ্বকাপ ফাইনালের আগে মাঠের লড়াইয়ের সূচনার পূর্বে কথার লড়াইয়ে প্রতিপক্ষ হয়ে উঠেছে স্পেন ও আর্জেন্টিনা। স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে অভিযোগ করেন, আর্জেন্টিনা ইচ্ছাকৃতভাবে তাদের প্রতিপক্ষের ওপর শারীরিক চাপ সৃষ্টি করে এবং ‘গায়ে দাগ বসিয়ে’ দেওয়ার মানসিকতা নিয়ে মাঠে খেলে।

আজ নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের আগে স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, ‘আর্জেন্টিনা এমন একটি দল, যারা প্রতিপক্ষের গায়ে দাগ বসিয়ে দিতে পছন্দ করে। ফুটবলে, বিশেষ করে বড় টুর্নামেন্টে, এমন বিষয়ের জন্য কোনো স্থান থাকা উচিত নয়।’

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচের প্রসঙ্গও এখানে আসেন। ২-১ গোলে জেতা সেই ম্যাচে আর্জেন্টিনা ১৫টি ফাউল করেছিল। ম্যাচের শুরুতেই এনজো ফার্নান্দেসের শক্ত ট্যাকলের ফলে ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন মাটিতে পড়ে গেলেও রেফারি কোনো কার্ড দেখাননি। শেষে লিওনেল মেসির চ্যালেঞ্জের পর স্পেন্স পড়ে গেলেও আর্জেন্টিনার জয়সূচক গোল বহাল রাখেন ম্যাচ কর্মকর্তারা।

লাপোর্তের মতে, ‘এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা রেফারির দায়িত্ব। একজন বা দুজন খেলোয়াড়কে এইভাবে খেলতে দিলে ম্যাচ বিশৃঙ্খল হয়ে পড়ে।’ তবে তিনি বৈধ শারীরিক ফুটবলের বিরুদ্ধে তার কোনো আপত্তি নেই জানান। তিনি বলেন, ‘নিয়মের মধ্যে থেকে শারীরিক লড়াই হলে সমস্যা নেই। কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে, বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে, কিছু ঘটনা উপেক্ষা করা হয়েছে, যা আমাকে অবাক করেছে।’

অন্যদিকে, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ভিন্ন সুরে কথা বলেন। তিনি আর্জেন্টিনাকে সম্মান জানিয়ে বলেন, ‘তারা আমেরিকা (কোপা) ও বিশ্বের বর্তমান চ্যাম্পিয়ন। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি বিশ্বাস করি, ফাইনালে দুই দলের প্রতিভা ও ভালো ফুটবলই প্রাধান্য পাবে।’ অধিনায়ক রদ্রিও সতীর্থদের উসকানিতে পা না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন, ‘ম্যাচে যা-ই ঘটুক, আমাদের নিজেদের খেলার প্রতি মনোযোগ দিতে হবে।’

ফাইনালের আগে লাপোর্তের মন্তব্য দুটি দলের দ্বৈরথে নতুন মাত্রা যোগ করেছে। এখন প্রতীক্ষা, উত্তেজনার এই লড়াই মাঠে কতটা প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%