প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ ফাইনালের আগে আমার কাছে একটি বিষয় খুবই পরিষ্কার—স্পেন বর্তমানে আর্জেন্টিনার চেয়ে ভালো একটি দল। স্পেন শুধুমাত্র ভালো নয়, তারা যেভাবে পুরো টুর্নামেন্ট খেলেছে, তাতে তাদের শিরোপা জেতার জন্য সবচেয়ে যোগ্য দাবিদার বলেই আমি মনে করি।
ফ্রান্সের বিপক্ষে স্পেনের সেমিফাইনাল আমি অত্যন্ত মুগ্ধ হয়ে দেখেছি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা যেভাবে ম্যাচকে নিয়ন্ত্রণ করেছে, সেটি ছিল অসাধারণ। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে। রক্ষণের পাশাপাশি আক্রমণেও তারা অত্যন্ত আত্মবিশ্বাসী। এমন একটি পারফরম্যান্সই একটি চ্যাম্পিয়ন দলের পরিচয় বলে মনে করি।
অন্যদিকে, আর্জেন্টিনা অবশ্যই ফাইনালে ওঠার জন্য কৃতিত্বের দাবিদার। তবে আমার কাছে তাদের এ পর্যন্ত আসার পথটি খুব একটা দাপুটে মনে হয়নি। কেপ ভার্ডের বিপক্ষে তারা ভুগেছে, এবং মিসরের বিপক্ষে তাদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে দুটি গোল করে তারা জিতেছে, কিন্তু আমি বিশ্বাস করি, আমরা তাদের হারানোর সুযোগ নিজেদেরই নষ্ট করেছি। আর্জেন্টিনা আমাদের হারায়নি, বরং আমরা নিজেদের ভুলের কারণে ম্যাচটি তাদের হাতে তুলে দিয়েছি।
ইংল্যান্ডের হারের সবচেয়ে বড় কারণ মনে হয় আমাদের মানসিকতা। এক ঘণ্টা পর্যন্ত আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছি, ১-০ গোলে এগিয়েও ছিলাম। সে সময় আমাদের উচিত ছিল স্পেনের খেলা দেখে শিক্ষাগ্রহণ করা; এগিয়ে থেকেও কীভাবে বলের দখল ধরে রাখতে হয়, সাহসী হয়ে খেলতে হয় এবং প্রতিপক্ষকে চাপে রাখতে হয়।
এটা প্রথমবার নয়। মেক্সিকোর বিপক্ষে আমরা একই ভুল করেছিলাম। সে সময়ও আমরা এগিয়ে থেকে রক্ষণাত্মক ফুটবল খেলেছি, আর সেটাকেই সাফল্য ভেবেছি। কিন্তু এভাবে বড় শিরোপা জয় করা সম্ভব নয়। আমার এলাকার কোন দলের খেলোয়াড়কে দিয়েও শুধু বক্সের সামনে দাঁড়িয়ে রক্ষণ করা সম্ভব।
আমার কাছে মনে হয়, ইংল্যান্ডের সমস্যা খেলোয়াড়দের নয়, বরং মানসিকতার। আমরা যখন এগিয়ে যাই, তখন হারানোর ভয়ে ভুগতে থাকি। সেই ভয় থেকেই আসে ভুল সিদ্ধান্ত, এবং ফলস্বরূপ বড় ম্যাচে তার মূল্য দিতে হয়।
ফাইনালে তাই আমি স্পেনকেই এগিয়ে রাখছি। তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং ফুটবল খেলার ধরন আমার মনে একটি জোরালো বিশ্বাস তৈরি করেছে যে, এ দলটি বিশ্বকাপ জেতার যোগ্য। যদি তারা নিজেদের স্বাভাবিক খেলাটি খেলতে পারে, তাহলে আমি বিশ্বাস করি, ট্রফিটি তাদের হাতেই উঠবে।
মাইকেল ওয়েন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন