১০:৫৯ এম
ইতালির ২০২০ ইউরো জেতানো দলের অন্যতম তারকা, স্ট্রাইকার চিরো ইমমোবিলে ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ৩৬ বছর বয়সে। এই ইতালিয়ান গোলমেশিন শুক্রবার একটি আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে পেশাদার ফুটবল থেকে নিজের অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
ভিডিও বার্তায় জানুয়ারিতে যোগ দেওয়া ফরাসি লিগ আঁর ক্লাবের সতীর্থদের উদ্দেশ্যে ইমমোবিলে বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত কঠিন একটি মুহূর্ত, কারণ জীবনের অন্যতম সেরা অধ্যায়ের আজ সমাপ্তি ঘটছে। আমি এই কাজটিকে (ফুটবল) সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি, তবে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের কাছে সৎ থাকা শ্রেয় মনে করছি।’
বিদায়ের কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে ইতালির এই তারকা আরও যোগ করেন, ‘যখন কষ্ট সহ্য করে নিজের সবটুকু দেওয়া সম্ভব হয় না কিংবা অনুশীলনে যখন সেরাটা নিংড়ে দেওয়া যায় না, তখন খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না, কারণ তোমরা সবাই অসাধারণ একটি পরিবার... তবে এখন আমার পরিবারকে সময় দেওয়ার সঠিক সময় এসেছে।
আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা হুমকির মুখে, শান্তি সুদূরপরাহত
১৭ বছর ধরে তারা আমাকে অনুসরণ করেছে, আমার পাশে ছিল; আজ তাদের আমাকে প্রয়োজন।’
এই দীর্ঘ ও রঙিন ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারে ক্লাব ফুটবলে মোট ৬৫৬ ম্যাচে ৩৫০টি গোল করার কৃতিত্ব দেখিয়েছে এই প্রতিভাবান স্ট্রাইকার। তবে তার ক্যারিয়ারের সোনালী সময় কেটেছে ইতালিয়ান ক্লাব লাৎসিওতে। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত লাৎসিওর হয়ে ৩৪০ ম্যাচে ২০৭টি গোল করে তিনি ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করেন।
লাৎসিও ছাড়াও, দেশের বাইরে তিনি বোরুসিয়া ডর্টমুন্ড, সেভিয়া এবং তুরস্কের বেসিকতাসের হয়ে খেলেছেন।
জাতীয় দলের জন্য ইতালির জার্সিতে ৫৭টি ম্যাচ খেলা ইমমোবিলে, উইম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে করোনাভাইরাস মহামারীর কারণে এক বছর পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত ‘ইউরো ২০২০’ শিরোপাজয়ী ইতালি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
আরও পড়ুন: রেজিস্ট্রেশনের আওতায় আসছে বিদেশি শ্রমিক
চলতি বছরের শুরুতে উরুর গুরুতর চোট কাটিয়ে ফেরার পর ফেব্রুয়ারিতে ফরাসি ক্লাব ‘প্যারিস এফসি’-তে যোগ দেন। তবে চোট ও অফ-ফর্মের কারণে ফরাসি ক্লাবটির হয়ে মাত্র দুটি গোল করতে সক্ষম হন ইমমোবিলে।
অবশেষে মাঠের পারফরমেন্স ও শারীরিক সক্ষমতা বিবেচনা করে ক্যারিয়ারের ইতি টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এই ইতালিয়ান ফরোয়ার্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন