ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

১১ সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট প্রকাশ ইসির


১১ সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট প্রকাশ ইসির

১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেট থেকে বিষয়টি জানা গেছে।

আসনগুলো হলো-ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

ইসির গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে রুহিয়া ও ভুল্লী উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদর উপজেলা ভেঙে এ দুটি উপজেলা গঠন করা হয়। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় এ দুটি উপজেলা অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মানে জিহবাটা বের করে হাঁফাচ্ছে: মো. তারেক

বগুড়া-২ আসনে শিবগঞ্জের পাশাপাশি মোকামতলা উপজেলাকেও যুক্ত করা হয়েছে। মোকামতলা উপজেলা গত মে মাসে নিকার বৈঠকে অনুমোদন পায়। পিরোজপুর-১ আসনে পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর অন্তর্ভুক্ত করা হয়েছে। ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা যুক্ত করা হয়েছে। এ উপজেলাটি গত জুলাই মাসে নিকার বৈঠকে অনুমোদন পায়।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদকে যুক্ত করা হয়েছে। এ ইউনিয়ন পরিষদ বাদে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ৬টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে নতুন এই বরিশল ইউনিয়ন গত মে মাসে অনুমোদন দেওয়া হয়।

কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে বাঙ্গরা উপজেলাকে যুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে নিকার বৈঠকে বাঙ্গরা উপজেলা অনুমোদন দেওয়া হয়। চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা যুক্ত করা হয়েছে। কক্সবাজার-১ আসনে নবগঠিত মাতামুহুরী উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক বুধবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুর, ৩০ আগস্ট, ২০২৬ : জেলার কালীগঞ্জ উপজেলায় আজ টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে সিএনজি-চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মো. হাফিজ শেখ (৬৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুর পৌঁনে দুইটায় কালীগঞ্জ পৌরসভার বাঘেরপাড়া এলাকায় টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হাফিজ শেখ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের আব্দুল কাদিরের ছেলে। 

এ দুর্ঘটনায় আরও দুই নারী আহত হয়েছেন। তবে, তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. হাফিজ শেখ সিএনজি-চালিত অটোরিকশা যোগে মীরের বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।পথিমধ্যে বাঘেরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত পিকআপ ভ্যানের সাথে সিএনজি-চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী হাফিজ শেখ এর ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আরও দুই নারী আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিক ও পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জাবেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে ২ শিক্ষক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে ২ শিক্ষক গ্রেপ্তার

মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ রবিবার (৩০ আগস্ট) দুপুরে মেহেরপুর শহরের নিমতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারির ঘটনা গাংনীর কাজিপুর ডিগ্রি কলেজে দুই সাংবাদিকের ওপর হামলার মামলার সাথে সম্পর্কিত।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন কাজিপুর ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান বিপ্লব এবং অপরজন রফিকুজ্জামান বাবর আলী। তারা মামলার এজাহারভুক্ত ১ ও ২ নাম্বার আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।

এর আগে, গত ২৯ আগস্ট তেঁতুলবাড়িয়া এলাকা থেকে পুলিশ খায়রুজ্জামান ওরফে আকামত নামের এক অজ্ঞাতনামা আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।

 

মামলার এজাহার ও সাংবাদিকদের অভিযোগ অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ ও দৈনিক খবরের কাগজের মেহেরপুর জেলা প্রতিনিধি তারেক হোসেন পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেওয়ার দৃশ্য ধারণ করতে যান। সেই সময় তাদের ওপর হামলা চালানো হয় এবং মারধরের অভিযোগ ওঠে। পরে তাদের দুটি মোবাইল ফোন ও নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে একটি কক্ষে আটকে রাখার অভিযোগ করা হয়। আহত দুই সাংবাদিককে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।

 

‎সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা গাংনী থানায় গিয়ে মামলা করেন।

এ ঘটনায় দুই শিক্ষকের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৮-১০ জনের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৬/২৬। এতে দণ্ডবিধির ৩২৩, ৩৭৯, ১১৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

‎গাংনী থানা পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

তদন্তে ঘটনার সাথে সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মেহেরপুরের সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় প্রেস ক্লাবে বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


জাতীয় প্রেস ক্লাবে বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে সংবর্ধনা

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ সংবাদ সংস্থা -এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন।  

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র  যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিইউজে বাসস ইউনিটের প্রধান দিদারুল আলম দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়র (ডিইউজে)’র সভাপতি শহীদুল ইসলাম, ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মোদাব্বের হোসেন, ডিইউজে’র সহ-সভাপতি ও মোহনা টিভির হেড অফ নিউজ রাশেদুল হক, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল এবং বিএফইউজে’র দপ্তর সম্পাদক আবু বকর।
 
সংবর্ধনা অনুষ্ঠানে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেন, ‘সাংবাদিক হিসেবে পাওয়া এই সম্মান আমার প্রাপ্তির চেয়ে অনেক বেশি। আপনাদের প্রতিনিধি হিসেবেই আমাকে এই জায়গায় বসানো হয়েছে, তাই আপনাদের সম্মানের যেন কোনো ঘাটতি না হয় সেদিকে আমার সর্বোচ্চ খেয়াল থাকবে।’ 

আগামী দিনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন এক মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে কোনো সাংবাদিক নির্যাতন, শোষণ, বঞ্চনা বা মিথ্যাচার থাকবে না। গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং দেশ অপসাংবাদিকতামুক্ত হবে।

তিনি আরও বলেন, সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা বাসসের হারানো গৌরব ফিরিয়ে এনে এটিকে এমন একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে চাই, যেন সংস্থাটি রাষ্ট্রের হয়ে একটি মানবিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে। 

অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি শহীদুল ইসলাম বলেন, গণতন্ত্র ও সাংবাদিকদের অধিকার আদায়ের দীর্ঘ ১৫ বছরের লড়াইয়ে কাদের গনি চৌধুরী ছিলেন সবার আপনজন ও পরীক্ষিত নেতা। তার মতো একজন সুপরিচিত ও সংগ্রামী মানুষের নেতৃত্বে বাসসসহ সাংবাদিকদের সব প্রতিষ্ঠান উত্তরোত্তর সমৃদ্ধি ও সম্মানের চূড়ান্ত জায়গায় পৌঁছাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, কাদের গনি চৌধুরী দীর্ঘদিন রাজপথে সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন, তাই তার কাছে সবার প্রত্যাশা অনেক বেশি। তবে সবাইকে তার প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তিনি ব্যর্থ হলে পুরো সাংবাদিক সমাজের ওপর এর দায় আসবে উল্লেখ করে সাংবাদিকদের মান-সম্মান ও মর্যাদা রক্ষায় তাকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, বাসসের ইতিহাসে এই প্রথম কোনো এমডিকে প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে এবং রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা একসঙ্গে গিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে এসেছেন, যা এক বিরল সম্মান। বিগত কয়েক যুগে ধ্বংস করে দেওয়া এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি পুনর্গঠনে এবং একটি অনন্য দৃষ্টান্ত স্থাপনে সাংবাদিক সমাজ তাকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠান সমন্বয় করেন ডিইউজে’র কার্যনির্বাহী কমিটির সদস্য এম মোশাররফ হোসাইন, মো. নিজাম উদ্দিন (দরবেশ নিজাম) ও রিয়েল রোমান। এ সময় বাসসের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে

সংসদ ভবন, ৩০ আগস্ট, ২০২৬ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ফ্যাসিবাদের ১৮ বছরে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে শুধু বিরোধী দলের রাজনীতি করার কারণে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর অনেক মুক্তিযোদ্ধা বিভিন্ন কারণে তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। তাদের তালিকাভুক্তির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এসব আবেদন যাচাই-বাছাই করে সঠিক প্রমাণিত হলে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজ জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের বিরোধী দলের সদস্য (জামায়াতে ইসলামী) মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির পাশাপাশি যারা মুক্তিযোদ্ধা না হয়েও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের বিষয়েও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

যাচাই-বাছাইয়ে অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত ব্যক্তিদের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রকৃত ও নির্ভুল তালিকা প্রণয়ন সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে একদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে অনিয়মের মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%