০১:৪৮ পি.এম
খুলনায় একের পর এক গুলির ঘটনার মধ্যে এবার তেরখাদায় রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রামিম বিশ্বাস (৩২) হাবিবুর বিশ্বাসের পুত্র, যিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন রামিম। প্রধান সড়কে পৌঁছালে আইনাল মোল্লার বাড়ির সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ৯ ও ১০ নম্বর সার্জারি ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়।
আরও পড়ুন: লামায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু, আহত ২
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এর আগে গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে আধিপত্য বিস্তার ও মাদক কারবারের বিরোধের জেরে খুলনা নগরীতে গুলিতে দুজন নিহত হয়েছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন